গণিতের সাথে বসবাস
বই কালেকশন

Buy গণিতের সাথে বসবাস Online in Bangladesh

লেখক: সৌমিত্র চক্রবর্তী

4.33
(2 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: সৌমিত্র চক্রবর্তী
  • Publisher: ছায়াবীথি
  • Isbn: 9789849195801
  • Number Of Pages: 100
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2016
৳ 179৳ 20011% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.33
(2 টি কাস্টমার রিভিউ)
5
100%
4
0%
3
0%
2
0%
1
0%
Ahad Al Nabil
Ahad Al Nabil ভেরিফাইড
31 Oct 2019

গণিতকে কাজে লাগিয়ে বাস্তব সমস্যা কিভাবে লেখক সমাধান করেছেন তা বলা আছে।আর গণিত এর কিছু মজার দিক তুলে ধরা হয়েছে।আমার নিজের বইটা অনেক ভাল লেগেছে।

Shadman Tabib
Shadman Tabib ভেরিফাইড
09 May 2019

#রবিজ_রকমারি_বুক_রিভিউ বই:গণিতের সাথে বসবাস লেখক:সৌমিত্র চক্রবর্তী প্রকাশক:ছায়াবীথি প্রকাশনী প্রকাশকাল:ফেব্রুয়ারি, ২০১৬ পৃষ্ঠা:১০০ দাম:২০০ "আলো আমার আলো ওগো আলোয় ভুবন ভরা"..... নাহ,কেন জানি অমাবস্যার মায়াবী তিথিতে নিকষ কালো চাদরের মাঝে আলো কে হাতড়ে বেড়ানো একটু খাটুনি ই নয়,অনেকটা অসম্ভব বই কি,অবশ্য ডিজিটাল যুগে রাত্রির এ নিজস্ব সত্ত্বা অনেকাংশেই পর্যবসিত হয়েছে কৃত্রিমতার বেষ্টনীতে।কিন্তু নাহ....,চিরন্তন বিশ্বসিত গণিত আমাদের সাথে এই ছলনাময়ী স্বভাবের লুকোচুরি খেলা খেলে না;অবিনশ্বর প্রাঞ্জলতার মাঝে গণিত যেন নীরবে আভাস দেয় তার অম্লান অস্তিত্বের।কেবল বই এর পাতা নয়,গণিত আমাদের নিত্য কালের পাথেয়,এই দর্শনকে পাঠকদের হৃদঙ্গম করতেই লেখকের মহৎ প্রয়াস হলো উক্ত বই এর সৃষ্টিশীল লেখনী। পাঠ্যবই এর একঘেয়ে একগাদা অঙ্কের বাক্সবন্দি নাকাল অবস্থার বিপরীতে জীবনঘনিষ্ঠ গাণিতিক প্রয়োগের অনুপম কতক দৃষ্টান্তের সাক্ষী এই বইটি,যা লেখক তার জীবনে বিভিন্ন বাস্তবতার নিমিত্তে উপলব্ধি করেছেন আর তা পাঠকদের মাঝে ভাগাভাগি করে নিয়েছেন এই বই টির মাধ্যমে।বই টি মোট আটটি অধ্যায়ে বিন্যস্ত,যেখানে লেখক বিভিন্ন সময়ে তার জীবনে ঘটে যাওয়া ঘটনায় গণিতের প্রায়োগিক ব্যবহার কে সহজ ভাষায় বিবৃত করেছেন।লক্ষ্যণীয় যে,এই বই টি নেহাত গাণিতিক সমীকরণে পূর্ণ " দূর্বোধ্য"গণিতের বই নয়,বরং একজন সাধারণ পাঠক বেশ সহজেই মূল গাণিতিক ধারণাকে ভালোভাবে উপলব্ধি করে এই বই টি থেকে গণিতের রস স্বচ্ছন্দে আহরণ করতে পারবে(যদিও ২-১ টি জায়গায় ক্যালকুলাসের আংশিক প্রয়োগ দেখানো আছে,অনাগ্রহী পাঠক চাইলে তা বাদ দিতে পারেন,এতে বইটির উদ্দেশ্য কোনো হিসেবে ব্যাহত হয় বলে মনে হয় না)। বইটি তে গার্হস্হ্য কাজে গণিতকে ব্যবহার করে প্রথমেই "আপাতভাবে" না ঠকার উপায় বাতলে দিয়েছেন লেখক। সম্ভাবনার মাঝে পাই(এ অধ্যায়ে লেখকের স্ব-উদ্ভাবিত পাই এর আসন্ন মান নির্ণয়ের পরীক্ষা লেখক বর্ণণা করেছেন)এর মানকে হৃদয় দিয়ে উপলব্ধি করতে লেখক তুলে ধরেছেন বেশ কিছু পরীক্ষণ,যা করতে হাতের নিয়ত ব্যবহার্য জিনিসপত্র ই যথেষ্ট।