বিবাহ বিভ্রাট
বই কালেকশন

Buy বিবাহ বিভ্রাট Online in Bangladesh

লেখক: নওরীন জাহান

4.70
(11 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: নওরীন জাহান
  • Publisher: আয়ান প্রকাশন
  • Isbn: 9789849655527
  • Number Of Pages: 112
  • Language: বাংলা
  • Edition: 2022
৳ 110৳ 22050% ছাড়
স্টক আউট (Stock Out)
ফরম্যাট / সংস্করণ নির্বাচন করুন:
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

আমরা এই দুনিয়ায় মুসাফির হয়ে এসেছি, আবার চলে যেতে হবে গন্তব্যে, সৃষ্টিকর্তা আমাদের প্রশান্তির জন্যে বিবাহের বিধান দিয়েছেন যা আমরা যথাযথ ভাবে পালন করলে পরকালীন সওয়াব এবং জাগতিক প্রশান্তি নিতে পারি কিন্তু আমরা জাগতিক মোহমুগ্ধতায় সঠিক বিধানের সীমালঙ্ঘন করে নবসৃষ্ট নিয়ম ধারণ করে অশান্তিতে নিপতিত হয়ে পড়েছি অথচ বিশ্বের কালজয়ী ধর্ম ইসলামে দৈনন্দিন জীবন-ধারণের প্রতিটি বিষয়ের নিয়মই অত্যন্ত সহজ এবং সুস্পষ্ট ভাবে বাতলে দিয়েছে। যদি আমরা ঐচ্ছিক উদ্ভট মনগড়া নিয়ম বর্জন করি তবে এই পরিণয় ও পরিণতি হবে সৌহার্দ্যপূর্ণ-সাবলীল ও কল্যাণকর।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.70
(11 টি কাস্টমার রিভিউ)
5
73%
4
27%
3
0%
2
0%
1
0%
Ruponti Shahrin
Ruponti Shahrin ভেরিফাইড
16 Jun 2022

বিবাহ বিভ্রাট। দুটি শব্দের মেলবন্ধনই বলে দিচ্ছে ডাল মে কুছ কালা হ্যায়। যে বিবাহ নিয়ে এতো আনন্দ। তার সূচনা পর্বতে থাকে পাত্র-পাত্রী দেখার উন্মোচন অনুষ্ঠান। সূচনাতে যেখানে এত্ত বিভ্রাট, তার ফলাফলটা কিভাবে রহমতময় হবে? কখনও ভেবে দেখেছেন কি? আলোচ্য বইটির প্রথম অংশে ঘটক পর্বে উঠে এসেছে গায়ে হলুদ সমাচার, দাওয়াত, গেইট ধরা, বিবাহের অনুষ্ঠান, ইসলামের রুকন, দেনমোহর সংক্রান্ত বিষয়। বিবাহের সুন্নত 'ওয়ালিমা' -কে কেন্দ্র করে দ্বিতীয় পর্বটি আয়োজন করা হয়েছে। আর সর্বশেষে সুন্দর গঠনমূলক পরিসমাপ্তিতে রয়েছে ব্যাপক চমক। দাম্পত্য জীবনের খুটিনাটিও রয়েছে৷ শিক্ষনীয় বার্তা কী তবে? বিদআত প্রথা পালনের কুফল কি নেই? এসব কড়া আলোচনা চাই জমজমাট করবে ক্ষুদ্র পরিসরে বিবাহ বিভ্রাট সম্পর্কিত এই বইটিকে। বই- বিবাহ বিভ্রাট ( পেপারব্যাক) লেখিকা- নওরিন জাহান সম্পাদনা - তানজিল আরেফীন আদনান প্রকাশনি- আয়ান প্রকাশন মূদ্রিত মূল্য - ২২০ টাকা পৃষ্ঠা - ১১২

