

Buy দুআ বিশ্বাসীদের হাতিয়ার Online in Bangladesh
লেখক: মাসুদ শরীফ
- Author: মাসুদ শরীফ , ড. ইয়াসির ক্বাদি
- Publisher: গার্ডিয়ান পাবলিকেশনস
- Isbn: 9789848254172
- Number Of Pages: 199
- Language: বাংলা
- Edition: দ্বিতীয় সংস্করণ ২০ ফেব্রুয়ারি, ২০২১
পণ্য সারসংক্ষেপ (Summary)
দুআ কি কোনো জাদুমন্ত্র? সব দুআই কি কবুল হয়? কী করলে দুআ কবুলের সম্ভাবনা বাড়ে? কী করলে দুআ বিফল হয়? দুআর মাধ্যমে কি তাকদির বদলানো যায়? তা হলে আগে থেকে সব লিখে রাখার মানে কী? দুআ করতেও কি কিছু আদবকেতা মানা লাগে? হামেশাই এই প্রশ্নগুলো আপনাকে পেয়ে বসে, তাই না? দুআ নিয়ে আমাদের মনে যত প্রশ্ন আছে, সন্দেহ আছে, তার বেশিরভাগেরই জবাব মিলবে এ বইতে ইনশাআল্লাহ্। বাড়বে আ কবুল হওয়ার আত্মবিশ্বাস। দূর হবে দুআ নিয়ে প্রচলিত কিছু ভ্রান্তিবিলাস। দুআ শুধু বিড়বিড় করে পড়ে যাওয়া কিছু অবোধ্য শব্দকণা নয়। দুআ মানে সুমহান আল্লাহর সঙ্গে নিবিড় কথপোকথন। বিশ্বাসীদের অব্যর্থ হাতিয়ার।
রিভিউ ও রেটিং (Review & Rating)

১-স্ত্রী দুশ্চরিত্রের,কিন্তু তারপরও তালাক দিচ্ছেনা। ২-সাক্ষী না রেখে যে লোক ঋণ হিসেবে কাউকে টাকা পয়সা দেয়। ৩-বোকা লোককে যে টাকা-পয়সা দেয়, "এই ৩ ধরনের লোক দুআ করবে কিন্ত তাদের দুআ কবুল হবে না"-বলেছেন মুহাম্মাদ সঃ আমার প্রভু শুধু তার প্রতি তোমাদের প্রার্থনার কারণে তোমাদের দিকে ফেরেন। কিন্তু এখন যখন তোমরা তাকে অস্বীকার করলে এবার তাঁর শাস্তি হবে স্থায়ী(সূরা ফুরকানঃ ৭৭) -দুআ: বিশ্বাসীদের হাতিয়ার বই থেকে নেয়া। মাসুদ শরীফ ভাইয়ের অনুবাদ এত প্রোজ্জ্বল মাশাআল্লাহ, ইদানীং কালে এত সাবলীল অনুবাদ আর চোখে পড়েনি। গোটা বইয়ে দুআ নিয়ে আসাধারন লিখেছেন ড.ইয়াসির ক্বাদি। ভাগ্য পরিবর্তন করার কারো কোন শক্তি নেই, শুধুমাত্র দুআ ব্যতীত। এই দোয়া কেমন হবে? কখন হবে? দুআ কিভাবে করতে হবে? দুআ কেন কবুল হয়না! কি ভূল হচ্ছে! দুআ তে কি করা যাবে না!দুআ নিয়ে এ সব জানতে হলে পড়তে হবে গার্ডিয়ানের দুআ: বিশ্বাসীদের হাতিয়ার।
This book is very helpful for me
পড়ছি গার্ডিয়ান পাবলিকেশন্সের " দুআ বিশ্বাসীদের হাতিয়ার" । এই বইটি পাকিস্তানি বংশোদ্ভুত আমেরিকান মুসলিম লেখক ডঃ ইয়াসির ক্বাদির লেখা এবং মাসুদ শরীফের অনুবাদ । এই বই পড়ার আগে আমি ভেবেছিলাম দোয়া মানেই বুঝি নির্দিষ্ট কিছু আরবি শব্দে পড়া কথামালা । যেমন অনেকে বলে অমুক দোয়া পড়লে এতো সওয়াব , অমুক দোয়া পড়লে জীবনের সব গুনা মাফ । অমুক দোয়া পড়লে জান্নাত নিশ্চিত...। সারা জীবন অন্যায় করে এসব সর্টকার্ট টেকনিক হিসাবে দোয়া পড়ে পার পাওয়ার পথ খুঁজাকে আমার কাছে কেমন যেন মনে হয় ..। "ইসলাম তো মানবিকতার ধর্ম । মানুষ মানুষের সাথে জুলুম করবে না , কারও অধিকার লঙ্ঘন করবে না, কথা কাজে স্বচ্ছতা বজায় রাখবে, অন্যকে ঠকাবে না... ইত্যাদি । এটাই তে ইসলামের মূল কথা। সারা জীবন মানুষকে ঠকালো, জীবনাচরণে মানবিকতার কোন বালাই নেই । আর কয়েকটা দুর্বোধ্য আরবি শব্দমালা তসবিতে জপবে আর জান্নাত পেয়ে যাবে!! দোয়ার প্রতি এই ভুল ধারণা থেকে এই বইটা অনেক দিন আগে কেনার পরও পড়া আর হয়ে উঠেনি । কয়েকদিন হল শুরু করেছি এই বই পড়া...