গণিত অলিম্পিয়াডে লড়তে হলে - প্রথম খণ্ড
বই কালেকশন

Buy গণিত অলিম্পিয়াডে লড়তে হলে - প্রথম খণ্ড Online in Bangladesh

লেখক: মো. জাকির হোসেন

4.18
(5 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: মো. জাকির হোসেন
  • Publisher: তাম্রলিপি
  • Isbn: 9847009600850
  • Number Of Pages: 320
  • Language: বাংলা
  • Edition: Edition, 2018
৳ 819৳ 100018% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

ভূমিকাসারাদেশে নিয়মিত গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হওয়ার ফলে শিক্ষার্থীদের মাঝে গণিতভীতি দূর হয়ে গণিতের প্রতি আগ্রহ ও ভালোবাসা তৈরি হয়েছে এবং গণিত অনুশীলনের প্রতি আকৃষ্ট হচ্ছে।বলা যায়, গণিতের ভিত মজবুত করতে গণিত অনুশীলনের প্রতি সারাদেশে একটি জাগরণ সৃষ্টি হয়েছে।এই জাগরণে সহায়কসঙ্গী হিসেবে এমন একটি বইয়ের প্রয়োজন যেখানে রয়েছে পর্যাপ্ত অনুশীলন করার সুযোগ।এই বইটিতে পর্যাপ্ত অনুশীলনের জন্য সহস্রাধিক সমস্যা রয়েছে, পাশাপাশি শিক্ষার্থীদের উপযোগী কতিপয় বিষয়ের উপর একটা পরিষ্কার ধারণা দেয়ার চেষ্টা করা হয়েছে, যা তাদের স্বপ্নপূরণে সহায়ক ভূমিকা রাখাবে।এই বইয়ের সমস্যাগুলোর সমাধান রয়েছ। কিন্তু আমরা আশা করব একেবারে বাধ্য না হলে কেউ প্রথমে সামাধান দেখবে না।এই লক্ষ্যে, প্রতিটি সমস্যা পড়ার সময়ে সেগুলো নিয়ে গভীরভাবে চিন্তা করবে এবং কিভাবে সমাধান করা যায় তা নিয়ে ভাববে।নিশ্চয়ই এতে সমস্যার সমাধান বুঝতে ও করতে সহজতর হবে।একটি কথা মনে রাখতে হবে, এমনটি নয় যে মাত্র একটি উপায়ে কোনো সমস্যার সমাধান করা যায়। বরং কোনো সমস্যা সমাধানের একাধিক উপায় থাকতে পারে।আর হ্যাঁ, বইটি মুলত জাতীয় গণিত উৎসবের প্রাইমারি ক্যাটাগরির প্রস্তুতিকে মাথায় রেখে লেখা হয়েছে। তবে যারা গণিতে আনন্দ পেতে চায়, তাদের জন্যও রয়েছে বিস্তার রসদ।নানা ব্যস্ততার মধ্যেও বইটির পাণ্ডুলিপি দেখে ‍মুনির হাসান ভাই আমাকে কৃতজ্ঞতাপাশে আবদ্ধ করেছেন।তাছাড়া বইটি প্রকাশে ইব্রাহিম খলিলুল্লাহ নবী, আইয়ুব সরকার, সুব্রত দেব নাথসহ আরো অনেকে আন্তরিক ভূমিকা পালন করেছেন,তার জন্য আমি কৃতজ্ঞ। সৃজনশীল প্রকাশনা প্রতিষ্ঠান তাম্রলিপির স্বত্বাধিকারী এ কে এম তারিকুল ইসলাম রনি ভাইয়ের মাধ্যমে বইখানা ক্ষুদে গণিতবিদদের কাছে পৌঁছানো সম্ভব হলো বলে তাকে অনেক ধন্যবাদ।বইটি যাদের উদ্দেশ্যে লেখা তাদের গাণিতিক দক্ষতা ও বিশ্লেষণী ক্ষমতার বিকাশ তথা চিন্তাশক্তি বিকাশে কিঞ্চিত পরিমাণও যদি অবদান রাখে তাহলে আমার প্রচেষ্টা স্বার্থক বলে মনে করব।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.18
(5 টি কাস্টমার রিভিউ)
5
100%
4
0%
3
0%
2
0%
1
0%
Md. Farhad Ullah Chowdhury
Md. Farhad Ullah Chowdhury ভেরিফাইড
02 Mar 2020

Amazing book for math loving kids. I would like to recommend.

Nayeem Fasbir
Nayeem Fasbir ভেরিফাইড
28 Dec 2019

Students who are going to Bangladesh Math Olympiad can read this book.This book is best for the students of primary level.You can read this book if you are a new student in Bangladesh Math Olympiad.Every one can read this book and solve the problems of primary and some problems of junior of Bangladesh math olympiad.You must read this book if you are going to take part in Bangladesh math olympiad.

PARVEZ HOSSAIN
PARVEZ HOSSAIN ভেরিফাইড
30 Apr 2017

আমাদের স্যারের লেখা বই। বইটা সত্যিই অসাধারণ!

Akm Kawser
Akm Kawser ভেরিফাইড
16 May 2016

very good for begginers :)

mahmudul hasan
mahmudul hasan ভেরিফাইড
06 Feb 2015

its......very helpful book for everyone...who like mathematics....

প্রশ্ন ও উত্তর (Q/A)

প্রশ্ন

বইটির সূচিপত্র দেখা যাবে কি?

উত্তর

বইটির কয়েক পাতা পরে দেখার সুযোগ সাইটে করে দেয়া হয়েছে আপনি সেখানে বিস্তারিত দেখে নিতে পারেন।

প্রশ্ন

বইটা অর্ডার দিব কি ভাবে

উত্তর

প্রিয় গ্রাহক, দুঃখিত! বইটা বর্তমানে ছাপা নেই। প্রকাশনীতে নতুন করে ছাপানো হলে তখন থেকে পাওয়া যাবে। বইটি প্রকাশনীতে এভেইলেবল হলে এসএমএস/ইমেইলের মাধ্যমে নোটিফিকেশন পেতে রিকুয়েস্ট ফর রিপ্রিন্ট এ ক্লিক করুন। ধন্যবাদ।

প্রশ্ন

এই বইটি কোন কোন ক্লাসের জন্য?

উত্তর

প্রিয় গ্রাহক, বইটি ক্লাস ৩ থেকে ৮ পর্যন্ত শিক্ষার্থীদের জন্য উপযোগী। ধন্যবাদ।

প্রশ্ন

বইটির সূচিপত্র দেখা যাবে কি?

উত্তর

বইটির কয়েক পাতা পরে দেখার সুযোগ সাইটে করে দেয়া হয়েছে আপনি সেখানে বিস্তারিত দেখে নিতে পারেন।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)