ডেল কার্নেগী রচনাসমগ্র
বই কালেকশন

Buy ডেল কার্নেগী রচনাসমগ্র Online in Bangladesh

লেখক: Dale Carnegie

3.85
(24 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: ডেল কার্নেগী
  • Publisher: সুচয়নী পাবলিশার্স
  • Isbn: 98490078140X
  • Number Of Pages: 960
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2017
৳ 649৳ 85024% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

"ডেল কার্ণেগী রচনাসমগ্র"বইটির ভূমিকা: নিউইয়র্কে, পঁয়ত্রিশ বছর আগে আমিই ছিলাম সবচেয়ে দুখী ছেলে। জীবিকার জন্য আমি মােটর ট্রাক বিক্রি করতাম। মােটর ট্রাক কীভাবে চলে আমি জানতাম না, জানার ইচ্ছেও ছিল না। আমার কাজকে আমি ঘৃণা করতাম। আরশােলায় ভরা ওয়েস্ট ফিফটি সিক্সথ স্ট্রিটের একটা সস্তা কামরায় বাস করতেও আমার ঘৃণা হত। আমার মনে পড়ছে একদিন দেয়ালে টাঙানাে একটা টাই নিতেই একগাদা আরশােলা ছড়িয়ে পড়েছিল। নােংরা সব রেস্তোরাঁয় খাবার খেতেও আমার ঘৃণা হতাে। সেখানেও আরশােলা ছড়িয়ে থাকত। প্রতিদিন রাত্তিরে দারুণ যন্ত্রণা নিয়ে ঘরে এসে পৌঁছতাম-হতাশ, চিন্তা, তিক্ততা আর বিদ্রোহের চিন্তায় সেই মাথার যন্ত্রণা। বিদ্রোহের কথা জাগতাে আমার কলেজের সেই স্বপ্নের কথা ভেবে। ভবিষ্যৎ জীবনের কত স্বপ্নময় ছবিই না সে সময় আঁকতাম-আজ সেসব হয়ে উঠেছে দুঃস্বপ্ন। এটাই কি জীবন? যে স্বপ্নবিষ্ট ভবিষ্যতের কথা ভেবেছি এটা কি তাই? এটাই কি আমার কাছে জীবনের অর্থ-যে কাজ পছন্দ করি তাই করা, আরশােলাময় ঘরে থাকা, নােংরা খাবার খাওয়া-আর ভবিষ্যতের কোন আশা না রাখা? ...আমি শুধু চাইতাম পড়তে আর কলেজ জীবনে যে বই লেখার স্বপ্ন দেখতাম আমি লিখতে। | আমি জানতাম যে কাজ পছন্দ করি না সেটা ছেড়ে দিলে লােকসানের বদলে আমার লাভই হবে। আমার কাড়ি কাড়ি টাকা চাই না, আমি চাইতাম ভালােভাবে বাঁচতে। ছােট্ট করে বললে আমি একটা সন্ধিক্ষণে এসে পৌঁছেছিলামএমন অবস্থা নতুন জীবন শুরু করতে যাওয়া সব তরুণ তরুণীর জীবনেই একসময় আসে। অতএব আমি আমার মনস্থির করে ফেললাম-আর সেই সিদ্ধান্ত আমার জীবনে আমূল পরিবর্তন এনে দিল। সেই থেকে গত পঁয়ত্রিশ বছর আমি জীবনে যে সুখ আর সমৃদ্ধির স্বাদ পেয়েছি তা আকাশকুসুম উচ্চাশারও বাইরে। আমি যা ঠিক করলাম তা এই : যে কাজে ঘেন্না হয় সেটা আমি ছেড়ে দেব, আর যেহেতু মিসৌরির ওয়ারেনসবুর্গের স্টেট টিচার্স কলেজে চার বছর পড়াশুনা করেছি, তাই রাত্রে বয়স্কদের শিক্ষাদান করে আমার জীবিকা অর্জন করব। এরপর আমি সারাদিন বই পড়ার সময় পাবাে, শিক্ষাক্রম তৈরি করব, উপন্যাস আর ছােট গল্প লিখব। আমি চাই লেখার জন্য বাঁচতে, আর লিখে বাঁচতে'। বয়স্কদের রাত্রিবেলায় কী বিষয় শেখাব? আমার কলেজজীবনের কথা চিন্তা করতেই মনে পড়ল আমি জনগণের সামনে বক্তৃতা দেয়ার যে শিক্ষা পেয়েছি আর অভিজ্ঞতা হয়েছে সে আমার কলেজ আর অন্যান্য শিক্ষার চেয়ে অনেক বেশি। কেন? কারণ ওই শিক্ষার ফলেই মানুষের সঙ্গে মেলামেশার পক্ষে আমি সাহস আর নিশ্চিন্ততা অর্জন করেছি, আমার ভীরুতা আর আত্মবিশ্বাসের অভাব দূর হয়ে গেছে। স্বভাবতই আমি কলম্বিয়া আর নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের রাতের ক্লাসে বক্তৃতা দেয়া শিক্ষাদানের উদ্দেশ্যে শিক্ষকপদে নিয়ােগের আবেদন করি। তবে ওই বিশ্ববিদ্যালয় দুটি জানাল তারা আমার সাহায্য ছাড়াই চালাতে পারবে।

রিভিউ ও রেটিং (Review & Rating)

3.85
(24 টি কাস্টমার রিভিউ)
5
75%
4
10%
3
0%
2
0%
1
15%
Habibur Rahman Himel
Habibur Rahman Himel ভেরিফাইড
14 Oct 2024

ডেল কার্নেগী রচনা সমগ্র বইয়ের যত বাংলা অনুবাদ আছে তার মধ্যে এটি সেরা।

Gma Wazed Paplu
Gma Wazed Paplu ভেরিফাইড
04 Sep 2022

not good

Abu Sayeed
Abu Sayeed ভেরিফাইড
04 Jul 2022

Very interesting

Shohag Tanoy
Shohag Tanoy ভেরিফাইড
18 Apr 2022

Need to read it for a healthy mind

Razib Paul
Razib Paul ভেরিফাইড
23 Mar 2022

ভাল, একটি মোটিভেশনাল বই।

প্রশ্ন ও উত্তর (Q/A)

প্রশ্ন

বই কি স্টকে আছে?

উত্তর

জি, অর্ডার করুন পাওয়া যাবে

প্রশ্ন

kon 8 ta boi ektu bolen too

উত্তর

১. দুশ্চিন্তামুক্ত নতুন জীবন। ২. ব্যক্তিত্ব বিকাশ ও সাফল্যের সহজ পথ। ৩. বিক্রয় ও জনসংযোগ প্রতিনিধি হবেন কীভাবে। ৪. প্রতিপত্তি ও বন্ধুলাভ। ৫. স্ত্রী যখন বান্ধবী। ৬. বক্তৃতা শিখবেন কীভাবে। ৭. কাজের সন্ধানে। ৮. বড় যদি হতে চান। ৯. বরণীয় যারা স্মরণীয় যারা।

প্রশ্ন

kobe boi poa jabe

উত্তর

জি, অর্ডার করতে পারেন পাওয়া যাচ্ছে।

প্রশ্ন

kobe boi poa jabe

উত্তর

অর্ডার করতে পারেন প্রকাশনী থেকে সংগ্রহ করে দেয়া হবে।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)