আলমগীর আল হাসান
আলমগীর আল হাসান ভেরিফাইড
16 Jun 2022

- বিয়ে ইসলামী শরিয়তের গুরুত্বপূর্ণ একটি বিধান। আল্লাহর পক্ষ থেকে বিশেষ নিয়ামত ও রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর গুরুত্বপূর্ণ সুন্নত। ঈমানের পূর্ণতার সহায়ক। চারিত্রিক অবক্ষয় রোধের অনুপম হাতিয়ার। 'বিয়ে' নামক সম্পর্ক গঠনের মাধ্যমে আল্লাহ তা'আলা আমাদেরকে অর্ধেক দ্বীন পূর্ণ করার সুযোগ করে দিয়েছেন। একে-অপরকে দ্বীন ও দুনিয়ার কার্যক্রমে অনুপ্রেরণার যোগানদাতা বানিয়েছেন। বিয়ে হচ্ছে– একটি আদর্শ পরিবার গঠন, মানুষের জৈবিক চাহিদাপূরণ ও মানবিক প্রশান্তি লাভের প্রধান উপকরণ। ▪️পবিত্র কুরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, “আল্লাহর নিদর্শনসমূহের মধ্যে অন্যতম হলো— তিনি তোমাদের মধ্য থেকে সৃষ্টি করেছেন তোমাদের জীবনসঙ্গিনী, যাতে তোমরা তাদের নিকট প্রশান্তি লাভ করতে পারো এবং তিনি তোমাদের মধ্যে পারস্পরিক প্রেম-প্রীতি, ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন।” (সুরা রুম :২১); - বিয়ে যেমন জৈবিক চাহিদা পূরণ ও মানসিক প্রশান্তি লাভের মাধ্যম, তেমনি এটি বিশেষভাবে আল্লাহর ইবাদতের অংশও বটে। আল্লাহ তা'আলা আমাদের জন্য এই নিয়ামতকে সহজ করে দিয়েছেন। অথচ, আমাদের সমাজের বাস্তবতার দিকে তাকালে একরাশ দীর্ঘশ্বাস ফেলতে হয়। এই সমাজ বিয়েকে করে দিয়েছে কঠিন। মুসলিম সমাজে এখন বিয়েতে বর-কনে দেখা থেকে শুরু করে, বিয়ে সম্পন্ন হওয়া পর্যন্ত– বিভিন্ন কু-প্রথা, কু-সংস্কার, বিধর্মীদের দেখানো আচার-অনুষ্ঠানে লিপ্ত হয়ে, আল্লাহর অবাধ্য ও নিষিদ্ধ নীতিমালায় জড়িয়ে পড়ে অধিকাংশ বিয়ের অনুষ্ঠানগুলো। - একবার ভাবুন তো! যেই সম্পর্ক শুরুই হয় আল্লাহর অবাধ্যতা ও নিষিদ্ধ কাজের মাধ্যমে, সেই সম্পর্কে কীভাবে প্রশান্তি, তৃপ্তি, ভালোবাসা, সম্মান, সুখ আশা করা যায়? যেখানে বিয়ে ছিলো ইবাদতের অংশ, ঈমানের পূর্ণতার অংশ; সেখানে আল্লাহর ক্রোধ ও অসন্তোষের দলে নিমজ্জিত হওয়া কতটা অজ্ঞতার পরিচায়ক? লজ্জাহীনতা ও নীচতার পরিচায়ক? আমাদের এই লজ্জাহীনতা, নীচতা ও অজ্ঞতার পরিমাপ উপলদ্ধি করতে এবং ইসলামি বিধান অনুযায়ী সুন্নাহ সম্মত বিয়ে সম্পর্কে ধর্তব্য হতে, আমরা সংগ্রহ করতে পারি ‘আয়ান প্রকাশনের’ নতুন বই “বিবাহ বিভ্রাট”। - শর্ট পিডিএফ পড়ে ও সূচিপত্র দেখে বুঝা যাচ্ছে– বক্ষমাণ এই বইটিকে ‘৬টি’ পার্টে ভাগ করা হয়েছে। প্রথমেই দেখানো হয়েছে অন্যান্য ধর্মের বিবাহের রীতিনীতি ও ইসলামে বিবাহের সহজতা। তারপর ঘটকপর্ব থেকে শুরু করে পাত্রীর কতটুকু অংশ দেখা যাবে, গায়ে হলুদ, গেইট প্রথা, বিবাহের রুকন, দেনমোহর, বিবাহের গুরুত্বপূর্ণ সুন্নাহ 'ওয়ালিমা' সহ বেশকিছু পয়েন্ট সুন্দর ও সাবলীলভাবে তুলে ধরা হয়েছে। দাম্পত্য জীবন সুখের জন্য যেই চাবিকাঠি, স্বামী-স্ত্রীর পরস্পরের সেই দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সংক্ষেপে অনেকগুলো নাসীহাহ করা হয়েছে ‘সুন্দর গঠনমূলক পরিসমাপ্তি’ পার্টে। পরিশেষে, বিদ'আত পালনের ভয়াবহতা নিয়ে আমাদের সতর্ক করে 'শিক্ষনীয় বার্তা' পার্টের মাধ্যমে বইটির ইতি টানা হয়েছে। - মানবজীবনের অবিচ্ছেদ্য অংশ এই বিয়ে বিষয়ক জ্ঞান নিয়ে আমাদের অজ্ঞতার জুরি নেই। আমাদের মস্তিস্ক থেকে অজ্ঞতার অবসান দিতে, সমাজে বিধর্মী কুপ্রথা, কুসংস্কার দূর করে সুন্নাহ সম্মত বিবাহ সম্পাদনের বিস্তার ঘটাতে বক্ষমাণ এই “বিবাহ বিভ্রাট” নামক বইটি অত্যন্ত ফলপ্রসূ ও কার্যকরী হবে 'ইন শা আল্লাহ। বিবাহ করতে আগ্রহী আছেন ও রিসেন্টলি বৈবাহিক জীবনে পদার্পণ করবেন এমন ভাই-বোনেরা বইটি থেকে উপকারি ইলম অর্জন করতে পারেন। • 📚এক নজরে বই পরিচিতি: –––––––––––––––––– নাম: বিবাহ বিভ্রাট লেখিকা: নওরীন জাহান সম্পাদনা: তানজিল আরেফিন আদনান প্রকাশনী: আয়ান প্রকাশন পৃষ্ঠা সংখ্যা: ১১২ মুদ্রিত মূল্য: ২২০৳ .

