

Buy চিন্তাপরাধ Online in Bangladesh
লেখক: আসিফ আদনান
- Author: আসিফ আদনান
- Publisher: ইলমহাউস পাবলিকেশন
- Isbn: 9789848041321
- Number Of Pages: 192
- Language: বাংলা
- Edition: 1st Published, 2019
পণ্য সারসংক্ষেপ (Summary)
"চিন্তাপরাধ" বইয়ের কথা:চিন্তাপরাধ কোনাে ইসলামী বই না, তবে মুসলিমদের জন্য লেখা বই৷ সর্বব্যাপী মিডিয়া প্রপাগান্ডা, প্রথাগত প্রথাবিরুদ্ধতা, সাংস্কৃতিক আগ্রাসন, আর আদর্শিক ঔপনিবেশিকতার কালে বইটি যদি মুসলিমদের চিন্তার জট খুলতে কার্যকরী হয়, চিন্তার জগতে অল্প হলেও নাড়া দেয়, তবে সেটা হবে একটা বড় পাওনা। বইতে চারটি অনুবাদ আছে। ক্রিস হেজেসের End of Empire থেকে ‘সাম্রাজ্যের সমাপ্তি’, গাই ডি ইটন এর Islam and The Destiny of Man বইয়ের কিছু অংশ নিয়ে ‘হাউস নিগার’, ড. আসাদ যামানের Origin of Western Social Sciences অবলম্বনে ‘গােড়ায় গলদ’ এবং শাইখ জাফর ইদ্রিসের Secularism
রিভিউ ও রেটিং (Review & Rating)

বইটি কয়েকদিন আগে হতে পেলাম। আসলে বইয়ের লেখাগুলা আমাকে চিন্তার একটা দরজা দেখিয়েছে বলা যায়। হয়তো এটা একটা শুরু তবে যে বিষয় আর প্রেক্ষাপট নিয়ে আসা হয়েছে তা নিয়ে আরো আরো পড়াশুনা করা এবং নিজে যেনে অন্যকে জানানো দরকার। উম্মার জন্য এমন কাজ চলমান থাকুন। শুভ কামনা আসিফ আদনান ভাই এর জন্য

সেকুলারিজম এবং পশ্চিমা চিন্তাকে ইসলামের দৃষ্টিকোণ থেকে Criticise করা হয়েছে খুবই নিখুতভাবে। কেন ইসলাম একটি সার্বজনিন জীবন ব্যবস্থা তাও এখানে উপস্থাপন করা হয়েছে। বইয়ের ৬০তম পেজ থেকে একটানা খুবই চমৎকারভাবে লেখা হয়েছে, শুরুতে একটু Build Up, আর শেষের Execution ছিল অসাধারণ। আমি বলবো, আজকের প্রেক্ষাপটে এটি মুসলমানদের জন্য একটা গুরুত্বপূর্ণ বই। Rating: 9.5/10
আসিফ আদনানের "চিন্তাপরাধ" এমন একটি বই, যা শুধু প্রবন্ধ নয়—একটি আদর্শিক জাগরণের ডাক। বইটি পড়তে গেলে মনে হয়, যেন লেখক আমাদের চেনা দুনিয়াকে নতুন চোখে দেখার চাবিকাঠি হাতে তুলে দিচ্ছেন। পশ্চিমা সভ্যতার মূল বুনন, তাদের চিন্তার পেছনের দর্শন, ক্ষমতার রাজনীতি, এবং মুসলিমদের উপর চাপিয়ে দেওয়া তথাকথিত "বিশ্বজনীন" মানদণ্ডগুলোকে তিনি একে একে উন্মোচন করেছেন। যা বিশেষভাবে প্রশংসনীয়, তা হলো লেখকের ভাষাশৈলী। এত জটিল ও তাত্ত্বিক বিষয়—যেমন পোস্টমডার্নিজম, লিবারালিজম, হিউম্যানিজম—তাকে তিনি এত সাবলীলভাবে উপস্থাপন করেছেন যে, একজন সাধারণ পাঠকও তা অনুভব করতে পারে। তিনি যেমন একদিকে যুক্তি দিয়েছেন, তেমনই অন্যদিকে আবেগকেও জায়গা দিয়েছেন, যার ফলে লেখাগুলো প্রাণ পেয়েছে। "চিন্তাপরাধ" মূলত চিন্তার বিরুদ্ধে যে নীরব যুদ্ধ, তার বিরুদ্ধে একপ্রকার প্রতিবাদ। লেখক বোঝাতে চেয়েছেন, আজকের দুনিয়ায় মুসলিমদের শুধু অস্ত্র দিয়ে নয়, চিন্তা দিয়েও বন্দি করা হচ্ছে। এই চিন্তাগত কারাগার থেকে মুক্ত হতে হলে প্রয়োজন বিকল্প দৃষ্টিভঙ্গি—একটি ইসলামি বুদ্ধিবৃত্তিক দৃষ্টিভঙ্গি। বইটি শুধু তথ্য বা বিশ্লেষণ নয়, এটি একটি মানসিক বিপ্লবের শুরু হতে পারে সেই পাঠকের জন্য, যে চিন্তা করতে সাহস রাখে, প্রশ্ন করতে ভালোবাসে, এবং নিজেকে নতুন করে খুঁজে পেতে চায়। সংক্ষেপে, "চিন্তাপরাধ" এমন একটি বই যা শুধু পড়া নয়, অনুভব করার মতো। এটি চ্যালেঞ্জ জানায়, প্রশ্ন তোলে, আবার উত্তর খোঁজার প্রেরণাও জোগায়। পাঠ শেষে আপনি যেমন পূর্বের চেয়ে বেশি জানবেন, তেমনি হয়তো একটু ভেতরে নাড়া খেয়ে বসবেন—এটাই হয়তো বইটির আসল শক্তি।


বইটি আমাদের মত ভন্ড মুসলমানদের মুখোশ উন্মোচন করার জন্য যথেষ্ঠ। মুসলমানদের জন্য বইটি একটি লিটমাস পেপার। আল্লাহ আমার ভাইয়ের হায়াতে বরকত দিন। ভাই কে ইসলাম এর খেদমতে আর বেশি কাজে লাগান। আল্লাহ যেন ভাইয়ের উছিলায় এর পাঠকদের কেও হেদায়েত দেন। আল্লাহর জন্য আসিফ আদনান ভাইকে ভালবাসি।
কখনও কি নিজেকে দাস মনে হয়েছে? মানুষের দাস? পরাধীন মনে হয়েছে নিজেকে কখনও? নাকি নিজেকে স্বাধীন হিসেবেই ধরে নিয়েছেন? বইটি আপনার নিজের চিন্তা ভাবনায় তোলপাড় জাগাতে সক্ষম। বইটি প্রমাণ করবে আপনি পুরোপুরি দাস না হলেও, চিন্তাভাবনায় দাস হয়ে আছেন পশ্চিমের এক দানবের।
প্রশ্ন ও উত্তর (Q/A)
available?
Dear customer, Yes, The book is available. It will be collected when the order is placed. Thanks for your question.
available!!!
Dear customer, The book is available in stock—order before stock out. Thanks for your query.
Is the ebook version of this book available?
Dear customer, sorry, there's no ebook version of this book.
বইটি কি হার্ডকভার নাই?
প্রিয় গ্রাহক, দুঃখিত, বইটির হার্ডকভার সংস্করণ নেই।























