দুধভাতে উৎপাত
বই কালেকশন

Buy দুধভাতে উৎপাত Online in Bangladesh

লেখক: আখতারুজ্জামান ইলিয়াস

4.40
(3 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: আখতারুজ্জামান ইলিয়াস
  • Publisher: মাওলা ব্রাদার্স
  • Isbn: 9844100216
  • Number Of Pages: 94
  • Language: বাংলা
  • Edition: 8th Printed, 2018
৳ 189৳ 2006% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

এই অধ্যায়ে যা যা পাবেন: *মিলির হাতে স্টেনগান *দুধভাতে উৎপাত *পায়ের নিচে জল *দখল

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.40
(3 টি কাস্টমার রিভিউ)
5
100%
4
0%
3
0%
2
0%
1
0%
Arco iqbal
Arco iqbal ভেরিফাইড
15 Nov 2021

Very good.

Rajysh
Rajysh ভেরিফাইড
26 Oct 2019

ভালো প্রিন্ট

murad
murad ভেরিফাইড
22 Oct 2017

‘দুধভাতে উৎপাত’ গল্পে নিম্নবর্গের ক্ষুধা-দারিদ্র্য, উচ্চবর্গের শোষণ, বঞ্চনা ও কট‚ক্তিই প্রধান বিষয় হয়ে উঠেছে। আমাদের মৌলিক চাহিদার মধ্যে খাদ্য একটি প্রধান অনুষঙ্গ, আর এর খোঁজ করে আখতারুজ্জামান ইলিয়াসের চরিত্র; খেতে না পেয়ে মারা যায়। চরিত্র নানা কৌশল অবলম্বন করে ক্ষুধা-দারিদ্র্যের হাত থেকে বাঁচার জন্য। পরিবারের খাদ্য সংকট দূর করার জন্য পরিবার প্রধান কসিমুদ্দিন ঘর ছাড়ে। এ গল্পটিতে লেখক দুধের অনটনের সঙ্গে সঙ্গে জানিয়ে দেন ভাতের অনটনের কথা। ‘জয়নব, ওহিদুল্লারা তো কয়েক কোটি ক্ষুধার্ত, কয়েক গ্রাস ভাত প্রত্যাশী।’ ভাতের সংকট মেটাতে খাদিজাকে শসা খেতে দেখা যায়, আর চালের ‘গুঁড়ি’ পেয়েই তারা দুধভাতের স্বাদ মেটানোতে ব্যস্ত হয়ে পড়ে। তারা যে চরম ক্ষুধাকে লালন করে চলেছে তা তাদের খাওয়ার ভঙ্গি থেকেই বোঝা যায়। ক্ষুধার তীব্রতার কারণেই তারা বুঝতে অক্ষম হয় কোনটা ‘দুধভাত’ আর কোনটা চালের ‘গুঁড়ি’। গল্পটিতে ক্ষুধা-দারিদ্র্যের সঙ্গে উচ্চবর্গের শোষণ ও কট‚ক্তি নিম্নবর্গের জীবন আরো কঠিনতর করে তুলেছে। মায়ের দুধভাত খাওয়ার বাসনাকে পূরণ করতে হাশমত মউরির বাড়িতে ওহিদুল্লা দুধ আনতে গেলে স্পষ্ট হয়ে ওঠে উচ্চবর্গের ভয়াবহ চিত্র, যে চিত্রে নিম্নবর্গের প্রতি কেবল ব্যঙ্গের ছবি অঙ্কিত। আমরা পাই সুবিধাভোগী উচ্চবর্গ, যারা কেবল নিজেরটাই বোঝে বেশি করে। নিজের স্বার্থের কাছে সবই অবহেলিত হয়। কিসমত যে জমি হারিয়ে নিঃস্ব হবে সে কথা তাদের ভাবার সময় নেই, টাকা কামাতে হবে এটাই তাদের ভাবনা। ইলিয়াস এর ভেতর দিয়ে ‘সুবিধাবাদের’ এক উজ্জ্বল দৃষ্টান্ত দেখিয়েছেন, দেখিয়েছেন সমাজতন্ত্রের ভেতরের ‘ফাঁপা’ অবস্থাকে।

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)