কোলকাতা কেন্দ্রিক বুদ্ধিজীবী
বই কালেকশন

Buy কোলকাতা কেন্দ্রিক বুদ্ধিজীবী Online in Bangladesh

লেখক: এম আর আখতার মুকুল

4.00
(2 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: এম আর আখতার মুকুল
  • Publisher: অনন্যা
  • Isbn: 9789849071297
  • Number Of Pages: 316
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2014
৳ 400৳ 50020% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

"কোলকাতা কেন্দ্রিক বুদ্ধিজীবী" বইয়ের কিছু কথা:বেপরােয়া ও অপ্রতিরােধ্য, দুঃসাহসী অথচ সংযত ও সহিষ্ণ ৬৩ বছর বর্ষীয় ‘চির যুবা’ এম আর আখতার মুকুল-সেই যে ছােটবেলায় বাঙালি ঘরাণার রেয়াজ মাফিক দু’দু’বার বাড়ি থেকে পলায়ন-পর্ব দিয়ে শুরু করেছিলেন জীবনের প্রথম পাঠ-তারপর থেকে আজ অবধি বহু দুস্তর ও বন্ধুর চড়াই-উত্রাই, বহু উত্থান-পতন ও প্রতিকূলতার ভেতর দিয়ে যেতে হলেও আর কখনও তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি; রণে ভঙ্গ দিয়ে পিছ পা হননি কোনও পরিস্থিতিতেই। যা আছে কপালে, এমন একটা জেদ নিয়ে রুখে দাড়িয়েছেন। অকুতােভয়ে। যার ফলে শেষ পর্যন্ত সব ক্ষেত্রেই তার বিজয়ী মুকুটে যুক্ত হয়েছে একের পর এক রঙ্গিন পালক। জীবিকার তাগিদে কখনও তাকে এজি অফিসে, সিভিল সাপাই একাউন্টস, দুর্নীতি দমন বিভাগ, বীমা কোম্পানিতে চাকুরি করতে হয়েছে। কখনও আবার সেজেছেন অভিনেতা, হয়েছেন গৃহশিক্ষক, ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজার, বিজ্ঞাপন সংস্থার ব্যবস্থাপনা পরিচালক, সুদূর লন্ডনে গার্মেন্টস ফ্যাক্টরির কাটার। প্রতিটি ভূমিকাতেই অনন্য সাফল্যের স্বাক্ষর । কখনও হাত দিয়েছেন ছাপাখানা, আটা, চাল, কেরােসিন, সিগারেট, পুরানাে গাড়ি বাস-ট্রাকের ব্যবসায়। করেছেন ছাত্র রাজনীতি। ১৯৪৮-৪৯ সালে জেল খেটেছেন। জেল থেকেই স্নাতক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। অংশগ্রহণ করেছেন ভাষা আন্দোলনে, হাসিমুখে বরণ করেছেন বিদেশের মাটিতে সাড়ে তিন বছরের নির্বাসিত জীবন; যখনই যা-কিছু করেছেন, সেটাকেই স্বকীয় মহিমায় সমুজ্জ্বল করে তুলেছেন। সাংবাদিকতা পেশায় নিয়ােজিত ছিলেন প্রায় দুই যুগের মতাে। কাজ করেছেন বেশ কিছু দেশী-বিদেশী পত্র-পত্রিকা ও বার্তা সংস্থায় বিভিন্ন পদ ও মর্যাদায়। বেশিরভাগ সময় কেটেছেন দুর্ধর্ষ রিপাের্টার হিসেবে। সফরসঙ্গী হয়েছেন শেরে বাংলা, সােহরাওয়ার্দী, মওলানা ভাসানী, ইস্কান্দার মীর্জা, আইয়ুব খান, বঙ্গবন্ধু, তাজউদ্দিন, ভুট্টোর মতাে বড় নেতাদের।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.00
(2 টি কাস্টমার রিভিউ)
5
50%
4
50%
3
0%
2
0%
1
0%
syed moshiur rahman
syed moshiur rahman ভেরিফাইড
30 Aug 2023

চমৎকার তথ্যসমৃদ্ধ বই।

Md Merajul Islam
Md Merajul Islam ভেরিফাইড
07 Jun 2022

Good

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)