দরবার-এ-দিল
বই কালেকশন

Buy দরবার-এ-দিল Online in Bangladesh

লেখক: উমেরা আহমেদ

5.00
(3 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: উমেরা আহমেদ
  • Publisher: সেরা পাবলিকেশন
  • Number Of Pages: 200
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2026
৳ 289৳ 48040% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

মেহের সামি— যে মেয়েটি একসময় শেষ রাতের প্রার্থনায় স্রষ্টার কাছে নিজেকে সমর্পণ করত, আজ সে বড্ড অচেনা। দ্বীনদার, পর্দানশীন ও পবিত্র হৃদয়ের সেই মেহের আজ আধুনিকতার চাকচিক্যে নিজের আসল সত্তাকে বিসর্জন দিয়েছে। কিন্তু কেন? কিসের বিনিময়ে সে তার সবচেয়ে দামী সম্পদ ‘ঈমান’ আর ‘মাসুমিয়াত’ হারিয়ে ফেলল?

রিভিউ ও রেটিং (Review & Rating)

5.00
(3 টি কাস্টমার রিভিউ)
5
100%
4
0%
3
0%
2
0%
1
0%
mar****om
mar****om ভেরিফাইড
22 Apr 2026

excelent

Sara Haque
Sara Haque ভেরিফাইড
02 Feb 2026

দারবার ই দিল আপনি যদি আপনার বিশেষ দুয়া কবুল না হওয়ার কারণে আল্লাহর উপর আস্থা হারাতে থাকেন তাহলে নিশ্চিত এই বইটি আপনার জন্য। আপনার নিজের জীবন নিয়ে যত পরিকল্পনা আছে, তার চেয়েও বেশি আল্লাহ আমাদের জন্য তার নিখুঁত পরিকল্পনা সাজিয়ে রেখেছেন। নিশ্চয়ই আমাদের পরিকল্পনা থেকে আল্লাহর পরিকল্পনা সর্বোত্তম। আপনার প্রতিটি না কবুল হওয়ার দোয়ার পিছনে আল্লাহর নিখুঁত পরিকল্পনা লুকিয়ে আছে। নিশ্চয়ই এতে আপনারই কল্যাণ নিহিত আছে।আপনার আমার উচিত তার উপর পূর্ণ আস্থা রেখে তার পরিকল্পনায় সন্তুষ্ট থাকা!!মেডিকেলে চান্স না পেয়ে অনেক কষ্ট পেয়েছিলাম। যদি আসলেই কিছু নিজের জন্য চেয়ে থাকি ডাক্তারি পড়ার ইচ্ছা ছিল একদম চূড়ায়। অন্তরের অন্তঃস্থল থেকে চেয়েছিলাম।কিন্তু পাইনি।এত অভিমান করে ছিলাম আল্লাহর উপর।ভুলেই গিয়েছিলাম তার বাকি সব নিয়ামতের কথা।কখনো কখনো আল্লাহ কিছু না দিলে সেটা নিয়ে আমরা অতিরিক্ত জিদ করি।কিছু না পেলেই অথবা আমাদের মন মত না হলে আমরা অভিযোগ এর পাহাড় তৈরি করে তার থেকে দূরে সরে যাই।কিন্তু সে মুহুর্ত টা কেমন হয়? যখন মানুষ নিজের দুয়া দ্বারা তার মনের মত ভাগ্য বদলায়।আর সে সেই বদলে ফেলা ভাগ্য নিয়েই আতঙ্কে থাকে।যা সে নিজেই নির্বাচন করেছে!!তাই তো আল্লাহ কুরআনে বলেছে, *মানুষ নিজেই নিজের কল্যাণ কামনা করে আবার নিজেই নিজের অকল্যাণ কামনা করে। মানুষ তাড়াহুড়া প্রবন* । কিন্তু আজকে মনে হচ্ছে, আল্লাহ যে আমার জন্য এত কিছু লিখে রেখেছেনএই গুলোর কি হতো? নিশ্চয়ই মানুষ তাড়াহুড়া প্রবন। আমরা তো যথাযথ তার প্রতিটি রহমতের শুকরিয়া আদায় করতে পারি না।আমাদের কত অক্ষমতা। কিন্তু আমরা কি আদৌও এই অক্ষমতা নিয়ে ভাবি? আমাদের চাওয়ার লিস্ট এত বড় হয় যে আমাদের সে গুলোর মর্ম বুঝার,সে গুলোর শুকরিয়া আদায় করার তৌফিক আল্লাহর কাছে চাওয়ার সময় হয় না। *মানুষ কি তোমাকে আল্লাহর থেকে দূরে সরিয়ে নিয়ে যায়?* আসলে আমরা বারবার কিসে আটকে যাই? সেই সব কিছু তে যা কখনো আমাদেরই না।আমাদের তো সব কিছু ফেলে এক অনন্ত দিগন্ত এর দিকে চলে যেতে হবে।তবে কি আমাদের কাছে এত মোহনীয় হয়ে উঠে যে আমরা আমাদের আসল অস্তিত্বের কথা বেমালুম ভুলে যাই।নিশ্চয়ই মানুষ নিজেই নিজের জন্য অকল্যাণ কামনা করে।অথচ সেই রব যে তার বান্দা দের জন্য রহমত বর্ষণ করতেই থাকেন,যে ভাবে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে থাকেন। কিছু কিছু জায়গায় পড়েছি নেক আমল এর উসিলা করে দুয়া করতে। কিন্তু আল্লাহ তো আমাদের সকল নেক আমলের প্রতিদান দিবেন। তিনি ন্যায় বিচারক। তাহলে কেনো আল্লাহ কে মনে করিয়ে দিতে হবে নেক আমলের কথা? যেখানে আমাদের না চাইতেই এত এত কিছু দেয়া হচ্ছে।।সে কি বাধ্য আমাদের দিতে? কিন্তু আমরা বাধ্য তার ইবাদত করতে।।মানুষের সকল দুয়াই কবুল হয়। দুয়ার মাধ্যমে কত দরজা খুলে যায়,অথচ আমাদের একটি দুয়া কবুল না হলেই আমরা আকাশ সমান অভিযোগ ছুড়তে থাকি আল্লাহর কাছে। কখনো কি ভাবার ফুরসৎ মিলে যে,আল্লাহ আমার কথায় কষ্ট পান কিনা? অথচ সে কখনোই তার বান্দাদের কষ্টে দেখতে পারেন না। আল্লাহ নিজেই বলেন আমাকে খুঁজতে হলে ভাঙ্গা হৃদয়ের মানুষের মধ্যে খুঁজো।আমাদের কত ভালো বাসেন। আহা কত দয়ালু।। আর নিশ্চয়ই মানুষের সকল দুয়া কবুল হয়।আজ না হয় কাল,না হয় আল্লাহর সামনে উপস্থিত অবস্থায়। Sara Haque

