

Buy ফয়জুল কালাম (দাওয়াহ সংস্করণ) Online in Bangladesh
লেখক: মুফতীয়ে আযম আল্লামা ফয়যুল্লাহ (র.)
- Author: মুফতীয়ে আযম আল্লামা ফয়যুল্লাহ (র.)
- Publisher: ইত্তিহাদ পাবলিকেশন
- Isbn: 9789849694953
- Number Of Pages: 576
- Language: বাংলা
- Edition: 2nd Published, 2023
পণ্য সারসংক্ষেপ (Summary)
ইলমে হাদিসের অজস্র গ্রন্থের মাঝে ফয়জুল কালাম একটি মকবুল সংযোজন। বইটিকে মুফতিয়ে আজম ফয়জুল্লাহ রহ.-এর বয়নসংকলনও বলা চলে। তিনি কোথাও আলোচক হিসেবে আমন্ত্রিত হলে কোনো নির্ধারিত বিষয়ের উপর একটি নোট তৈরি করে সঙ্গে করে নিয়ে যেতেন। এবং সে আলোকে আলোচনা সমাপ্ত করতেন। আর সেই বিষয়ভিত্তিক হাদিস-সমূহের সম্মিলিত, গ্রন্থিতরূপেরই সর্বময় পরিচিত নাম— ফয়জুল কালাম। .কিতাবটির সঙ্গে আমাদেরর কৈশোরিক আবেগ জড়িয়ে আছে। উর্দু-ফার্সি (দুটি ক্লাসের নাম) থেকেই অপেক্ষার প্রহর গুণতাম, কখন ফয়জুল কালামের দরসে বসবো! আর সর্বপ্রথম যেদিন উস্তাদের সামনে ফয়জুল কালাম নিয়ে বসি, সেদিন হৃদয়তন্ত্রিতে আবেগ-অনুভূতি ও ভালোবাসার যে আবহ তৈরি হয়েছিলো, তা কলমের কালিতে চিত্রায়িত করা সম্ভব নয় । ছাত্র-শিক্ষক, লেখক-আলোচক, দ্বীনি তালিমের মজলিস, আপামর জনসাধারণ— সবার জন্যই ফয়জুল কালাম সমানভাবে ফায়দাজনক।. বাজারে ফয়জুল কালামের বেশ কয়েকটি অনুবাদ প্রচলিত থাকলেও গ্রহণযোগ্যতার দিক দিয়ে ইত্তিহাদ থেকে প্রকাশিত অনুবাদটি বিশেষভাবে উল্লেখযোগ্য। কারণ এটির অনুবাদ করেছেন, মুফতি আযম রহ.-এর ইলমি মিরাসের অন্যতম উত্তরাধিকারী মুফতি ইজহার চৌধুরি সাহেবের সাহেবযাদা মুহতারাম মুসা বিন ইজহার হাফিযাহুল্লাহ।
রিভিউ ও রেটিং (Review & Rating)

বইটির কোয়ালিটি অনেক ভালো। আলহামদুলিল্লাহ্।



আলহামদুলিল্লাহ অনেক ভালো, আপনারাও নিতে পারেন,ধন্যবাদ Rokomari. com কে









সবার জন্য দরকারি

ভালোই আছে
vebechilam color print,,,kintu asole sada kalo
প্রশ্ন ও উত্তর (Q/A)
বইটা কি হার্ডকভার?
প্রিয় গ্রাহক, জি, বইটি হার্ডকভার। ধন্যবাদ।
বইটির পৃস্টা কত
প্রিয় গ্রাহক, বইটির মোট ৮০০ পৃষ্ঠা, ধন্যবাদ।
বইয়ের ভিতরে কি পেজ ব্যবহার করা হয়েছে? বইটা কি আরবি-বাংলা হাদিস গুলো?
প্রিয় গ্রাহক, এই বইটিতে উন্নতমানের অফসেট পেপার ব্যবহার করা হয়েছে, যা আপনার জন্য আরামদায়ক পাঠের অভিজ্ঞতা নিশ্চিত করবে। এতে আরবি হাদিস সহ বাংলা অনুবাদ ও বিশদ ব্যাখ্যা প্রদান করা হয়েছে, যাতে হাদিসগুলো সহজেই আপনার বোধগম্য হয়। আপনার আরও কোনো প্রশ্ন থাকলে আমাদের জানান। ধন্যবাদ।
বইটি কবে এভেলেবেল হবে স্টকে?
প্রিয় গ্রাহক, দুঃখিত, এটি নির্ভর করে প্রকাশনী কর্তৃক রিপ্রিন্ট করার মাধ্যমে; তাই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না কবে পাওয়া যাবে। ধন্যবাদ।























