ইতিহাসের ধূসরখাতা
বই কালেকশন

Buy ইতিহাসের ধূসরখাতা Online in Bangladesh

লেখক: মাওলানা ইসমাইল রেহান

4.73
(27 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: মাওলানা ইসমাইল রেহান
  • Publisher: কালান্তর প্রকাশনী (সিলেট)
  • Isbn: 9789849659006
  • Number Of Pages: 312
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2022
৳ 435৳ 58025% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

ইসমাইল রেহান—এই সময়ের বহুল পঠিত ইতিহাসবিদদের একজন তিনি। উম্মাহর দরদ নিয়ে বিভিন্ন সময়ে লেখা তাঁর বিশেষ কিছু প্রবন্ধের সংকলন ইতিহাসের ধূসরখাতা। সাধারণ ঘটনার আড়ালে যে অসাধারণ বাস্তবতা থাকে, উম্মাহর সঙ্গে সংশ্লিষ্ট এমন কিছু বাস্তবতার বিশ্লেষণধর্মী প্রবন্ধ দিয়েই সাজানো হয়েছে গ্রন্থটি। বলতে গেলে ইতিহাসের চেনা পথঘাটই এখানে অঙ্কিত হয়েছে একটু ভিন্ন আঙ্গিকে। কিছু ঘটনার দৃশ্যপট সামনে এনে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে উম্মাহর উত্থান-পতন ও ক্ষয়-লয়ের কারণ। হালের সংকট উতরে যাওয়ার ফরমুলাও বাতলে দেওয়া হয়েছে ব্যাখ্যা-বিশ্লেষণে। ফলে নির্দ্বিধায় গ্রন্থটিকে আজকের মেধাসন্ত্রাস ও বুদ্ধিবৃত্তিক দাসত্বের যুগে পাঠকের চিন্তার দীনতা, বুদ্ধির অপূর্ণতা এবং সাহস ও কৌশল প্রয়োগের ভয়াতুর জড়তা থেকে মুক্তির সিলেবাস বলা যেতে পারে।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.73
(27 টি কাস্টমার রিভিউ)
5
90%
4
10%
3
0%
2
0%
1
0%
Sajol khan
Sajol khan ভেরিফাইড
24 Feb 2026

special one

Owasiful Azam Saif
Owasiful Azam Saif ভেরিফাইড
28 May 2025

অসাধারণ

Md Abubakar Siddique
Md Abubakar Siddique ভেরিফাইড
20 Nov 2023

যে জাতি তার পূর্বপুরুষের ইতিহাস জানে না,সে জাতি যেন মৃতপ্রায় গাছের ন্যায়।আমরা মুসলিম। পৃথিবীর ইতিহাসে সোনালী সময়টার প্রতিটা রন্ধে রন্ধে বিচরণ ছিলো আমাদের। কিন্তু আমরা কি এখনকার ইতিহাসের বইগুলোতো তা দেখতে পায়?না পায়না।সত্য ইতিহাস আমাদেরকে জানতে দেওয়া হয়না। কালান্তর বরাবরই সত্য ইতিহাস উন্মোচনে প্রতিজ্ঞাবদ্ধতার সাক্ষর রাখে।এবারো তার ব্যতিক্রম না ঘটিয়ে ইতিহাসে চাপা পড়া ধূলোমলিন কিছু নিরেট কথা প্রিয় লেখক , গবেষক ও ইতিহাসবিদ মাওঃ ইসমাইল রেহান হাফিজ: এর লিখনীতে মলাটবন্দি করেছে আলহামদুলিল্লাহ। সন্ধানী ইতিহাস প্রেমিদের জন্য অনবদ্য একটি বই এটি মাশাআল্লাহ। ইতিহাসের শাস্ত্রীয় বয়ান ,ব্যক্তিত্ব দর্শন, কিছু মুসলিম সম্রাজ্যের না জানা ইতিহাস, বিশ্বযুদ্ধসহ ইতিহাস থেকে নিরেট কিছু কথা লেখক তুলে এনেছেন এই বইতে। ইতাহাস প্রেমী,জানাতে চাওয়ার আগ্রহ আছে এরকম পাঠক মাত্রই বইটা পড়ে পূলকিত হবে ইনশাআল্লাহ

