

Buy ইসলামি রাজনৈতিক তত্ত্বে রাষ্ট্রধারণা Online in Bangladesh
লেখক: হাফিজুর রহমান (পিএইচডি)
- Author: হাফিজুর রহমান (পিএইচডি)
- Publisher: গার্ডিয়ান পাবলিকেশনস
- Isbn: 978-984-95370-7-6
- Number Of Pages: 224
- Language: বাংলা
- Edition: দ্বিতীয় সংস্করণ : ২৭ এপ্রিল, ২০২৫
পণ্য সারসংক্ষেপ (Summary)
মুসলিম দুনিয়ার অধিকাংশ মানুষ রাষ্ট্রযন্ত্র সম্পর্কে হেঁয়ালিপনার মধ্যে রয়েছে। যৎসামান্য জানাশোনা থাকলেও তা যাপিত জীবনে খুব দরকারি বলে বিবেচিত হচ্ছে না। একুশ শতকের এই বস্তুবাদী দুনিয়ায় খেয়ে-পরে বেঁচে থাকাটাই যেন একমাত্র দায়! অথচ অজ্ঞাতে রাষ্ট্র তাকে নিয়ন্ত্রণ করছে, কিন্তু রাষ্ট্রের নাগরিক হিসেবে প্রাপ্য অধিকারকে নিজের করে নেওয়ার কোনো তাড়না তার ভেতর নেই! উদাসীনতা নাগরিকদের একটা যন্ত্রে পরিণত করছে; যার আল্টিমেট পরিণতি- চালাক, চতুর, বুঝদার এক কায়েমি শক্তির দাসত্ব কবুল করা। মুসলিম মানসে ইসলামি রাষ্ট্রধারণার চরম অনুপস্থিতি বিরাজমান। মুসলমানরা ঠিক জানে না, আদতে কী ধরনের রাষ্ট্র তারা নির্মাণ করতে চায়। রাষ্ট্র, রাষ্ট্রতত্ত্ব বলতে মুসলমানরা ঠিক কী বোঝে, কী বোঝাতে চায় বিশ্ববাসীকে? যারা জাহেলি রাষ্ট্রব্যবস্থার পরিবর্তে ইসলামি জীবনবোধের আলোকে নববি রাষ্ট্র গঠনের স্বপ্নে বিভোর এবং সে প্রচেষ্টায় নিজের জীবন- যৌবনের সেরাটা ঢেলে দিচ্ছে, ঠিক তারাও রাষ্ট্রচিন্তাকে আন্তরিকভাবে বোঝার কোনো তাগিদ অনুভব করছে না। এই সংকটাবস্থায় ‘ইসলামি রাজনৈতিক তত্ত্বে রাষ্ট্রধারণা’ গ্রন্থে আধুনিক মুসলিম স্কলারদের রাষ্ট্রচিন্তাকে ঠিক তাঁদের বয়ানে তুলে ধরেছে। গ্রন্থটিতে মুসলিম চিন্তকদের জবানে উপস্থাপিত হয়েছে মুসলমাদের রাষ্ট্র, রাষ্ট্রভাবনা ও রাষ্ট্র-কাঠামো।
রিভিউ ও রেটিং (Review & Rating)

খুবই ইনফরমেটিক একটি বই। ইসলামি রাষ্ট্র কেমন হওয়া উচিত তা নিয়ে আলোচনা করা হয়েছে!