আর তেলাপোকার উপদ্রব বেড়ে গেলে তা ফার্মি সমস্যার আওতায় ফেলে বেশ কিছু ব্যক্তিগত প্রচেষ্টায় তাদের আনুমানিক সংখ্যা নির্ণয় করতে লেখকের "অযাচিত" পরিশ্রম শেষে সফলতার গল্পটি আমাকে অভিভূত করেছে।এসব তুচ্ছ বিষয়াদি থেকে গণিতকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করার বিরল দৃষ্টান্ত গুলো পাঠক প্রত্যক্ষ করতে পারেন এই বইটি পাঠের মাধ্যমে।সৌমিত্রের শাফল অভিযানের মাধ্যমে স্বাভাবিক লগের ভিত্তি e নির্ণয়,কক্সবাজারে শিক্ষা সফরে গিয়ে সূর্যস্নান না করে লেখকের ইরাটোস্থিনিস বনে যাওয়া এ দু'টো ঘটনা থেকে গণিতের প্রায়োগিক ব্যবহার আমাকে বেশ অনুপ্রাণিত করে;পাঠক নিজে উপলব্ধি করতে চাইলে পড়তে হবে এ বইটি।শিক্ষামূলক প্রতারণার বিজ্ঞাপন,বিজ্ঞানসম্মত পরীক্ষার রুটিন, শরবতের গ্লাসের গাণিতিক রহস্য এসমস্ত দারুণ লোভনীয় আর আকর্ষণীয় শিরোনামে ঠাসা এর বিষয়বস্তু,যা একজন পাঠক কে মুগ্ধতার রাজ্যে বিচরণ করাতে সত্যিই এটি একটি বিরল মোক্ষম পন্থা ।এখানে বাস্তবিক ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে গণিতের অনেক বিষয় বেশ চমৎকার ভাবে ফুটে উঠেছে,যেমন:আরডস নম্বর,গ্রাফ মডেলিং,number notation and base system,inclusion exclusion principleইত্যাদি। একজন সাধারণ গণিতপ্রেমী থেকে তুখোড় গণিতবিদ সকলেই এর দ্বারা সমভাবেই আকৃষ্ট হবে আমার বিশ্বাস। তাছাড়া প্রতিটি অধ্যায়ের শেষে সংশ্লিষ্ট স্যিমুলেশনপ্রোগ্রাম এর লিংক দেওয়া আছে,যেখানে আগ্রহী পাঠক তার আগ্রহের পরিসীমার ষোলোকলা পূরণ করতে পারবে বলে আমি মনে করি। একবার এই বইটি পড়া শুরু করলে শেষ হওয়ার আগ পর্যন্ত আগ্রহের পরিসীমা যেন ক্রমশ বেড়েই চলে,তাই পুরো শেষ হওয়ার আগে বই ছেড়ে উঠা বেশ কঠিন কাজ।ব্যস্ততাপূর্ণ কোলাহলপূর্ণ জীবনযাত্রার মাঝে একটুখানি বিশুদ্ধ আনন্দ লাভ করতে চাইলে আপনি সাগ্রহে সাড়া দিতে পারেন এই বইটির গণিতের আহবানকে, পড়ে দেখতে পারেন বই টি।তাই প্রচলিত এক বাক্যেরই পুনরাবৃত্তি করি,"সবার গাণিতিক জীবন আর গণিতের সাথে বসবাসের সেকেণ্ড ডিফারেন্সিয়াল নেগেটিভ হোক।"উল্লেখ্য,এই বই টি অন্যান্য গণিত বই থেকে অনেকাংশেই ব্যতিক্রমধর্মী,অন্তত আমি যতগুলো বই পড়েছি।এ বই টি একজন গণিতপ্রেমী পাঠকের প্রাত্যহিক জীবনে একটি অন্যতম প্রেরণা হিসেবে বিরাজ করবে বলে আমার বিশ্বাস। বি.দ্র:এই বইয়ের সমস্ত ঘটনা ও চরিত্র বাস্তব;কাল্পনিক কারো সাথে মিলে গেলে তা অনভিপ্রেত কাকতাল মাত্র।(লেখকের মন্তব্য)

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)