

Buy ছোটদের প্রতি নবিজির উপদেশ Online in Bangladesh
লেখক: ইমরানুজ্জামান
- Author: ইমরানুজ্জামান
- Publisher: মিফতাহ প্রকাশনী
- Isbn: 9789849543497
- Number Of Pages: 64
- Language: বাংলা
- Edition: 1st published, 2022
পণ্য সারসংক্ষেপ (Summary)
সকল বাবা—মায়ের বুক ভরা আশা— আমার স্নেহের সন্তান হবে আদর্শবান ও সুনাগরিক। এজন্য জন্মের পূর্বেই আল্লাহ তা‘আলার কাছে আমরা দু‘আ করে থাকি - “রাব্বি হাবলি— মিনাস— ছলিহি—ন” (সূরা আস সফফাত : ১০০) কিন্তু বাবা—মা সন্তান পেয়ে আল্লাহকে ভুলে যায়। দীনহীন শিক্ষা ও সভ্যতায় সন্তানকে গড়ে তোলে। ফলে সন্তান ভুলে যায় তার রবকে, তার দীনকে, এমনকি ভুলে যায় তার বাবা—মাকেও। অসহায় বাবা—মা বৃদ্ধ বয়সে সন্তান থাকা সত্ত্বেও হয়ে যায় সন্তানহীন, অনেকের আশ্রয় হয় বৃদ্ধাশ্রমে। দেশ—জাতি সকলেই বঞ্চিত হয় সন্তানের সেবা হতে। কারণ তার মাঝে কোনো নীতি থাকেনা, সে হয়ে যায় নীতিহীন। অতএব আপনার সন্তানকে নীতিবান, আল্লাহভীরু, সুনাগরিক ও পিতামাতার প্রতি আনুগত্যশীল হিসেবে পেতে চাইলে তাকে গড়তে হবে ইসলামী আদব ও স্বভাবের আদলে। এ লক্ষ্যেই আপনার সোনামণির জন্য আমাদের ছোট্ট উপহার ‘‘ছোটদের প্রতি নবিজির উপদেশ” বইটি।
রিভিউ ও রেটিং (Review & Rating)
"ছোটদের প্রতি নবিজির উপদেশ" বইটি শিশুদের জন্য একটি অত্যন্ত মূল্যবান পাঠ্য। বইটিতে নবিজির জীবন থেকে নেওয়া বিভিন্ন উপদেশ ও শিক্ষাগুলি সহজ ও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা হয়েছে, যা শিশুদের মানসিক বিকাশে সহায়ক হতে পারে। লেখক বইটিতে নবিজির প্রেম, দয়া, এবং নৈতিকতার দৃষ্টান্ত তুলে ধরেছেন, যা শিশুদের মধ্যে সদাচারণের চেতনা জাগ্রত করে। নবিজির উপদেশগুলোর মাধ্যমে শিশুদের শেখানো হয়েছে কীভাবে তারা ভালো বন্ধু হতে পারে, অন্যদের প্রতি সহানুভূতি প্রকাশ করতে পারে, এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারে। বইটির ভাষা সহজ, রঙিন ছবি এবং আকর্ষণীয় গল্পের মাধ্যমে শিশুদের মনোযোগ আকর্ষণ করে। প্রতিটি উপদেশ একটি গল্পের আকারে উপস্থাপন করা হয়েছে, যা শিশুদের বুঝতে এবং মনে রাখতে সহজ করে তোলে। মোটের ওপর, "ছোটদের প্রতি নবিজির উপদেশ" বইটি একটি শিক্ষণীয় এবং আনন্দময় পাঠ, যা শিশুদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করবে। এই বইটি শিশুদের জন্য একটি অনন্য উপহার, যা তাদের নৈতিক ও মানবিক গুণাবলীর বিকাশে সহায়ক হবে।
শিশুদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করার কোনো বিকল্প নেই। অন্যথায় বিপথগামী হতে পারে আমাদের শিশু ও কচিকাঁচারা। তাই এজন্য নববি আদর্শের কোনো বিকল্প নেই। এই বইটিতে শিশুদের জন্য এই আদর্শই সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে।
খুব সুন্দর লেখনী। জাজাকাল্লাহ খাইরান ❣️

আলহামদুলিল্লাহ আমি বইটি কিনেছি, পড়ারও চেষ্টা করেছি, আলহামদুলিল্লাহ খুবই ভালো মানের লেখনি যারা এখনো চিন্তা করছেন তাদেরকে বলব খুব দ্রুতই বইটি সংগ্রহ করার জন্য। আশা করি সকলেই উপকৃত হবেন - ইনশাআল্লাহ।
অনেক ভাল মানের বই,বইটি পড়লে উপকারে আসবে ইনশাআল্লাহ।























