

Buy বিয়ের আগে Online in Bangladesh
লেখক: মানযূরুল করীম
- Author: মানযূরুল করীম , তানজীল আরেফীন আদনান
- Publisher: উমেদ প্রকাশ
- Number Of Pages: 128
- Language: বাংলা
- Edition: 1st Published, 2022
পণ্য সারসংক্ষেপ (Summary)
স্পিডব্রেকারের কাজ কি মানুষকে গন্তব্যে পৌঁছতে বাধা দেয়া? কক্ষনো না। স্পিডব্রেকার তো মানুষের জীবনের নিরাপত্তা দেয়ার জন্য। বাধনহারা গতি যেন বিপদ ডেকে না আনে সে জন্য। সুস্থভাবে যেন স্বজনের কাছে সবাই ফিরতে পারে সে জন্য। ‘বিয়ের আগে’ বইটাও তেমনই এক স্পিডব্রেকার। এর উদ্দেশ্য কখনোই বিয়েকে বাধাগ্রস্ত করা, বিয়েকে নিরুৎসাহিত করা নয়।‘বিয়ের আগে’ বইটির উদ্দেশ্য, বুঝেশুঝে বিয়েতে উৎসাহিত করা। পূর্বপ্রস্তুতি নিয়ে বিয়ে করতে বলা। সঠিকভাবে সঠিক মানুষকে বিয়ে করতে বলা। কারণ? কারণ, আমরা অসংখ্য অপরিণামদর্শী বিয়ে দেখেছি। কত দ্রুত ছিন্নভিন্ন হয়ে গেছে সেসব বাঁধন, যা সৃষ্টি হয়েছিল ফ্যান্টাসির ওপর ভর করে।আর তেমনটা না হোক। বিয়েকে কেউ খেলা না ভাবুক। তরুণ-তরুণীরা বিয়ের আগেই বিয়ের বাস্তবতাগুলো বুঝে নিক, প্রস্তুত হোক, বিয়ে করুক। অতঃপর সুখে-শান্তিতে দুনিয়া-আখিরাতে একত্রে বসবাস করুক। আল্লাহুম্মা আমীন।
রিভিউ ও রেটিং (Review & Rating)
সকলের পড়া উচিত
good

যারা কিনবেন কিনা ভাবছেন, আমি বলবো চোখ বন্ধ করে কিনে ফেলুন। বিয়ের আগে মাস্ট রিড বই। বিশেষ করে ছেলেদের জন্য। বিয়ের আগে ও পরে কর্তব্য সম্পর্কে গুরুত্বপূর্ণ পাঠ এই বইতে পাবেন যা আপনাকে হয়তো কেউ কোনদিন বলেনি আর বলবেও না কারন আমরা নিজেরাই জানিনা অন্যকে কি জানাবো! ছেলেদের উদ্দেশ্যে পরামর্শ হচ্ছে, অভিভাবকদের সম্মতি নিয়ে স্ত্রীর ভরনপোষণ, থাকার জায়গা ও মিনিমাম কিছু মোহরানা দেওয়ার সামর্থ হলেই দ্রুত বিয়ে করে ফেলুন। ইনশাআল্লাহ।

ei boi shudhu biywr age na pore porleu upokar hobe.

বিয়ে নিয়ে আমাদের মধ্যে যে ফ্যান্টাসি কাজ করে সেখান থেকে এই বইটি আমাদেরকে বাস্তবতায় নিয়ে আসতে সহায়ক হবে বলে আশা করি।
প্রশ্ন ও উত্তর (Q/A)
বইটি কি এখন পাওয়া যাবে
প্রিয় গ্রাহক, এই মুহূর্তে বইটি আমাদের স্টকে নেই, অর্ডার করতে পারেন প্রকাশনী থেকে সংগ্রহ করে দেয়া হবে। ধন্যবাদ।
ই বুক কি আছে
প্রিয় গ্রাহক, জি, বইটির ই-বুক ভার্সন পাওয়া যাচ্ছে। ধন্যবাদ।
বইটি কি এখন পাওয়া যাবে
প্রিয় গ্রাহক, এই মুহূর্তে বইটি আমাদের স্টকে নেই, অর্ডার করতে পারেন প্রকাশনী থেকে সংগ্রহ করে দেয়া হবে। ধন্যবাদ।
ই বুক কি আছে
প্রিয় গ্রাহক, জি, বইটির ই-বুক ভার্সন পাওয়া যাচ্ছে। ধন্যবাদ।























