গণিত অলিম্পিয়াডের প্রস্তুতি-১ম খণ্ড
বই কালেকশন

Buy গণিত অলিম্পিয়াডের প্রস্তুতি-১ম খণ্ড Online in Bangladesh

লেখক: জাকির হোসেন

5.00
(7 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: জাকির হোসেন
  • Publisher: তাম্রলিপি
  • Isbn: 9847009602351
  • Number Of Pages: 543
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2013
৳ 769৳ 96020% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

"গণিত অলিম্পিয়াডের প্রস্তুতি-১ম খণ্ড" বইয়ের ভূমিকা: পাঠকদের চাহিদার প্রেক্ষিতে গণিত অলিম্পিয়াডে লড়তে হলে বইটির পরবর্তী বই হিসেবে এটি প্রকাশিত হলাে। বলে রাখা ভালাে, সারা দেশে নিয়মিত গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হওয়ার কারণে গণিত অনুশীলনের প্রতি একটি জাগরণ সৃষ্টি হয়েছে। আর এর জন্য দরকার পর্যাপ্ত অনুশীলন করার সুযােগ। এই বইটিতে পর্যাপ্ত অনুশীলনের জন্য সহস্রাধিক সমস্যা রয়েছে, পাশাপাশি কিছু বিষয়ের ওপর একটা পরিষ্কার ধারণা দেয়ার চেষ্টা করা হয়েছে। বইটিতে প্রায় হাজারখানেক গণিতের সমস্যা দেয়া হয়েছে সমাধানসহ এবং ছয় ডজন সমস্যা রয়েছে সমাধান ছাড়া। আশা করা যায়, বইয়ে যেসকল সমস্যার সমাধান রয়েছে, একেবারে বাধ্য না হলে কেউ প্রথমে সমাধান দেখবে না। সমস্যাগুলাের সমাধানের চেষ্টা করলে পাঠকের মৌলিক দক্ষতার সৃষ্টি হবে। তাছাড়া একটি কথা মনে রাখতে হবে, এমনটি নয় যে মাত্র একটি উপায়ে কোনাে সমস্যার সমাধান করা যায়। বরং কোনাে সমস্যা সমাধানের একাধিক উপায় থাকতে পারে। অলিম্পিয়াডে উত্তরােত্তর প্রশ্নের মান বাড়ছে। আর তাই সফল হতে প্রস্তুতি নিতে হবে বছরজুড়ে। এতে জ্ঞান ও দক্ষতা বাড়বে। বইটি মূলত আঞ্চলিক ও জাতীয় গণিত উৎসবের জুনিয়র ক্যাটাগরির (সেকেন্ডারি ক্যাটাগরির আংশিক) প্রস্তুতিকে মাথায় রেখে লেখা হয়েছে। তবে যারা গণিতে আনন্দ খুঁজে পেতে চায়, তাদের জন্যও রয়েছে বিস্তর রসদ। উল্লেখ্য, বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের চার ক্যাটাগরি-প্রাইমারি, জুনিয়র, সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারির আঞ্চলিক প্রশ্ন বােঝাতে (ভেন্যু উল্লেখ ব্যতীত) সালসহ যথাক্রমে P, J, s ও H চিহ্ন দ্বারা চিহ্নিত করা হয়েছে। এ ছাড়া জুনিয়র ক্যাটাগরির শিক্ষার্থীদের stals International Math Olympiad (IMO)-47 016981po 59259 ppg সমস্যা ও এর যথাসম্ভব সহজ সমাধান উলেখ করা হয়েছে। লক্ষ হলাে এ ক্যাটাগরি থেকেই যাতে IMO-এর জন্য প্রস্তুতি নিতে শুরু করে এবং যে ধরনের সমস্যার সমাধান করতে হয় সে ধরনের সমস্যার সাথে পরিচিত হয়ে নিজেকে একজন যােগ্য শিক্ষার্থী হিসেবে গড়ে তুলতে কিছুটা হলেও সহায়ক হয়।

রিভিউ ও রেটিং (Review & Rating)

5.00
(7 টি কাস্টমার রিভিউ)
5
100%
4
0%
3
0%
2
0%
1
0%
Tahsinul islam
Tahsinul islam ভেরিফাইড
24 Dec 2021

Valo

Saad [A701]
Saad [A701] ভেরিফাইড
02 Mar 2021

This book is wonderful and very much benificial for Olympiad.

Shohanur Rahman
Shohanur Rahman ভেরিফাইড
20 Feb 2020

খুবই ভালো একটি বই৷

Fairuz Fariha
Fairuz Fariha ভেরিফাইড
01 Dec 2019

শুরু থেকে শুরু করার জন্য বইটি অসাধারণ।

Nowroz Ishraq
Nowroz Ishraq ভেরিফাইড
20 Oct 2019

যারা গণিত অলিম্পিয়াডের জন্য একটি মৌলিক প্রস্তুতিমুলক বই খুজছেন, তাদের জন্য এটি চমৎকার একটি বই।

প্রশ্ন ও উত্তর (Q/A)

প্রশ্ন

বইটি কি সব শ্রেণীর জন্য?

উত্তর

বইটি হায়ার সেকেন্ডারি অলিম্পিয়াডদের জন্য প্রযোজ্য ।

প্রশ্ন

বইটি কি সেকেন্ডারিদের জন্য উপযুক্ত?

উত্তর

প্রিয় গ্রাহক, এই বইয়ে জুনিয়র ক্যাটেগরি সম্পূর্ণ ও সেকেন্ডারি ক্যাটেগরির আংশিক প্রস্তুতি বিষয়ক সমস্যা ও সমাধানসহ রয়েছে। ধন্যবাদ।

প্রশ্ন

বইটি কি ইংলিশ ভার্সন এর বাচ্চারা পড়তে পারবে?

উত্তর

প্রিয় গ্রাহক, চাইলে পড়তে পারবে।

প্রশ্ন

এই বইটির ইংরেজি কপি হবে কি?

উত্তর

প্রিয় গ্রাহক, বইটির ইংরেজি সংস্করণ নেই।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)