ইসলামি রাজনৈতিক তত্ত্বে রাষ্ট্রধারণা লিখতে গিয়ে দুই জায়গায় আটকে গিয়েছিলাম। যেহেতু এটা আমার পিএইচডি থিসিস ছিল তাই বিষয়টিই বাদ দিয়ে নতুন কোন বিষয়ে কাজ করার জন্য সুপারভাইজরের কাছেও গিয়েছিলাম। প্রথমটি হলো, ইসলামি রাজনীতিতে রাষ্ট্রধারণার ঐতিহাসিক প্রেক্ষাপট লিখতে গিয়ে বিশেষত যখন উমাইয়্যা ও আব্বাসীদের বিষয়গুলো পড়ছিলাম তখন কলম আটকে গিয়েছিল। আর এগুতে ইচ্ছে করেনি। খোলাফায়ে রাশেদার পর উমাইয়্যাদের ক্ষমতায় আরোহন এবং বিশেষত আব্বাসীদের ক্ষমতায় আরোহনের পরের ইতিহাসগুলো যখন পড়ছিলাম তখন নিজেকে ধরে রাখতে কষ্ট হচ্ছিলো। বিরোধী মতালম্বনের কারনে শতশত মানুষকে হত্যা করা হয়েছে। আব্বাসীদের শুরুতে সিরিয়ায় বিশেষত দামেস্কে কবর থেকে লাশ উঠিয়ে প্রতিশোধ নেওয়া হয়েছিল এমনকি ঝুলিয়ে রাখা হয়েছিল। এ প্রতিশোধ ছিল আব্বাসীদের বিরুদ্ধে উমাইয়্যারা যে জুলুম করেছিল সেগুলোর বিপরীতে। ইসলামের ইতিহাসের বিখ্যাত গ্রন্থ আল বিদায়া ওয়ান নিহায়া কিংবা তারিখে তাবারী থেকে এসব পড়ে কি লিখবো, কিভাবে লিখবো এই সংকোচে সুপারভাইজরের কাছে গেলাম। "হুজাম (স্যারের তুর্কি শব্দ), আমি এ বিষয়ে আর কাজ করতে চাইনা" হাফিজ, কি হইছে? বললাম: এই.... এই.... বিষয়। বললেন, পেরেশান হয়োনা। সবকিছুকে আদর্শিক জায়গা থেকে মূল্যয়ণ করোনা বরং ঐতিহাসিক কিছু বিষয়কে তখনকার সময়ের বাস্তবতার জায়গা থেকে মূল্যয়ন করো। তাহলেই সহজ হয়ে যাবে। তখন ২০১৮ সালের সম্ভবত জুলাই- আগস্ট মাস। প্রচন্ড গরম। এই গরমের মাঝে এসব ইতিহাস আমার মাথাকে আরো গরম করে তুলতো। পরিবারের লোকজন তখন দেশে। আনকারার একটি মেসে আমি আর মোস্তফা ফয়সাল পারভেজ ভাই একরুমে থাকতাম। মাঝেমাঝেই উনাকে এসব শোনাতাম আর হতাশ হতাম যে, "ভাই, এ বিষয়ে কাজ বাদ দেই"। যাই হোক, বাদ আর দিতে পারিনি। ৮-১০ পৃষ্টার একটি লেখা লেখতে ছয়মাস সময় লেগেছিল। কি কঠিন ছিল সে সময়গুলো। বইটি শেষ করতে গিয়ে এরকম বেশ কয়েক জায়গায় হয়েছে। তবে দুবার সত্যিই বাদ দিতে চেয়েছি। একটাতো বললাম, আরেকটা আরেকদিন বলবো, ইনশাআল্লাহ। (ইসলামি রাজনৈতিক তত্ত্বে রাষ্ট্রধারণা বই লেখা সময়কালীন গল্পগুলো)
এই বইটিকে আমি বলি ‘মানচিত্র’। মানচিত্রের উপর একবার নজর বুলালে যেমন বুঝা যায় বিশ্বের কোথায় কোন দেশ, কার পাশে কে, তাদের ভূরাজনীতি কেন এমন। ঠিক তেমনি ‘ইসলামি রাজনৈতিক তত্ত্বে রাষ্ট্রধারণা’ বইটি পড়লে বুঝা যায়-ইসলামে রাষ্ট্র ধারণা মূলত কী? প্রাথমিক যুগে কেমন ছিল-এখন কেমন? নবিজির যুগ থেকে এখন পর্যন্ত কতগুলো তত্ত্বের উদ্ভব ঘটেছে, কেন ঘটেছে। সেগুলো কেন যৌক্তিক। ইসলাম রাষ্ট্রের কোন বিষয়গুলোকে গুরত্ব দেয়। কোন রাজনৈতিক তত্ত্ব কেমন। আধুনিক রাষ্টধারণার সাথে ইসলামি রাষ্ট্রধারণার মিল-অমিল। আধুনিক যুগে ইসলামি রাষ্ট্রধারণার বিভিন্ন তত্ত্ব এবং সেগুলো কেন যৌক্তিক-অযৌক্তি ইত্যাদি। বইটি সম্পাদনার সময় আমি খুবই উপভোগ করেছি এর তথ্যভাণ্ডার দেখে। ইসলামী রাষ্ট্রধারণায় আগ্রহ আছে, এমন প্রত্যেকেরই বইটি সংগ্রহে রাখা উচিৎ। কারণ এটি এমন বই, যা একবার পড়লে প্রয়োজন ফুরায় না। জীবনে অনেকবার খুলতে হতে পারে!
ভালো সার্ভিস
Alhamdulillah