Mushfiqa Nazneen Meem
Mushfiqa Nazneen Meem ভেরিফাইড
31 Jan 2026

বই: দরবার এ দিল লেখিকা: উমেরা আহমেদ অনুবাদ: নিশাত জাহান রত্না দরবার এ দিল বইটি শুরুতে ভাল না লাগলেও শেষ ফিনিশিং পড়ে বইয়ের প্রেমে পড়ে গেছি। ভাল মেয়েরা কিভাবে খারাপ ছেলেদের ফাঁদে পা দেয় তা লেখিকা সুন্দরভাবে তুলে ধরেছেন। ধার্মিক মানুষও যে শয়তানের ফাঁদে পড়ে খারাপ কাজে লিপ্ত হতে পারে তা লেখিকা চমৎকারভাবে তার কলমের কালিতে ফুটিয়ে তুলেছেন। আর আল্লাহর রহমত সব সময় ভাল মানুষের সাথে থাকে। আল্লাহ মানুষকে তার অজান্তেই কত রকম বিপদ থেকে হেফাজত করেন তার প্রমাণ দরবার এ দিল। আমরা অনেক সময় এমন অনেক কিছুই আল্লাহর কাছে চেয়ে বসি যা মোটেও কল্যাণকর নয়। আর না দিলে আমরা আল্লাহর ওপর অভিমান করে বসি। কিন্তু আল্লাহর পরিকল্পনা সব সময় সুন্দর; দরবার এ দিল উপন্যাসটি যেন এরই প্রতিচ্ছবি। মেহের মেয়েটা হেরে গিয়েও জিতে গেছে। কারণ মুরাদের মত ছেলে মেহেরের জন্যই জীবনের প্রথম আল্লাহকে স্মরণ করেছে। তাই মেহের বিজয়ী। অসাধারণ একটি বই। বইটি সব মেয়েরই পড়া উচিত।

প্রশ্ন ও উত্তর (Q/A)

প্রশ্ন

কত পৃষ্ঠার বই এটা?

উত্তর

প্রিয় গ্রাহক, বইটির পৃষ্ঠা সংখ্যা ২০০। ধন্যবাদ।

প্রশ্ন

কত পৃষ্ঠার বই এটা?

উত্তর

প্রিয় গ্রাহক, বইটির পৃষ্ঠা সংখ্যা ২০০। ধন্যবাদ।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)