

Buy বীজগণিতের আদিপুস্তক : কিতাব আল জাবর ওয়াল মুকাবালা Online in Bangladesh
লেখক: সফিক ইসলাম
- Author: সফিক ইসলাম
- Publisher: কথাপ্রকাশ
- Isbn: 9789845101714
- Number Of Pages: 174
- Language: বাংলা
- Edition: 1st Published, 2021
পণ্য সারসংক্ষেপ (Summary)
মধ্যযুগের মনীষী মুসলিম গণিতবিদ মুসা আল খাওয়ারিজমির সবচেয়ে বিখ্যাত গ্রন্থটির নাম কিতাব আল জাবর ওয়াল মুকাবালা। বাগদাদের খলিফা আল মামুনকে উৎসর্গিত এই গ্রন্থটিকে বীজগণিতের আদি পুস্তক হিসেবে বিবেচনা করা হয়। কারণ এখান থেকেই পরবর্তীতে গণিতের উল্লেখযোগ্য শাখা বীজগণিত জন্মলাভ করে। আল খাওয়ারিজমির মাধ্যমেই বীজগণিতের ধারণা বিশ্বব্যাপী জনপ্রিয় হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। এমনকি বীজগণিতের ইংরেজি নাম ‘এলজেব্রা’ শব্দটিও এসেছে তাঁর দেওয়া ‘আল জাবর’ শব্দবন্ধ থেকেই। ধারণা করা হয়, কিতাব আল জাবর ওয়াল মুকাবালা-র রচনাকাল ৮১৩ সাল থেকে ৮৩৩ সালের মধ্যে। বইখানা মোট তিনভাগে বিভক্ত। প্রথম অংশটি মৌলিক বীজগণিত সম্পর্কিত, দ্বিতীয় অংশে রয়েছে জ্যামিতি ও জ্যামিতিক পরিমাপের প্রসঙ্গ এবং তৃতীয় অংশে আলোচিত হয়েছে ইসলামি আইন অনুযায়ী উত্তরাধিকারদের মধ্যে সম্পত্তির বণ্টনবিষয়ক গাণিতিক আলোচনা। এ বইয়ের আগে গাণিতিক সমীকরণ সমাধানের এত সহজ ও সরল পদ্ধতি পৃথিবীর আর কারো রচনায় পাওয়া যায়নি। তার ওপর, আল খাওয়ারিজমিই প্রথম বীজগণিতের জ্যামিতিক ব্যাখ্যাও প্রদান করেন। বিশ^জুড়ে গণিতচর্চার প্রচলিত ধারাকে আমূল পাল্টে দেওয়া এই ঐতিহাসিক গ্রন্থটি প্রথমবারের মতো বাংলায় অনূদিত হলো গণিত-বিশারদ লেখক সফিক ইসলামের হাতে। প্রাসঙ্গিক পাঠ হিসেবে সংযুক্ত হয়েছে আল খাওয়ারিজমির বিস্তৃত জীবনকথা, বইটির বিষয়বস্তু সম্পর্কে দীর্ঘ আলোচনা ও প্রয়োজনীয় টীকাভাষ্য। পরিশ্রমসাধ্য অনুবাদকর্মটির মাধ্যমে পাঠকেরা একটি প্রাচীন গণিত পুস্তকের স্বাদ পেতে যেমন সক্ষম হবেন, তেমনি বুঝতে পারবেন কীভাবে মধ্যযুগের একজন মুসলিম গণিতবিদ মাত্র একটি বইয়ের মাধ্যমে গণিতশাস্ত্রের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন। গণিতে আগ্রহীদের জন্য তো বটেই, যেকোনো জ্ঞানপিপাসু পাঠকেরও বইটি অবশ্যপাঠ্য।
রিভিউ ও রেটিং (Review & Rating)

nice book
BEST ALGARITHOM BOOKS IN BENGALI

best book ever
৪
সফিক ইসলামের অনুবাদে কিতাব আল জাবর ওয়াল মুকাবিলা খুব প্রাণবন্ত একটা বই হয়েছে। কয়দিন আগে জামাল নজরুল ইসলামের একটা বই নিয়ে আলোচনা করছিলেন বুয়েটের শিক্ষক ফারসীম মান্নান মোহাম্মদী, তিনি বলছিলেন দি আল্টিমেইট ফেইট অব দ্য ইউনিভার্স অনূদিত হওয়া উচিত হয়নি, কারন এখানে যে সমস্ত বিষয় আলোচনা হয়েছে তা পুরানো হয়ে গেছে। কিন্তু আমার ভিন্নমত ছিলো। খাওয়ারিজমি-যার নামের উপর দাঁড়িয়ে আছে বীজগণিত তিনি যে সমস্ত সুত্র দিয়ে গেছেন তা পুরোনো হয়ে যাওয়ার পরও কেন অনুবাদ করলেন সফিক ইসলাম, তার একটা ব্যাখ্যা বইতে তিনি দিয়েছেন। এই ব্যাখ্যা আমার খুব মনে ধরেছে। তিনি বলছিলেন, একটি জিনিসের গোড়া সম্পর্কে কেউ জানতে চাইলে কোথায় যাবে, তাদের তো মূলে ফিরে যেতে হবে। বাংলা ভাষায় সেসব বই কই? যাক, বইটা অনূদিত হওয়ায় আমার খুব ভালো লাগছে, সফিক ইসলামকে ধন্যবাদ এমন একটি গুরুত্বপূর্ণ বই আমাদের উপহার দেওয়ার জন্য।























