

Buy ছোটদের রাজনীতি ছোটদের অর্থনীতি Online in Bangladesh
লেখক: ড. নীহার কুমার সরকার
- Author: ড. নীহার কুমার সরকার
- Publisher: সূর্যোদয় প্রকাশন
- Number Of Pages: 223
- Language: বাংলা
- Edition: 1st Published, 2024
পণ্য সারসংক্ষেপ (Summary)
ক্যাপিটালিজম কি? সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমাতে যাওয়া অবধি আমরা কত হাজার হাজার রকমের জিনিসিপত্র ব্যবহার করি তা কখনো হিসাব করে দেখেছ কি? যেমন সকালে ঘুম থেকে উঠেই টুথব্রাশ, টুথপেস্ট, তোয়ালে-সাবান চাই। তারপর, চা খাবার জন্য চা, চিনি, দুধ, পেয়ালা, পিরিচ, মাখন, রুটি ইত্যাদি। আবার, পড়তে বসবে তার জন্য বই, খাতা, কাগজ, কলম, চেয়ার, টেবিল চাই। স্কুলে যাবে তার জন্যে চাই কাপড়-চোপড়, সাইকেল বা মোটর। এই করে করে সব রকম কাজের জন্য আমাদের অনেক রকম জিনিসপত্রের দরকার হয়। এই সব জিনিসপত্র কোথেকে আসে জান? বাজারে দোকানদারের কাছ থেকে তোমার বাবা কিনে নিয়ে আসেন। দোকানদাররা আবার কারখানা থেকে, চাষীদের কাছ থেকে, খনির মালিকদের কাছ থেকে এই সকল জিনিস কিনে নিয়ে আমাদের কাছে বিক্রি করে।
রিভিউ ও রেটিং (Review & Rating)

অসাধারণ একটি বই। বিশ্ব রাজনীতি বুঝতে হলে এই বইটা শুরুতে অবশ্যই পড়া উচিত। তাহলে বিশ্ব রাজনীতি রিলেটেড জটিল টার্ম গুলো অনেক সহজেই জানা যাবে। এ বইটাতে বিশ্ব রাজনীতি বিষয়ে বিভিন্ন জটিল টার্ম গুলো এত সহজ ভাবে ব্যাখ্যা করা হয়েছে যা সত্যি প্রশংসনীয়।বইটার কোয়ালিটি অসাধারণ 🌸🌸

ছোটদের রাজনীতি-অর্থনীতির পাঠ শুরুর জন্য, প্রাথমিক বুঝাপড়ার জন্য চমৎকার বই। বড়দের জন্যও উল্লেখযোগ্য বই। সূর্যোদয় প্রকাশনীর বই বাইন্ডিং, পৃষ্ঠা কোয়ালিটি এবং প্রচ্ছদ ডিজাইন খুব ভালো লেগেছে। এই প্রচ্ছদটা দেখেই এই সংস্করণটা অর্ডার করে ফেললাম।

মাস্ট রিড মানে মাস্ট রিড যারা কিছুই জানে না রাজনীতি সম্পর্কে। এই বইটা সবার পড়া উচিত বলে মনে করি।























