

Buy ইতিহাসের আয়নায় বর্তমান বিশ্বব্যবস্থা Online in Bangladesh
লেখক: হেদায়াতুল্লাহ মেহমান্দ
- Author: হেদায়াতুল্লাহ মেহমান্দ
- Publisher: রুহামা পাবলিকেশন
- Number Of Pages: 336
- Language: বাংলা
- Edition: 1st Edition, 2021
পণ্য সারসংক্ষেপ (Summary)
মুসলিম বিশ্বের বর্তমান অবস্থা সম্পর্কে প্রায় প্রতিটি মুসলিম অবগত।বিশাল সাগরের মাঝে চালকহীন দিশা হারা জাহাজের অবস্থা যেমন, মুসলিম জাতির অবস্থাও আজ তেমন।কুফফার শক্তি বিশেষকরে পশ্চিমাদের ক্ষমতার দাপট,প্রভাব-প্রতিপত্তি এত ব্যাপক যে মুসলিম জাতির সোনালী অতীত বিশ্বাস করাও কঠিন হয়ে পড়েছে এখন। সামাজিক, রাজনৈতিক,অর্থনৈতিক, সাংস্কৃতিক,সামরিক এমনকি চিন্তা ও বুদ্ধিভিত্তিক সকল বিষয়ে পশ্চিমাদের তথাকথিত অগ্রসরতা ও জয়জয়কার দেখে মুসলিম উম্মাহর অনেকে হীনমন্যতায় ভুগতে শুরু করেছে। বহু মুসলিম আজ পশ্চিমাদেরকে বিশ্বের অধিপতি, আদর্শ ও একমাত্রসভ্য জাতি হিসেবে মনে প্রাণে মেনে নিয়েছে। এমন হবার প্রধান কারন হল বর্তমান বিশ্ব ব্যবস্থাকে চিনতে না পারা। আজকের বিশ্ব ব্যবস্থা কী করে প্রতিষ্ঠিত হয়েছে, কিইবা ছিল এর অতীত তা না জানা। বর্তমান বিশ্ব বিন্যাস না বুঝতে পারলে তার বিপরীতে ইসলামি সিস্টেম চালু করা যাবে না কখনোই। কোন কোন স্তম্ভের উপর ভিত্তি করে আজ আমেরিকা তথা পশ্চিমাদের আধিপত্য টিকে আছে তা নির্ণয় করতে না পারলে উম্মাহরকরণীয় নির্ধারণ করা যাবে না।সামরিক ও রাজনৈতিক আগ্রাসন, অর্থনীতির নিয়ন্ত্রণ এবংসাংস্কৃতিক প্রচার ও প্রসারের ফলে পশ্চিমারা আজকের অবস্থানে আসতে পেরেছে। এই প্রতিটি বিষয় পরস্পরের সাথে ওতপ্রোত ভাবে সম্পর্কযুক্ত। প্রতিটি ফিল্ডে ক্ষমতা অর্জনের পিছনে রয়েছে তাদের প্রতারণা, বর্বরতা ও যুলুমের এক কালো ইতিহাস। আমরা যদি তাদের অবস্থান সনাক্ত করতে না পারি, তাদের হার্ড পাওয়ার ও সফট পাওয়ার চিনতে না পারি তাহলে কখনো ইসলামের সোনালী অতীত ফিরিয়ে আনা যাবে না। রাজনৈতিক ও সামরিক আগ্রাসন তথা হার্ড পাওয়ার এবং চিন্তা-চেতনা,স্বভাব ও রুচিবোধের পরিবর্তন তথা সফট পাওয়ার সবকিছুই তারা শতাব্দি কাল ধরে আমাদের উপর প্রয়োগ করছে, এবং আমাদের গোলামে পরিনত করে রেখেছে।এই জন্য প্রতিটি মুসলিমের উপর বর্তমান বিশ্ব ব্যবস্থার সামগ্রিক ইতিহাস জানা অত্যন্ত জরুরি হয়েপড়েছে। আমাদের চারপাশের বিশ্ব ব্যবস্থাকে একটি আয়নার সামনে রাখতে হবে। ইতিহাসের আয়ানায় অতীত থেকে এর বর্তমানের দিকে পথ চলাকে দেখতে হবে। এই যাত্রাকে আমরা বলতে পারি ওল্ড ওয়ার্ল্ড অর্ডার থেকে নিউ ওয়ার্ল্ড অর্ডারের দিকে যাত্রা। কী ছিল ইয়াহুদি ও খ্রিষ্টান জাতীর ইতিহাস,কীভাবে আজ পুরো বিশ্ব তাদের হাতের মুঠোই এসেছে, কীভাবেই বা ইসলামের সোনালী ইতিহাস ও খিলাফত নিশ্চিহ্ন হয়ে গেছে, কীভাবে আজ আমেরিকা একক পরাশক্তির অধিকারী হয়ে বিশ্ব মোড়লের আসনে আসিন হয়েছে, কীভাবে ধন-দৌলতে, জ্ঞানে-বিজ্ঞানে, সামরিক-কৌশলে পশ্চিমারা অগ্রসর হয়েছে।এগুলো আমাদের জানতে হবে। বিশ্ব ব্যবস্থার প্রতিটি দিককে আলাদা ভাবে বিশ্লেষণ না করে,সকল বিষয়কে একই ফ্রেমে নিয়ে আসা যাতে করে একজন মানুষ সহজেই সামগ্রিক ধারণা লাভ করতে পারে এমন একটি বইয়ের অভাব আমি সব সময় অনুভব করতাম। এমন বই রচনার কাজ সহজ নয়। কেননা প্রতিটি বিষয়ের রয়েছে স্বতন্ত্র ইতিহাস। ইতিহাস আলোচনার একক যাত্রায় সকল বিষয়কে সাথে নিয়ে এগিয়ে চলা খুবই কঠিন। এই কঠিন কাজটি আমাদের জন্য সহজ করেছেন এই বইটির লেখক হেদায়াতুল্লাহ মেহমান্দ। বর্তমান বিশ্ব ব্যবস্থাকে সামগ্রিক ভাবে বিশ্লেষণ করে মুসলিম উম্মাহর কাছে স্বচ্ছ আয়নার মত করে উপস্থাপন করার এক সুন্দর প্রয়াস হল আপনার হাতে থাকা এই বইটি। লেখক খুবই নিপুনতার সাথে ইয়াহুদি জাতীর সূচনা থেকে বর্তমান বিশ্ব ব্যবস্থার পুরো ইতিহাসকে তুলে নিয়ে এসেছেন একই মলাটে। ইতিহাসের আলোচনায় তিনি প্রতিটি ঘটনাকে একে অপরের সাথে সেতু বন্ধন করে এগিয়েছেন।এই পথ চলায় তিনি কোনো বিষয়কে বাদ রাখেননি। শিকড়সন্ধানী গবেষক স্বীয় গবেষণালব্ধ সমৃদ্ধ কন্টেন্টের এই বইটি পাঠকের সামনে উপহার দিয়েছেন। যেন পাঠক নতুন ভাবে বর্তমান বিশ্বকে চিনতে পারে।
রিভিউ ও রেটিং (Review & Rating)
আলহামদুলিল্লাহ, এক মলাটে ছাপা পড়া ইতিহাস, নিজেদের অতিতের গৌরবময় ইতিহাস ঐতিহ্য মনে করিয়ে দেয় ||

