

Buy বিশ্বাসের জয় Online in Bangladesh
লেখক: ড. হুসামুদ্দীন হামিদ
- Author: ড. হুসামুদ্দীন হামিদ
- Publisher: সমকালীন প্রকাশন
- Isbn: 9789849650911
- Number Of Pages: 155
- Language: বাংলা
- Edition: 1st Published, 2022
পণ্য সারসংক্ষেপ (Summary)
কোনো বই পড়ে কি আপনার ঈমান বেড়ে যাওয়ার অনুভূতি হয়েছে? মনে হয়েছে—মাত্রই কেউ আপনার হৃদয় বিধৌত করে গেছে অপার্থিব করুণাধারায়? পাঠক, ঈমানের ভিত নাড়িয়ে দেওয়ার মতো তেমনই এক অভূতপূর্ব রচনার মুখোমুখি হতে যাচ্ছেন আপনি। ‘বিশ্বাসের জয়’ এমনই একটি বই যা পড়লে আপনি অব্যশই ঈমানের দৃঢ়তা উপলব্ধি করবেন, ইনশাআল্লাহ। বইটির মূল বিষয়বস্তু একজন মুমিন ও একজন সংশয়ীর মধ্যকার আন্তরিক আলাপন। তবে সংশয়ীর খোরাকের চেয়ে ঈমানদারদের কাঙ্ক্ষিত উপঢৌকনই বেশি এই বইয়ে। একপাঠে কিছু বইয়ের আবেদন শেষ হয়ে যায় না; কিছু বই তাই বারবার পড়তে হয়। এটি তেমনই একটি বই। আল্লাহর একত্ববাদ আর মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রাসুল হিসেবে পৃথিবীতে আগমনের সত্যতার প্রমাণগুলো মমতা ও আন্তরিকতা দিয়ে অকাট্যভাবে উপস্থাপন করা হয়েছে এই বইয়ে। বইটির বিষয়বস্তু তৃষ্ণার্ত ও আন্তরিক হৃদয় নিয়ে অধ্যয়ন করলে আমাদের প্রতিটি নিঃশ্বাস কালিমার সত্যায়ন এবং আল্লাহর প্রতি একান্ত আত্মসমর্পণে উৎসর্গ করা ছাড়া গত্যান্তর থাকবে না, ইনশাআল্লাহ।
রিভিউ ও রেটিং (Review & Rating)
বইটা অসাধারণ, সবাই পড়তে পারেন
বইটির অনুবাদক উস্তাদ Abdullah Mojumder এবং সম্পাদক হচ্ছেন সকলের পরিচিত মুখ Amiruzzaman Muhammad Shamsul Arefin শক্তি ভাই। বইয়ে কিছু মেডিকেল টার্ম ছিলো। এগুলোকেই জলবৎ তরলং করার কাজটি সেরেছেন ডাক্তার শক্তি ভাই। অসাধারণ এক জুটি। . আমার স্মৃতি যদি আমার সঙ্গে প্রতারণা না করে তাহলে যেদিন ছেলের অনুরোধে আমাদের উস্তাদের পিতা শক্তি ভাইকে সম্পাদনা করার অনুরোধ রেখে কল করে বলেন- "ডাক্তার শামসুল আরেফিন শক্তি! ডক্টর যাকারিয়া বলছি..." সেই ঐতিহাসিক মুহূর্তে অধম কাকতালীয়ভাবে সেই ইল্মী পরিবারের মেহমান। রমাদ্বানের বরকতময় এক বিকেলের ঘটনা। বইটি পাঠ করার গুরুত্ব সম্পর্কে শুনে নেই সম্মানিত সম্পাদকের মুখে: "কিছু বই একবার পড়ে ফেলে রেখতে নেই, বার বার পড়তে হয়। এই বইটি আমাদের সপ্তাহে একবার করে পড়া উচিত বলে মনে হয়েছে।" . বইটি কাদের জন্য? বইটি বিশেষত অমুসলিম, নাস্তিক এবং আল্লাহ আছেন কি নেই এমন সংশয়ে দোদুল্যমান ব্যক্তিদের জন্য। তবে বইটিতে ঈমানদারদের জন্যও বিশাল খোরাক রয়েছে। আল্লাহ আছেন কি নেই এমন সংশয়ে দোদুল্যমান ব্যক্তিতে কী বই দেয়া যায় এ বিষয়ে পরামর্শ চাইলে এ বইয়ের অনুবাদকই আমাকে এ বইটির ব্যাপারে সাজেস্ট করেন। নিজের বই বলেই সাজেস্ট করবার মতো মানুষ তিনি নন। ভাবলাম অন্যকে যখন দিবোই, তার আগে নিজেই পড়ে নেই। একটা জিনিস খুব ভালো লেগেছে লেখক সংশয়গ্রস্থ আবুল হাকামের জন্য বারবার দু'আ করছেন, সিজদায় পড়ে কেঁদেছেন। বাংলা ভাষায় এ যাবৎ নাস্তিকতা বা সংশয়বাদ নিয়ে আমি যতো বই পড়েছি সেগুলোর মধ্যে এ বইটিকে নির্দ্বিধায় ১ নম্বরে রাখছি। বইটির নাম স্বার্থক হয়েছে। সত্যিই 'বিশ্বাসের জয়'। সংশয়গ্রস্থ আবুল হাকাম লেখকের বলিষ্ঠ যুক্তি ও দলীলের কারণে তাঁর রবের সামনে সিজদাবনত হয়। হয় 'বিশ্বাসের জয়'।