Ruponti Shahrin
Ruponti Shahrin ভেরিফাইড
04 Nov 2023

আটটি অধ্যায়ে মোট তেরোটি শিরোনামের অধীনে খুব গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে লেখা হয়েছে এমন প্রবন্ধের সন্নিবেশ ঘটানো হয়েছে। যেখানে শাস্ত্রীয় আলাপ, ব্যক্তিদর্শন, খিলাফত ব্যবস্থা, ইলমি কারনামা, ইতিহাসের শিক্ষা, ফেলে আসা বর্ণিল ইসলামি শাসন ও শিক্ষা, সফরনামা, খসে পড়া পলেস্তারার মতো মুসলিমবিশ্বের কথা, আমাদের শত্রুর শহর, আর দগদগে ঘাঁ - যে ক্ষতের দাগ আজও মেটেনি এসব নিয়ে বলতে বলতে একটা এলেবেলে রেখাপাত করা হয়েছে। ইতিহাসের কোনো টাইমলাইনকে একক ধরে নিয়ে পাঠোদ্ধারে বসে গেলে ভুল করবেন। টুকরো স্মৃতি রোমন্থন নয়, ইমানকে জাগ্রত কর‍তে আর ইমান বিদ্ধংসী শত্রুর সীমানা চিনে নিতে গ্রন্থটি মানচিত্রের ভূমিকা পালন করবে বলে আশা রাখি। ইতিহাসের পুরনো আলাপগুলোই নতুন করে প্রবন্ধগুলোতে উঠে এসেছে। শুধু চোখে আঙুল দিয়ে জাতির পরিচয়কে তুলে ধরতে। বলা যায় যে, কালের পরিক্রমায় হক ও বাতিলের হিসাবটা আরেকবার মিলিয়ে নেওয়ার সূত্রটাই এখানে করে দেওয়া আছে।

Saimon Islam
Saimon Islam ভেরিফাইড
20 Apr 2023

প্রিয় ভাইয়েরা, শত্রুরা আমাদের জাতির স্মৃতিশক্তি মুছে ফেলার জন্য সদা তৎপর। যাতে তারা আমাদেরকে আমাদের অতীত গৌরব ও ঐতিহ্য থেকে বিছিন্ন করে ফেলতে পারে। ইতিহাসের ওপর মাটিচাপা দিয়ে আমাদের এমন জাতিতে পরিণত করতে পারে, যাদের আদৌ কোনো ইতিহাস নেই। ভুল তথ্য পরিবেশন, তথ্য পরিবর্তন, তথ্য জালকরণ ইত্যাদির মাধ্যমে তারা আমাদের ইতিহাস, ঐতিহাসিক চরিত্র ও ঘটনাপ্রবাহকে শিকড় থেকে উপড়ে ফেলে। এরপর ঘোষণা করে- মুসলমান হলো এমন জাতি,যাদের কোনো মূল নেই।শিকড় নেই। আমাদের ইতিহাস ও ইতিহাসকে পরিশুদ্ধ করার গুরুত্ব ও প্রয়োজনীয়তা আবশ্যক। ঘুমিয়ে পড়া ইসলামি চেতনাকে জাগিয়ে তুলতে বর্তমান সেকুলারিজম পাঠ্যবই থেকে আমাদের বের হয়ে আসতে হবে৷ এক্ষেত্রে কালান্তর প্রকাশনীর মাওলানা ইসমাইল রোহান এর বইগুলো সহায়ক ভুমিকা পালন করবে। ইন শা আল্লাহ।

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)