

Buy ডোপামিন ডিটক্স Online in Bangladesh
লেখক: থিবো মেরিস
- Author: থিবো মেরিস
- Publisher: রুশদা প্রকাশ
- Isbn: 9789849642688
- Number Of Pages: 80
- Language: বাংলা
- Edition: 9th Edition, May 2024
পণ্য সারসংক্ষেপ (Summary)
আপনি কি কোন কাজ করতে গড়িমসি করেন ? প্রায়শই নিজের ভেতরে অস্থিরতা অনুভব করেন এবং এ জন্য হাতে থাকা কোন কাজে ফোকাস করতে পারছেন না ? আপনার জীবন ইতিবাচক পরিবর্তন করতে পারে এমন গুরুত্বপূর্ণ লক্ষ্যগুলো আপনাকে আকৃষ্ট করতে পারছে না ?যদি তাই হয় , খুব সম্ভবত আপনার প্রয়োজন হতে পারে ডোপামিন ডিটক্স ।আজকের এই দুনিয়ায় আমাদেরকে বিক্ষপ্ত করার উপাদান এত বিস্তৃত যে আমাদের ফোকাস করার বা লক্ষ্যে মনস্থির করার ক্ষমতা অনেক দুষ্প্রাপ্য বস্তু হয়ে গিয়েছে । মনের অজান্তেই আমরা প্রভাবিত হচ্ছি অথবা অস্থির হয়ে পড়ছি । আমাদের গোল বা লক্ষ্য অর্জনের জন্য যখন আমাদের মূল কাজে ফোকাস হবার দরকার তখন আমরা প্রায়ই দেখতে পাই অপ্রয়োজনীয় অন্য কাজ করার ইচ্ছা আমাদেরকে পেয়ে বসে । আমাদের লক্ষ্য অর্জনের জন্য যেসব করা দরকার তার বদলে আমরা হয় হাঁটতে বেড়িয়ে পড়ি, অথবা কফি নিয়ে বসি ,বা তখনি আমাদের ইমেইলগুলো চেক করবার কথা অথবা ফাইলগুলো সাজানোর কথা মনে পড়ে যায়। আমাদের যা একান্তভাবে সেসময় করা দরকার ছিল সেটা ছাড়া বাকি সব কিছু করাকে আমাদের চমৎকার আইডিয়া বলে মনে হয়।প্রতিদিন এই একই ধারা চলতে থাকার কারনে আমাদের জন্য যা সবচেয়ে বড় লক্ষ্য বা আজীবন দেখে আসা স্বপ্ন ছিল সেটি হাত ফসকে যেতে থাকে । আমরা যতটুকুর যোগ্য তার চেয়ে অনেক কম অর্জন করি, যতটুকু দরকার তারচেয়ে অনেক কম পারফর্ম করতে পারি । ভেতর থেকে আমরা এই অবস্থাটা বুঝতে পারি এবং আমাদের আত্মসম্মান ক্ষয়ে যেতে থাকে । ফলশ্রুতিতে আমাদের ভেতরে জন্ম নেয় হতাশা , নিরাশা , উদাসীনতা , হিংসা এমনকি রাগের ।কিন্তু ব্যপারটা এমন হবার ছিল না ।
রিভিউ ও রেটিং (Review & Rating)
"ডোপামিন ডিটক্স একটি শিক্ষণীয় ও উপকারী বই। আপনারা বইটি পড়লে সহজেই বইয়ের ভাষা বুঝতে পারবেন। বইটিতে সঠিক ব্যবহার এবং খারাপ অভ্যাস নিয়ন্ত্রণের কার্যকর ধারণা তুলে ধরা হয়েছে। আত্মউন্নয়নে আগ্রহীদের জন্য বইটি বেশ ভালো।"




বইটা অর্ধেকের মতো পড়ছি আর আমি কিছু মূল্যবান ইনফরমেশন পাইছি এই বই থেকে যেগুলো আমি আগে জানতাম না এই বইটা আমার কাছে ভালোই লাগছে যতটুক পড়ছি অনেক কিছু জানতে পারছি আর বইটার দাম এত বেশি না সবাই পড়তে পারেন ভালো লাগবে।
যারা অনেক বেশি ইন্টারনেটে আসক্ত তাদের কাজে দেবে। যারা নরমাল ইউজ করে তাদের বেশি কাজে দেবে না। নরমাল কিন্তু তবে ইফেক্টিভ এডভাইস। সব থেকে বাজে লেগেছে এর অনুবাদ । কেমন জানি ট্রান্সলেট করা।

অনুবাদ যথেষ্ট ভালো। তবে নতুন পাঠকদের কাছে ২,১ টা শব্দ কঠিন লাগতে পারে কিন্তু বইটা থেকে অনেক কিছু শেখার আছে। খুবই ভালো একটা বই।
আমি আজকে বইটি হাতে পেয়েছি। DELIVERY তে একটু দেরি হয়েছিল কিন্তু বইটি হাতে পাওয়ার পর এইসব ভুলে গিয়েছি। এখন আমি বইটি পর্ব আর এই বইটি অএঙ্ক কাজের একটি বই। সবার একবার হলেও এই বইটি পড়া দরকার। বইটির QUALITY অনেক ভালো ছিল। PRINT অনেক ভালোভাবে করা হয়েছে। আমি বইটি পেয়ে অনেক খুশি। ধন্যবাদ রকমারি।


প্রশ্ন ও উত্তর (Q/A)
পেপারব্যাক নাকি হার্ড কভার?
প্রিয় গ্রাহক, বইটি হার্ড কভার। ধন্যবাদ।
page ?
Dear customer, this book contains 80 pages. Thanks for your question.
ই - বুক ডাউনলোড করা যাচ্ছে না
প্রিয় গ্রাহক, জি, বইটির ই-বুক ভার্সন এভেইলেবল। আপনি চাইলে এখনই অর্ডার করতে পারেন। ধন্যবাদ।
English version nai?
প্রিয় গ্রাহক, ইংরেজি ভার্শন আপাতত স্টকে নেই, ইটি বিদেশি প্রকাশনী বা সাপ্লাইয়ারের নিকট থেকে সংগ্রহ করে আনতে আমাদের ৩০ থেকে ৪০ কর্মদিবস সময় লেগে যেতে পারে। এতদিন পর্যন্ত অপেক্ষা করলে রিকুয়েস্ট ফর স্টকে ক্লিক করুন। ধন্যবাদ। https://www.rokomari.com/book/267827/dopamine-detox






















