

Buy চিত্রনাট্যের কর্মশালা : কেমন করে গল্প হয় Online in Bangladesh
লেখক: Gabriel Garcia Marquez
- Author: গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
- Publisher: প্রতিভাস (ভারত)
- Isbn: 9789392435348
- Number Of Pages: 192
- Language: বাংলা
- Edition: 1st Published, 2014
পণ্য সারসংক্ষেপ (Summary)
"চিত্রনাট্টের কর্মশালা কেমন করে গল্প হয়" বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ “এ জগতে যা আমাকে সবচেয়ে বেশি টানে তা হল সৃজনশীল কাজের প্রক্রিয়া। এ কেমন রহস্য যে গল্প বলার ইচ্ছে একটা প্যাশন হয়ে দাঁড়ায় যার জন্যে একজন মানুষ মরিয়া হয়ে ওঠে। খিদের জ্বালায় মরে, ঠান্ডায় অথবা যে কোনাে কষ্টে মরে যেতে পরে; এমন সৃষ্টি সে করতে চায় যা সে নিজে হয়তাে দেখতে পায় না, স্পর্শও করতে পারে না, আর শেষ অবধি যদিবা দেখতে পায় তা দিয়ে কী এমন কাজ হয়?”— গাব্রিয়েল গার্সিয়া মার্কেস। নােবেল জয়ী লেখক গাব্রিয়েল গার্সিয়া মার্কেস চলচ্চিত্র জগতেও এক অত্যুজ্জ্বল ভূমিকা পালন করেন। সাংবাদিক জীবনে “এল Expectador” / “দর্শক” কাগজে তিনি সিনেমা নিয়ে নিয়মিত কলাম লিখতেন। তার গল্প নিয়ে ফিল্ম তৈরি হয়েছে, টেলিফিল্মও হয়েছে। তার প্রিয় পরিচালক রুই গেররা। ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত “লাতিন আমেরিকার নতুন সিনেমা প্রতিষ্ঠান”-এর সভাপতি ছিলেন তিনি। চিত্রনাট্য লেখা ছাড়াও তিনি এ বিষয়ে বিশেষ পাঠের ক্লাস নিয়েছেন। এই গ্রন্থটিতে দেখা যাবে একটি ফিল্ম তৈরি করার আগে গল্পের বিন্যাস ছাড়াও ছবির প্রযােজক, পরিচালক, শিল্পী ও সম্পাদকের, ভূমিকা কত গুরুত্বপূর্ণ। তাঁর সৃজন-দর্শন সুদূরপ্রসারী।






















