হাদীস শরীফ বাংলা মর্মবাণী (বড়)
বই কালেকশন

Buy হাদীস শরীফ বাংলা মর্মবাণী (বড়) Online in Bangladesh

লেখক: মহাজাতক

4.67
(15 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: মহাজাতক
  • Publisher: কোয়ান্টাম প্রকাশনা
  • Isbn: 9789843505149
  • Number Of Pages: 352
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2021
৳ 489৳ 59518% ছাড়
স্টক আউট (Stock Out)
ফরম্যাট / সংস্করণ নির্বাচন করুন:
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

"হাদীস শরীফ বাংলা মর্মবাণী" বইটির সম্পর্কে কিছু কথা:সাহাবা। নবীজীর (স) সহযােদ্ধা। যারা ছিলেন নবীজীর (স) বাণীর ধারক। যারা শান্তি ও সাম্যের বাণী নিয়ে ঘর ছেড়ে ছড়িয়ে পড়েছিলেন দেশ-দেশান্তরে। মানুষকে মুক্ত করেছিলেন সাম্রাজ্যবাদী শােষণের হাজার বছরের জাঁতাকল থেকে। সাম্রাজ্যবাদের ধ্বংসস্তুপের ওপর যারা উড্ডীন করেছিলেন সাম্য, ন্যায়বিচার ও মানবিকতার পতাকা। যাদের শতকরা ৯০ জনই মৃত্যুবরণ করেছিলেন জন্মভূমি থেকে অনেক দূরে।সাহাবার পরের প্রজন্ম তাবেঈন। তার পরের প্রজন্ম তাবে-তাবেঈন। যারা নবীজীর (স) সত্যজ্ঞান ধারণ করে গড়ে তুলেছিলেন এক আলােকোজ্জ্বল সভ্যতা। সত্যানুসন্ধানে যাদের অক্লান্ত মেহনতের ফসল হচ্ছে হাদীসের লিখিত রূপ। তারপর প্রজন্মের পর প্রজন্ম। শতাব্দীর পর শতাব্দী। নিবেদিতপ্রাণ মুহাদ্দিসদের হাদীস জ্ঞানের অংশবিশেষের বাংলা মর্মান্তরই হচ্ছে ‘হাদীস শরীফ বাংলা মর্মবাণী।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.67
(15 টি কাস্টমার রিভিউ)
5
100%
4
0%
3
0%
2
0%
1
0%
Mimar
Mimar ভেরিফাইড
27 Sep 2023

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ১২টি হাদিসের বই বিতরণের নিয়ত করে অর্ডার দিয়েছিলাম। মাত্র হাতে পেলাম। প্রতিদিনের জীবনে কাজে লাগে এমন হাদীসের কালেকশন বইটি। ভাষা সহজ তাই নিয়মিত পড়া হয়। বইয়ে প্লাস্টিকের কভার লাগানো থাকায় নিয়মিত উল্টিয়েও বইটির কন্ডিশন ভালো থাকে। লেখক এবং রকমারির প্রতি কৃতজ্ঞতা।

Review Upload 1
Review Upload 2
Ikhtiar Uddin Galib
Ikhtiar Uddin Galib ভেরিফাইড
28 Jul 2023

নিঃসন্দেহে এই বইটি আপনাকে আলোকিত মানুষ হতে সাহায্য করবে।

Md. Washim Uddin
Md. Washim Uddin ভেরিফাইড
26 Nov 2022

অসাধারণ একটি বই, এত সুন্দর ভাবে অধ্যায় ভিত্তিক হাদিস এক সাথে পাব কল্পনার বাহিরে ছিল।

Sheikh MD Asaduzzaman
Sheikh MD Asaduzzaman ভেরিফাইড
04 Oct 2022

।ব্যাথিত মানবের ধ্যানের ছবির মনের কথা। " যে তার দৃষ্টিভংগী পরিবর্তন করবে, আল্লাহ তার পারিপার্শ্বিক পরিস্থিতি বদলে দেবেন।" মহাগ্রন্থ আল কুরআন। যাতে কোন সন্দেহের অবকাশ নেই। এটা বলেছে স্বয়ং আল্লাহ। আর এটা যার কাছে এসে এসেছে; তিনিই আমাদের ব্যাথিত মানবের ধ্যানের ছবি, মহানবী হযরত মুহাম্মাদ (সা:)। খাঁটি কুরআন খাঁটি মানুষের মাধ্যমে ছড়াবে সেটাই স্বাভাবিক। এটা চরম সত্য। সেই মহামানবের কথা/বাণী নিয়েই গড়া আজকের এই আলোচ্য বই। যা বলছিলাম। ব্যাথিত মানবের ধ্যানের ছবি। তাকে দরকার তার, যার মন ব্যাথিত হয় আমার মতো। তাই তারা এই লেখা পড়বেন না যাদের কোন দুঃখ নেই। অবশ্য, বাস্তবে এমন মানুষ খুঁজে পাওয়া ভার! ২০২১ সালের মাহে রমজানের শুরুতে প্রকাশিত এই বইটা অন্য দশটা সংকলনের চেয়ে আলাদা মনে হয়েছে। কারণ যখনই মনে অস্থিরতার কিছু হয়েছে, হাতে নিয়েছি এটি। এটা আমাকে বলেছে- "যে ধৈর্যশীল হতে চায়, আল্লাহ তাকে পর্যাপ্ত ধৈর্য বা সবর দান করেন। ধৈর্য বান্দার প্রতি আল্লাহর সবচেয়ে বড় উপহার।" ১২৬৮ টি বিষয় ভিত্তিক হাদীস নিয়ে গঠিত বইটি। সহজে বোধগম্য। মর্মবাণী।এটি পড়তে কখনোই একঘেয়েমি আসে নি। ধর্ম ও জীবনাচার থেকে শুরু করে আধুনিক পরিবার কিংবা দৃষ্টিভংগী নিয়ে কথা আছে বইটিতে। সবর, দান, কর্ম যখন যে টপিক দরকার, তখন সেই টপিকে যাওয়ার সুযোগ থাকলেও একবার শুরু করলে প্রতিটি কথা এত ভালো লাগে যে, মনে হয়- যেন আমাকেই বলছেন প্রিয় রাসুলুল্লাহ (সা.)। অনেক বইয়ের ভিড়ে এটি টেবিলে রাখার মত বই তা প্রমাণ করেছেন কোয়ান্টাম ফাউন্ডেশন। জ্ঞানচর্যার বিষয়ে যে কতটা বহুমুখী ও উদার মন লাগে! তা যারা জ্ঞানের গভীরে হারাতে চায় তারা না বুঝলে কী চলে? এই বইয়ের একটা হাদীস দিয়ে শেষ করছি- " বিনয়ী ও নম্র হও। কেউ কারো ওপর অন্যায় কোরো না। কেউ নিজেকে অন্যের চেয়ে বড় মনে কোরো না। সবার সাথে সুন্দর আচরন করো।"

Rifat Khan
Rifat Khan ভেরিফাইড
01 Jun 2022

এই বইটি খুবই ভাল। সাজানো গোছানো অনেক সুন্দর । আমি বইটি পড়ে অনেক উপকৃত হয়েছি ।।।

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)