একেই বলে শুটিং
বই কালেকশন

Buy একেই বলে শুটিং Online in Bangladesh

লেখক: সত্যজিৎ রায়

4.31
(15 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: সত্যজিৎ রায়
  • Publisher: আনন্দ পাবলিশার্স (ভারত)
  • Isbn: 9788172155445
  • Number Of Pages: 79
  • Language: বাংলা
  • Edition: 8th Edition, 2018
৳ 383৳ 45015% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

ভূমিকা ফিল্ম তৈরির কাজটাকে মোটামুটি তিন ভাগে ভাগ করা যায়। প্রথম হল লেখা, দ্বিতীয় ছবি তোলা, আর তৃতীয় ছবি জোড়া। যে ছবি লোকে পর্দায় দেখবে, সেটাই প্রথমে গল্পের মতো করে গুছিয়ে লেখা হয়। একে বলে চিত্রনাট্য। এই চিত্রনাট্য অনুসরণ করে যখন যখন ছবি তোলা শুরু হয়, তখন সে কাজটার জন্য প্রধান হাতিয়ার হল ক্যামেরা আর শব্দযন্ত্র। এই কাজটাকেই বলে শুটিং। শুটিং হয়ে গেলে, টুকরো টুকরো ভাবে তোলা দৃশ্যগুলো চিত্রনাট্য যেমন আছে তেমন করে পর পর সাজিয়ে যে জিনিসটা তৈরি হয় সেটাই লোকে পর্দায় দেখে। এর মধ্যে শুটিং পর্বের কাজেই সব চেয়ে বেশি ঝামেলা আর পরিশ্রম। এই কাজটা অনেক সময় স্টুডিওর ভিতর না হয়ে হয় বাইরে, প্রাকৃতিক পরিবেশে। গত পঁচিশ বছরে আমাকে ছবির শুটিং-এর জন্য ভারতবর্ষের নানান জায়গায় যেতে হয়েছে। সবচেয়ে বেশি ঘোরাঘুরি করতে হয়েছে তিনটে ছবিতে-গুপী গাইন বাঘা বাইন, সোনার কেল্লা, আর জয় বাবা ফেলুনাথ। বীরভূমের গ্রাম, বেনারসের অলিগলি আর ঘাট, সুদূর পশ্চিম রাজস্থানের মরু অঞ্চল, সিমলার বরফের পাহাড় ইত্যাদি বিভিন্ন জায়গায় শুটিং করতে গিয়ে আমাদের যে সব অদ্ভুত অভিজ্ঞতা হয়েছে, তারই কয়েকটার কথা বলা হয়েছে এই বইতে। এই ধরনের ঘটনা ঘটে বলেই মেহনতটা আর গায়ে লাগে না। আর বাধা যেসব আসে, সেগুলো অতিক্রম করে কাজটা যদি ঠিক মতো উতরে যায় তা হেল তো আর কথাই নেই। সত্যজিৎ রায় সূচি * অপুর সঙ্গে আড়াই বছর * বাঘের খেলা * হুণ্ডী-ঝুণ্ডী-শুণ্ডী * হাল্লারাজার সেনা * উট বনাম ট্রেন * ফেলুদার সঙ্গে কাশীতে * তোমার পায়ে পড়ি বাঘ মামা

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.31
(15 টি কাস্টমার রিভিউ)
5
73%
4
27%
3
0%
2
0%
1
0%
Pritom
Pritom ভেরিফাইড
19 Mar 2024

চলচ্চিত্রের শুটিং নিয়ে সত্যজিৎ রায় নিজের অভিজ্ঞতা বর্ননা করেছেন এই বইতে। ঠিক এটুকু বললে বোঝা যাবে না এই বইয়ের মাহাত্ব। সত্যজিৎ রায় এই বইয়ে তার কিছু মজার অভিজ্ঞতার সাথে তুলে এনেছেন সেই সময়কার কথা, যখন বাংলা সিনেমা একটু একটু করে সামনে এগুতে শুরু করেছিল। অর্থ সংকট, অভিজ্ঞ লোকবলের অভাব, উন্নত প্রযুক্তির স্বল্পতা সত্ত্বেও কেবল স্বপ্ন, কঠোর পরিশ্রম আর অধ্যাবসায়কে সঙ্গী করে কিভাবে তখনকার দিনে তাকে শুটিং চালিয়ে যেতে হয়েছে সেসব কথা আছে এই বইতে। লেখকের অসামান্য লেখনীর জোড়ে এটি হয়ে উঠেছে একটি সুখপাঠ্য বই।

