

Buy গজারি বনের শিকার কাহিনী Online in Bangladesh
লেখক: সরওয়ার পাঠান
- Author: সরওয়ার পাঠান
- Publisher: নালন্দা
- Isbn: 9848322175
- Number Of Pages: 96
- Language: বাংলা
- Edition: 2nd Published, 2025
পণ্য সারসংক্ষেপ (Summary)
রিভিউ ও রেটিং (Review & Rating)

সরওয়ার পাঠান ভাইয়ের শিকার কাহিনী গুলো এককথায় সেরা।👌
সরওয়ার পাঠানের লেখা ‘গজারি বনের শিকার কাহিনি’ র মূল প্রিন্টটি অনেক পুরনো, সেই ২০০৬ সালের। এখন পাওয়া যায়না। স্বস্তির খবর হলো ১৯ বছর পরে এসে লেখকের নতুন করে জনপ্রিয়তা পাওয়ার পর নালন্দা আবার বইটি প্রকাশ করলো। এভাবে তাঁর বাকি লেখাগুলোও প্রকাশিত হবে সেটাই প্রত্যাশা। বইটির কয়েকটি গল্প আমার আগেই পড়া। যেমন ‘মাছচোর মেছোবাঘ।’ স্থান হবিগঞ্জের কোনো এক নিরব নিভৃত মাছের খামার। শামীম ভাই নামের এক খেয়ালি প্রকৃতিপ্রেমীর সৃষ্টি। কিন্তু হঠাৎই তাঁর সাধের মাছগুলো সাবাড় করতে শুরু করে এক ধূর্ত মেছোবাঘ। সরওয়ার পাঠান অতি আপন এই বড়ভাইয়ের আহ্বানে সাড়া দিয়ে সেই মেছোবাঘকে পরপারে পাঠান। গোখরার মুখোমুখি, শামরতির লড়াই ও এলসার স্মৃতিও আগে পড়া ছিলো। নতুন লেখাগুলোর মাঝে ভালো লেগেছে সাঁওতালদের সাথে নিয়ে সুকৌশলে সজারু শিকারের গল্প ‘গজারিবনের সজারু’ এবং বয়স্ক অভিজ্ঞ এক হাঁসমুরগিচোর বনবিড়ালকে শায়েস্তা করার গল্প ‘ধূর্ত বনবিড়াল’। ‘মানিকজোড়া’ লেখকের শিকারে হাতেখড়ির গল্প। বাবার হাতের এলসি গুলির বলি হয় একজোড়া কালো মানিকজোড় (ব্ল্যাক স্টোর্ক), শিকারের সেই রোমাঞ্চ স্পর্শ করে লেখককেও। একইভাবে রোমাঞ্চকর এক অভিযানে ছাগলখেকো মেছোবাঘ শিকারের কাহিনী ‘গজারিবনের মেছোবাঘ’। রেটিং ৪/৫। ঈদের বন্ধটা সুদে আসলে উসুল করে নিচ্ছি এই আরকি।























