জেনেটিকসের গল্প
বই কালেকশন

Buy জেনেটিকসের গল্প Online in Bangladesh

লেখক: তৌহিদুর রহমান উদয়

5.00
(1 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: তৌহিদুর রহমান উদয়
  • Publisher: তাম্রলিপি
  • Number Of Pages: 104
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2021
৳ 219৳ 27019% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

বংশগতির ভাবনা হাজার বছরের। তাই জেনেটিকস বিষয়টার একটা সমৃদ্ধ ইতিহাস আছে। একটা সময় মানুষ না জেনে না বুঝেই বংশগতির আইনকে কাজে লাগিয়েছে। সে হাজার হাজার বছরেরও আগের কথা। হোমো সেপিয়েন্স তখন পরিবেশের সাথে খাপ খাইয়ে নেয়ার চেষ্টায় ব্যস্ত। বিজ্ঞানের জন্ম তারও বহু পরে। সুশৃঙ্খল উপায়ে প্রকৃতিকে ব্যাখ্যা করার রীতি চালু হওয়ার পর দার্শনিকরা বংশগতির ব্যাখ্যা খোঁজায় মনোনিবেশ করেন। কিন্তু চাঁদ, সূর্য, আকাশ ইত্যাদির মতো বংশগতি খুব সহজে মানব মস্তিষ্কে ধরা দিতে চায় না। এটা খুব গভীরের বিষয়। সেজন্য আলাদা চোখ থাকতে হয়। সূর্য কীভাবে আকাশপটে পূর্ব-পশ্চিমে ঘুরে বেড়ায় বা তারা ও গ্রহের গতিপথের সাথে বাবা-মা ও সন্তানের শারীরিক ও চারিত্রিক বৈশিষ্ট্য লক্ষ করায় কিছু পার্থক্য আছে। তারপরও তাঁদের সীমিত জ্ঞানের মাধ্যমে তাঁরা এর সন্তোষজনক ব্যাখ্যা বের করার চেষ্টায় তৎপর হয়েছেন। আধুনিক জেনেটিকসের সূচনা হয় গ্রেগর মেনডেন্স-এর মাধ্যমে। সেটাও সেই আঠারো শতকের কথা। উনিশ শতকে এসে জেনেটিকসের গবেষণা দুর্বার গতিতে চলতে থাকে। এসবই ধারাবাহিকভাবে তুলে ধরা হয়েছে এই বইটিতে।

রিভিউ ও রেটিং (Review & Rating)

5.00
(1 টি কাস্টমার রিভিউ)
5
100%
4
0%
3
0%
2
0%
1
0%
Md Babu
Md Babu ভেরিফাইড
17 Feb 2022

জেনেটিক্সে আগ্রহ অনেক আগে থেকেই। কিন্তু বাংলাদেশে জেনেটিক্সের বই কম। যে বইগুলো আছে সেগুলো থেকেও এই বইটি সম্পূর্ণ আলাদা ধরনের। জেনেটিক্সের শিক্ষায় ভিন্ন স্বাদ পেতে চাইলে বইটা পড়া উচিত বলে আমি মনে করি। বইটা কেনার আরও একটা কারণ হচ্ছে দেশের সুপরিচিত বিজ্ঞান লেখক তৌহিদুর রহমান উদয় ভাইয়ের লেখার স্টাইল এবং তত্ত্ব ও তথ্যের সমাবেশ ঘটানোর দুর্দান্ত ক্ষমতা। তাঁর আগের বইগুলো পড়া থাকাতে এই বইটি কিনতে দুইবার চিন্তা করতে হয়নি। বহু অজানা বিষয় জানতে পেরেছি এই বই থেকে। ঐতিহাসিক তথ্যের সাথে তত্ত্বের এক চমৎকার মেলবন্ধন ঘটানো হয়েছে বইটিতে। লেখক সবসময়ই বিজ্ঞান লেখার ক্ষেত্রে কিছুটা ভিন্ন পথ অবলম্বন করেন। প্রয়োজনীয় সব তথ্যে ঠাসা থাকে বইগুলো। আগের বইগুলোতে দেখেছি, এবারও তার ব্যতিক্রম হয়নি। ধন্যবাদ লেখক ও রকমারিকে।

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)