sho****com
sho****com ভেরিফাইড
02 Dec 2023

❝শুরুতেই অবাক হলাম দেখে যে পকেট থেকে দুটো বাঁশি বার করে দুটোই এক সঙ্গে মুখে পুরলেন শওকত আলি( নামটা আগেই জেনে নিয়েছিলাম)। ফুঁ দেবার পরে বুঝলাম কি আশ্চর্য ব্যাপার ঘটতে চলেছে। একটা বাঁশিতে কেবল একটা ফুটো ছাড়া অন্যগুলো সব মোম দিয়ে বন্ধ করে ফেলা হয়েছে। এই বাঁশি কাজ করবে সানাই এর পো এর মতো। অন্য বাঁশির সব ফুটোই খোলা; এতে বাজবে সুর ! পরে জিজ্ঞেস করে জানলাম এ বাঁশির নাম সাতারা । ❞ বিখ্যাত রায় পরিবারে জন্ম নেয়া সত্যজিৎ রায়ের যেন নিয়তিতেই লেখা ছিল যেখানেই হাত দেবেন সেখানেই সোনা ফলাবেন। ফেলুদা,প্রফেসর শংকু,তাড়িনীখুড়োর মত কালজয়ী চরিত্রের স্রষ্টা একাধারে ছিলেন ভালো একজন আঁকিয়ে,সংগীত রচয়িতা,অনুবাদক,প্রকাশক এবং শিশু-কিশোর সাহিত্যিক। তবে সমগ্র বিশ্বের কাছে তিনি পরিচিত ছিলেন পথের পাঁচালী,গুপী গাইন বাঘা বাইন,জয় বাবা ফেলুনাথের মত কালজয়ী সব বাংলা ছবি নির্মাতা হিসেবে। "একেই বলে শুটিং" বইটি সত্যজিৎ রায়ের এসব ছবি নির্মাণের ঘটনা(নাকি দুর্ঘটনা বলব)কে উপজীব্য করে লেখা । নিজ জীবদ্দশায় সর্বমোট ৩৬টি চলচ্চিত্র নির্মাণকালে পুরো ভারতবর্ষের নানান জায়গায় তাকে ঘুরে বেড়াতে হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ঘুড়ে বেড়াতে হয়েছে গুপী গাইন বাঘা বাইন,সোনার কেল্লা এবং জয় বাবা ফেলুনাথ ছবির শুটিং করার সময়। বীরভূমের গ্রাম,বেনারসের অলিগলি,কাশীর ঘাট,রাজস্থানের জনমানবহীন মরু অঞ্চল ,সিমলার হাড় কাপানো বরফের দেশে এসব ছবির শুটিং করতে গিয়ে নানা অদ্ভুত অভিজ্ঞতার সাবলীল এবং মেদহীন বর্ণনা সত্যজিত রায়ের নিজের হাতে উঠে এসেছে বইয়ে। অপু-দুর্গার খুনসুটি,ফেলু মিত্তিরের গোয়েন্দাগিরি,গুপী গাইন বাঘা বাইনের নানা হাস্যকর কান্ডকারখানা দেখে যাদের ছোটবেলা কেটেছে, এসব ছবি নির্মাণের পিছনের মজার কাহিনী জানতে এই বইটি তাদের অবশ্যপাঠ্য। আর ভুড়িভোজের পর মিঠাই হিসেবে বইটিতে রয়েছে সিনেমা চলাকালীন তোলা কালজয়ী কিছু স্থিরচিত্র। তো আর দেরি কিসের! সদলবলে চলুন শিমলার বরফাঞ্চল থেকে রাজস্থানের মরুভুমিতে সত্যজিত রায়ের সাথে। পাঠ প্রতিক্রিয়াঃ সত্যজিৎ রায়কে আমার সবসময় আশ্চর্য একটি মানুষ মনে হয়। একজন মানুষের এত প্রতিভার বহিপ্রকাশ বোধহয় আর কখনো দেখা যায়নি। সিনেমা নির্মাণ থেকে শুরু করে সাহিত্যচর্চা , সব জায়গাতেই ছিলেন তিনি সমান পারদর্শী। ছোটখাটো সাইজের ❝একেই বলে শুটিং❞ বলা চলে একেবারে গোগ্রাসে গিলেছি। আমার মত সত্যজিৎ রায়ের যারা গুণ্মুগ্ধ অনুরাগী আছেন বইটি তাদের ভালো লাগবে বলে আশা করছি। বইয়ের নামঃ একেই বলে শুটিং লেখকঃ সত্যজিৎ রায় প্রকাশনীঃ আনন্দ

anonymous
anonymous ভেরিফাইড
10 May 2023

best

Masfik Mithun
Masfik Mithun ভেরিফাইড
16 Mar 2022

Extraordinary ❤️

Rakib Ahsan
Rakib Ahsan ভেরিফাইড
08 May 2021

যারা শুটিংয়ের সাথে জড়িত তারা এই ঘটনাগুলি খুব ভালভাবে বুঝতে সক্ষম হবে। তবে সাধারণ পাঠকগণ এই বইটি থেকে এই কাজটি সম্পর্কে একটি ভাল ধারণা পাবেন।

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)