এনজয় ইউর লাইফ সুখময় জীবন উপভোগ করুন
বই কালেকশন

Buy এনজয় ইউর লাইফ সুখময় জীবন উপভোগ করুন Online in Bangladesh

লেখক: ড. মুহাম্মাদ ইবনে আবদুর রহমান আরিফী

5.00
(3 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: ড. মুহাম্মাদ ইবনে আবদুর রহমান আরিফী
  • Publisher: Anubhuti Prokasoni
  • Isbn: 9789848004217
  • Number Of Pages: 478
  • Language: Bangla & Arabic
  • Edition: 1st Published, 2023
৳ 219৳ 53059% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

জীবনের পথ পরিক্রমা কুসুমাস্তীর্ণ নয়। আছে চড়াই—উত্রাই ও বাধা—বিপত্তি। জীবনের দুর্গম পথে চলতে গিয়ে বাধা বিপত্তির মুখোমুখি হলে, আমরা সেই অবস্থাকে কীভাবে গ্রহণ করব, তা নির্ভর করে আমাদের মানসিকতার উপর। যারা সব বিষয়ে ইতিবাচক চিন্তা করেন, তারা বাধা বিপত্তিকে সাফল্যের সোপান হিসেবে গ্রহণ করেন। ইতিবাচক মানসিকতাসম্পন্ন মানুষ কখনও আটকে থাকে না। তারা স্থিরভাবে লক্ষ্যপানে এগিয়ে যায়। তারা আত্মবিশ্বাসী, ধৈর্যশীল, নিরহঙ্কার ও দয়াপ্রবণ। তারা নিজেদের সম্পর্কে যেমন ইতিবাচক, তেমনি অন্যদের সম্পর্কেও ইতিবাচক। তদুপরি সব কাজেই তারা ইতিবাচক ফল প্রত্যাশা করেন। পক্ষান্তরে যারা নেতিবাচক চিন্তা করে, তাদের কাছে যেকোনো বাধাই বিরাট প্রতিবন্ধকতা। নেতিবাচক মানুষগুলো নিজের জন্য পথচলা কঠিন করে ফেলে। অন্যদের জন্যও পৃথিবীটা করে বন্ধুর। কিন্তু নেতিবাচক মানুষগুলো নিজেরাই তাদের নেতিবাচকতা সম্পর্কে জানে না। আবার ইতিবাচক মানুষগুলো সঠিক আচরণগত কৌশল ব্যবহার করতে না পারার দরুন কাঙ্ক্ষিত সফলতার কাছে পৌঁছাতে পারে না। বইটি আপনাকে এমনই কিছু আচরণগত দক্ষতার সাথে পরিচয় করে দেবে, যা আপনাকে একজন ভারসাম্যপূর্ণ সুন্দর ব্যবহারের সফল ইতিবাচক সামাজিক মানুষ হিসেবে গড়ে উঠতে সাহায্য করবে। মুফতি তকি উসমানি সাহেব বাংলাদেশে এসে এক বক্তৃতায় বলেছিলেন, দৃষ্টিভঙ্গি বদলে দিন, জীবন বদলে যাবে। জীবনকে বদলে দিতে হলে তথা জীবনে সুখ, শান্তি ও কাক্সিক্ষত সমৃদ্ধি লাভ করতে হলে, ইতিবাচক মনোভাব গড়ে তুলতে হবে। সৌদি আরবের বিশিষ্ট গবেষক ডক্টর আব্দুর রহমান আল আরিফির লেখা জীবনকে উপভোগ করুন (মূল আরবি) গ্রন্থটি এ বিষয়ে অনন্য ও অপ্রতিদ্বন্দ্বী। কেননা গ্রন্থটির মূল উপজীব্য হলো শ্রেষ্ঠ মানব রাসূল এর সিরাত ও উম্মাহর শ্রেষ্ঠ মনীষীদের জীবনাচার।

রিভিউ ও রেটিং (Review & Rating)

5.00
(3 টি কাস্টমার রিভিউ)
5
100%
4
0%
3
0%
2
0%
1
0%
Fahim Munayem
Fahim Munayem ভেরিফাইড
24 Jun 2026

বইটি খুবই ভালো সবার পড়া উচিত

Review Upload 1
Review Upload 2
MD. KAMRUZZAMAN (JITU)
MD. KAMRUZZAMAN (JITU) ভেরিফাইড
21 Mar 2025

এটি এমন একটি বই যা পড়ে আপনি বুঝতে পারবেন যে, আসলে ইসলামই হচ্ছে একমাত্র স্মার্ট ধর্ম। যা আপনাকে জানতে সাহায্য করবে যে আসলে ইসলামের রীতি নীতি অনুসরণ করেই পৃথিবীতে সুন্দর ভাবে জীবন যাপন করা যায়।

mdjamil ahmed
mdjamil ahmed ভেরিফাইড
01 May 2024

প্রথমবার যখন নিয়েছি তখন ভালো একটি প্রকাশনীর বই দিয়েছিলেন বইয়ের লেখা ও শিরোনাম সবগুলি ভালো ছিল, এখন অনুভূতি প্রকাশনের বই দিয়েছেন বইয়ের শিরোনাম সবগুলোই ভিন্ন করে লেখা, আজ বইয়ের ছাপাও ভালো না, বই পুরাতন পুরাতন দেখা যায়, বইটা আমি একজনকে গিফট করব,

প্রশ্ন ও উত্তর (Q/A)

প্রশ্ন

কাগজ এর মান কেমন?

উত্তর

প্রিয় গ্রাহক, বইটি হোয়াইট পেপারের। ধন্যবাদ।

প্রশ্ন

কাগজ এর মান কেমন?

উত্তর

প্রিয় গ্রাহক, বইটি হোয়াইট পেপারের। ধন্যবাদ।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)