

Buy গুপী গাইন বাঘা বাইন Online in Bangladesh
লেখক: উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
- Author: উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
- Publisher: জনতা প্রকাশ
- Isbn: 97898492713106
- Number Of Pages: 40
- Language: বাংলা
- Edition: 1st Published, 2017
পণ্য সারসংক্ষেপ (Summary)
তোমরা গান গাইতে পার? আমি একজন লোকের কথা বলব সে একটা গান গাইতে পারত। তার নাম ছিল গুপী কাইন, তার বাবার নাম ছিল কানু কাইন। তার একটা মুদির দোকান ছিল। গুপী কিনা একটা গান গাইতে পারত, আর সে গ্রামের আর কেউ কিছু গাইতে পারত না, তাই তারা তাকে খাতির করে বলত 'গুপী গাইন'। গুপী যদিও একটা ছাড়া অন্য কোনো গান জানত না, কিন্তু সেই একটা গান সে খুব করেই গাইত; সেটা না গেয়ে সে তিলেকও থাকতে পারত না, তার দম আটকে আসত। যখন সে ঘরে বসে গাইত, তখন তার বাবার দোকানের খদ্দের সব ছুটে পালাত। যখন সে মাঠে গিয়ে গান গাইত, তখন মাঠের যত গরু সব দড়ি ছিঁড়ে ভাগত। শেষে আর তার ভয়ে তার বাবার দোকানে খদ্দেরই আসে না, রাখালেরাও মাঠে গরু নিয়ে যেতে পারে না।
রিভিউ ও রেটিং (Review & Rating)

গুপী গাইন বাঘা বাইন লেখকঃ উপেন্দ্রকিশোর রায়চৌধুরী মূল্যঃ ৪৫৳ ধরণঃ হাস্যরসাত্মক গল্প কাহিনীঃ কখনও শুনেছেন গান শুনে আর ঢোলকের বাজনা শুনে নৌকা উল্টে সব যাত্রী পড়ে গেছে? কখনও শুনেছেন গান শুনে গরু দড়ি ছিঁড়ে পালিয়েছে ? দোকানের খদ্দের ভেগেছে? কখনও শুনেছেন দশ হাড়ি মিঠাই দিয়ে কাউকে গ্রাম থেকে বিদায় করে দেয়া হয়েছে যাতে কেউ ঢোল না বাজায়? শোনেননি নিশ্চয়। এ কত দুঃখের কাহিনী। এই কাহিনী হল আমাদের গুপী গাইন আর বাঘা বাইনের জীবনের মর্মান্তিক গল্প। কিন্তু মানুষের ভালো না লাগলেও তাদের গান ভাল লাগে ভূতের দলের, তাই তো, ভূতের পালের “গোদা”র ছেলের বিয়েতে গুপী-বাঘা গান গাইতে যায়। তো সেই ভূতের রাজার বাড়ি থেকে তারা তিন তিনটি টাটকা বর পেলো। প্রথম, গান সুন্দর করে গাওয়া আর বাজনা বাজানো সুন্দর করে, দুই এক জাদুর জুতো এর হাতে ওর হাতে তালি মেরে যেখানে ইচ্ছা সেখানে যেতে পারবে আর একটা থলে সেই থলি তে যেতা খেতে চাইবে আর যেটা পড়তে চাইবে সেটা বলে হাত ঢুকালেই চলে আসবে। ভূতস্য জগত থেকে মনুষ্য জগতে ফিরে এসে রাজামশাই এর কাছে গান শোনাতে গেল। এরপরে কি হল? নানা কান্ড করে শেষে এই গাইন আর বাইনের জায়গা হল জেলে। এরপরে কি হল? জানতে হলে বই টা পড়ে ফেলুন। পাঠ_প্রতিক্রিয়াঃ মূল থিম টা ঠিক থাকলেও মুভি থেকে বইটা ৭০% আলাদা। মুভিটা যেমন সুন্দর ছিল, এই বইটা পড়ে হাসতে হাসতে পড়ে যাবেন। ছেলে বুড়ো সবার ভাল লাগবেই, খুব ছোট্ট একটা গল্প , মাত্র ২৩ পৃষ্ঠার কিন্তু ভালো লাগাটা অনেক। আসলেই “রায়” পরিবার সাহিত্য-চলচিত্র সহ সব ক্ষেত্রে এত সুন্দর অবদান রেখেছে, আজো রেখে যাচ্ছে এর কোন তুলনা চলে না। যদি কেউ মুভি না দেখে বইটা পড়ে তার ভালো লাগবে, আর যারা মুভি দেখেছে তাদের ও ভাল লাগবে। মাঝে মাঝে মনে হয় ভূতের রাজার দেখা পেলে কি আমরা ভয় পেতাম? এই বই এর গল্পের শেষটা সহ বেশ আলাদা, মূল গল্প থেকে অনেক বেশি আলাদা করেই মুভি করা। কিন্তু সেটা তে মুভি বা গল্পের মান কমে যায় নি।দুটোই সমানে সমান। কেউ কারো পিছনে সামনে নাই। রকমারিঃ https://www.rokomari.com/book/24068/%E0%A6%97%E0%A7%81%E0%A6%AA%E0%A7%80-%E0%A6%97%E0%A6%BE%E0%A6%87%E0%A6%A8-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%98%E0%A6%BE-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%87%E0%A6%A8?ref=null























