

Buy দৈনন্দিনের সহস্রাধিক সুন্নাত Online in Bangladesh
লেখক: শাইখ খালিদ আল হুসাইনান
- Author: শাইখ খালিদ আল হুসাইনান
- Publisher: রুহামা পাবলিকেশন
- Number Of Pages: 136
- Language: বাংলা
- Edition: 1st Published, 2018
পণ্য সারসংক্ষেপ (Summary)
হে মুমিন! তোমার দৈনন্দিনের প্রতিটি (বৈধ) কাজের মধ্যেই রয়েছে তোমার জন্য পুণ্য লাভের সুযোগ। অতি সাধারণ কাজ সম্পাদনের কারণেও তোমার নেকির পাল্লা ভারী হতে থাকবে। প্রতিদিন কেবল অল্প কতক সুন্নাত নয়; বরং সহস্রাধিক সুন্নাত তুমি আদায় করতে পারবে। যদি প্রতিটি কাজের সময় তুমি লক্ষ্য কর- রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা কীভাবে সম্পাদন করতেন। এবং সেভাবেই তুমি তাঁর সুন্নাত অনুযায়ী আমলের প্রতি মনোযোগী হও। প্রকৃতপক্ষে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাত অনুযায়ী আমল করাই তাঁর প্রতি ভালোবাসার দাবিকে সত্য প্রমাণ করে। যদি তুমি তাঁকে ভালোবাসার দাবিতে সত্যবাদী হও, তবে তাঁর সুসংবাদ শোন- الْمَرْءُ مَعَ مَنْ أَحَبَّ “মানুষ যাকে ভালোবাসবে, সে তার সাথেই থাকবে।” (সহীহ বুখারী ও সহীহ মুসলিম)।
রিভিউ ও রেটিং (Review & Rating)
অসাধারণ একটি বই। উপহার দেওয়ার মত। সবার বাসায় থাকার মত।

বইটা যতটা ভালো ভেবেছিলাম ততটা না।

অল্প পুঁজি খাটিয়ে অধিক লাভ করতে পারাটা হলো বুদ্ধিমত্তার পরিচয় । পরকালবিশ্বাসীদের মাঝে সে - ই তো প্রকৃত বুদ্ধিমান , যার কোনো মুহূর্তই অনর্থক কাটে না , যার কোনো কাজই নিষ্ফল হয় না । হ্যাঁ , রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাতের অনুসরণ করে , একজন মুমিন খুব সহজে তার দৈনন্দিনের অতি সাধারণ কাজেও পাহাড়সম নেকি অর্জন করতে পারে । একটি নেক কাজ আদায় করতে গিয়ে আরও অনেকগুলো নেক কাজের সাওয়াব লাভ করতে পারে । আমরা যদি দৈনন্দিনের প্রতিটি কাজ সুন্নাতমাফিক সম্পাদন করি , তাহলে প্রতিদিন অতি সহজেই সহস্রাধিক সুন্নাতের ওপর আমল করতে পারব । এ উদ্দেশ্যকে সামনে রেখেই শাইখ খালিদ আল - হুসাইনান রহ কর্তৃক রচিত অতি উপকারী গ্রন্থ ‘ দৈনন্দিনের সহস্রাধিক সুন্নাত ।

Wonderful books

বইটি গুছানো ভালো লেগেছে অনেক আমার কাছে আআলহামদুলিল্লাহ ❤️























