ফারহীন
বই কালেকশন

Buy ফারহীন Online in Bangladesh

লেখক: মোরশেদা কাইয়ুমী

5.00
(3 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: মোরশেদা কাইয়ুমী
  • Publisher: ওয়াফি পাবলিকেশন
  • Isbn: 16110000000000089297
  • Number Of Pages: 176
  • Language: বাংলা
  • Edition: 1st Edition, 2025
৳ 251৳ 29214% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

ফারহীন। শুধু একটি মেয়ের গল্প,যার জীবন যেন দুঃখের ডায়েরি। তবে এটি শুধু একটি উপন্যাস নয়—এ যেন হৃদয়ে জমে থাকা না-বলা অনুভবের প্রতিচ্ছবি।সমাজের অগোচরে এমন অনেক ফারহীন আছে—যারা নীরবে কাঁদে, আবারও উঠে দাঁড়ায়। তাদের অভিমান, প্রশ্ন আর ক্লান্তি—সবকিছু হিজাবের আড়ালে চাপা থাকে। তারা কারও স্বীকৃতি চায় না, তারা চায় আল্লাহর দিকে ফিরে যেতে।এই উপন্যাসটা খুব বাস্তব, খুব কাছের বাস্তব। কেবল একটি কাহিনি নয়, এটি একজন মেয়ে কীভাবে নিজের চারপাশের অন্ধকার ভেদ করে পথ খোঁজে—তারই এক সাহসী আত্মকথন।ভালোবাসা, ত্যাগ, সামাজিক বাস্তবতা আর একাকিত্বের ভেতর এক শক্তিশালী নারীকণ্ঠের আবির্ভাব—এই উপন্যাসে সেই কণ্ঠ শোনা যাবে।

রিভিউ ও রেটিং (Review & Rating)

5.00
(3 টি কাস্টমার রিভিউ)
5
100%
4
0%
3
0%
2
0%
1
0%
Humaiya Salsabil Faiza
Humaiya Salsabil Faiza ভেরিফাইড
24 Sep 2025

ফারহীন হার না মানা একজন মুসলিমার গল্প। দ্বীন মেনে জীবনযাপন করা এক নারীর লড়াইয়ের ছবি এই উপন্যাস। বইয়ের পরদে পরদে বর্তমান সমাজের তিমির দিক ও উঠে এসেছে যা আমাদেরকে মনে করিয়ে দেয় আলোহীনতার রোগে বহুকাল ভুগছি আমরা।

sum****com
sum****com ভেরিফাইড
26 Aug 2025

এই ফারহীন বইয়ের মাঝে মনে হচ্ছিল আমি নিজেকেই খুঁজে পেয়েছি। মনে হচ্ছিল আমি আমাকেই পড়ছিলাম এই বইয়ের প্রতিটা পৃষ্টায় পৃষ্ঠায়। উপন্যাস তেমন আমার পড়া হয় নী। তবে এই বইটি পড়ে একটু অন্য রকমের প্রশান্তি পেয়েছি আলহামদুলিল্লাহ। কারণ ঐযে মনে হচ্ছিল নিজেকেই খুঁজে পেয়েছি এই বইয়ে। অনেক দিন পর একটি উপন্যাস বই পড়লাম। আর এমন ধরনের বই হলে যে কেউই পড়তে বাধ্য আলহামদুলিল্লাহ। মোরশেদা কাইয়ুমী আপু আপনাকে আল্লাহ উত্তম প্রতিদান দিক।সুন্দর একটি বই আমাদের মাঝে উপস্থিত করেছেন আপনি। যে বইয়ে আমরা আমাদের কে খুজে পেয়েছি। এই ফিতনাময় পরিবেশেও যে জীবনকে আলোকিত করা যায় তার প্রমাণস্বরূপ ফারহীন।🫶🌷

Review Upload 1
Review Upload 2
nip****com
nip****com ভেরিফাইড
26 Aug 2025

"ফারহীন" ফিৎনার ভীড়ে আত্নার জাগরণ মোরশেদা কাইয়ুমী আমরা যারা দ্বীনের পথে চলতে শুরু করি,এবং যে সময় টা তে খুব কাছে পরিবার থেকে সহানুভূতি এবং একটু সাহসের প্রয়োজন হয়, কিন্তুু ঠিক তখনি এই খুব কাছের পরিবার ই হৃদয় টা ছিন্নভিন্ন করে দেয়, সে সময় মহান আল্লাহর রহমত যে কতটা ঘিরে থাকে আমাদের তা অনুভব করা যায় অন্তরের অন্তস্তল থেকে! চারপাশের যে অতীআধুনিক স্রোত তাতে গা না ভাসিয়ে চলার যে প্রতিজ্ঞা এবং ঈমান বাঁচানোর যে লড়াই সে সব কিছু ফুটে উঠেছে ফারহীনের পাতায় পাতায়! মিথ্যে অপবাদ, নিকট আত্মীয়ের কুট উক্তি ও ষড়যন্ত্রের ফাঁদ,মা বাবার সমাজপ্রিতি,বন্ধুদের দুরত্ব সেই সব যেন ক্ষতবিক্ষত করে দেয় নির্মল হৃদয় টা! এই দীর্ঘ দুর্গম পথ পেরিয়ে ফারহীন রা কিভাবে নিজের ঈমান,আমলে বলিয়ান হয়ে এগিয়ে যায় জান্নাতের পথে, দ্বীনের পথে চলার সকল প্রতিকূলতা পেরিয়ে ফারহীন শেষ পর্যন্ত কতটা সফল হতে পারে জানতে হলে পড়তে হবে ফারহীন! বই এর মূল যে মেসেজ সেটা সম্পুর্ন ক্লিয়ার আলহামদুলিল্লাহ! তবে আমার মনে হচ্ছিল যে আরো দুই চার পাতা লিখলে আরো বেশি ভালো হতো! যেমন পরবর্তী ক্যামপাস লাইফ টা এবং ফারহীনের স্থায়ী জীবনের একটা ছোট চিত্র!

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)