বইটি গুরুত্বপূর্ণ তথ্য ভিত্তিক, কিন্তু বই এর ফিজিক্যাল অবস্থা ভালো না।





এই বইটি বর্তমান বিশ্বব্যবস্থার শেকড় খুঁজে বের করতে ইতিহাসের গভীরে গিয়ে বিশ্লেষণ করেছে—বিশ্বের ক্ষমতার পালাবদল, ওয়ার্ল্ড অর্ডার, অর্থনীতি ও ভূ-রাজনীতি কীভাবে গড়ে উঠেছে এবং মুসলিম বিশ্বের প্রতি এর প্রভাব কেমন, তা অত্যন্ত সুচিন্তিতভাবে তুলে ধরা হয়েছে। বিশ্বে যে ‘গ্লোবাল পাওয়ার শিফট’ ঘটেছে, তার পেছনের রাজনৈতিক ও অর্থনৈতিক ষড়যন্ত্র, পশ্চিমা বিশ্ব কীভাবে আধিপত্য বিস্তার করেছে, এসব বিষয় কুরআন-সুন্নাহ ও ইতিহাসের দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করা হয়েছে। আধুনিক বিশ্ব বুঝতে ও মুসলিম জাতির অবস্থান সম্পর্কে সচেতন হতে আগ্রহীদের জন্য বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।



বাস্তবতা বুঝতে হলে বইটা পড়া গুরুত্বপূর্ণ

If you wanna know why this world is how it is now, read this. A must-read for subcontinental muslims.
প্রশ্ন ও উত্তর (Q/A)
এই বইটি রকমারিতে কবে পাওয়া যাবে??
দুঃখিত, এটি নির্ভর করে প্রকাশনী কর্তৃক রিপ্রিন্ট করার মাধ্যমে, তাই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না কবে পাওয়া যাবে।
আসসালামু আলাইকুম। বইটি কবে এভেইলেবল হতে পারে? প্রকাশনী রিপ্রিন্ট করেছে।
ওয়ালাকুমুস সালাম, কবে এভেইলেবল হবে নিশ্চিত বলা যাচ্ছে না। প্রকাশনী থেকে রিপ্রিন্ট করলে অবশ্যই রকমারিতে পাবেন।
এই বই এর অরজিনাল নাম কি?
বইটির অরজিনাল নাম ইতিহাসের আয়নায় বর্তমান বিশ্বব্যবস্থা।
বইটি হার্ডকাভার নাকি পেপারব্যাক??? একটু নিশ্চিতভাবে বইলেন অর্ডার দিতে চাচ্ছিলাম
জি, বইটি হার্ডকভার ।