অসাধারণ ভালো লাগা কাজ করছে । দোয়া সম্পর্কে আমার যে ভ্রান্ত ধারণা ছিল তা একেবারেই পরিবর্তন হয়ে যাচ্ছে । বুঝলাম কিছু শব্দ তসবিদানাতে দিন রাত জপে নিজের জান্নাত লাভের জন্য দোয়া না করলেও আমিও তো দোয়া করি । দোয়া বলতে আসলে দুর্বোধ্য কোন শব্দমালা তসবিহতে জপে যাওয়া না । দোয়া অর্থ হচ্ছে আল্লাহকে ডাকা বা তার প্রশংসা করা । সূরা মুমিনুনের ৬০ নং আয়াতে আলালহ বলেছেন "তোমরা আমাকে ডাকো । আমি তোমাদের ডাকে সাড়া দেব ।" খাত্তাবি বলেছেন- " দুআ মানে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা । আবিরাম তার সহযোগিতা চাওয়া । এর মূল কথা আল্লাহর কাছে নিজের অসহায়ত্ব মেলে ধরা ।...( শা'নুদ দুআ ) নবীজি সাঃ বলেছেন- " আল্লাহর কাছে যখনই কেউ কিছু চায়, হয় আল্লাহ তাকে তা দেন, অথবা অনুরূপ খারাপ কিছু তার থেকে দূরে রাখেন; যদি না সে খারাপ কিছু চায় বা আত্মীয়তার সম্পর্ক ভাঙতে চায় । এক সাহাবি তখন বললেন, "তাহলে আমরা আল্লাহর কাছে বেশি বেশি চাইবো"। নবীজি বললেন, "চাও, আল্লাহর প্রাচুর্যের সীমা নাই । " ইবনু হাজার রহঃ বলেছেন- "প্রত্যেক দুআকারীর দুআ কবুল করা হয় । তবে সেই দুআ ভিন্নতর হতে পারে । কখনও প্রার্থিত জিনিসটাই দেওয়া হয় । কখনো -বা এর সমমানের কিছু । " (ফাতহুল বারি ) (দুআ বিশ্বাসীদের হাতিয়ার)
Dua is a magic spell? Are all dui accepted? What do you do to increase the probability of acceptance of dua? What if dua fails? What can be changed through Duar? Then what is the meaning of writing everything in advance? Do you need some manners to make dua? These questions often get you, don't you? Most of the questions and doubts we have about dua will be answered in this book, inshallah. The confidence of being accepted will increase. Some misconceptions about dua will be removed. Du'a is not just mumbled words. Dua means a deep conversation with Almighty Allah. The unfailing tool of believers.
الدعاء هو السحر؟ هل كل الدوي معترف به؟ ماذا تفعل لزيادة احتمالية قبول الدعاء؟ ماذا تفعل؟ هل تفشل الدعاء؟ ما الذي يمكن تغييره من خلال دوار؟ ثم ما معنى كتابة كل شيء مقدما؟ هل تحتاج إلى بعض الأخلاق لعمل الدعاء؟ غالبًا ما تصيبك هذه الأسئلة ، أليس كذلك؟ مع الدعاء معظم الأسئلة والشكوك التي تدور في أذهاننا سنجيب عليها في هذا الكتاب إن شاء الله. سيزيد الثقة لتكون مقبولة. ستتم إزالة بعض المفاهيم الخاطئة حول الدعاء. تمتم الدعاء للتو Go ليس جزءًا من الكلمات غير المفهومة. الدعاء يعني محادثة عميقة مع الله سبحانه وتعالى. المؤمنون معصومون أدوات