মুহাম্মদ রুবেল মিয়া
মুহাম্মদ রুবেল মিয়া ভেরিফাইড
03 Jun 2022

ভূমিকা : বিয়ে অনেক বড়ো একটি আমল। আল্লাহ তাআলা এবং আমাদের প্রিয় রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাপ্তবয়স্কের বিয়ে করতে আদেশ করেছেন। কারণ, তা দৃষ্টিকে সংযত রাখে এবং লজ্জাস্থানকে হিফাজত করে। রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, "হে যুবসমাজ! তোদের বিয়ে করা উচিত। কেননা এটি দৃষ্টিশক্তিকে সংযত রাখে এবং লজ্জাস্থানকে রাখে সুরক্ষিত।" -সুনানে তিরমিজি, হাদিস নং : ১০১৯ এজন্যই রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহকে অনুসরণ করে বিয়ে করা প্রয়োজন। কিন্তু বিয়ে কি আমি যেভাবে চাইলাম সেভাবে করলেই হবে? নাকি এতেও ইসলামের দিকনির্দেশনা রয়েছে? আমাদের মনে রাখতে হবে, ইসলাম হলো পরিপূর্ণ দ্বীন। এতে কোনো বিষয়ে আলোচনা বাদ পড়েনি। তেমনি বাদ পড়েনি বিবাহের বিষয়ও। বিয়ের ব্যাপারেও পবিত্র কুরআন ও হাদিস শরীফে দিকনির্দেশনা রয়েছে। আমাদের সেই দিকনির্দেশনা মেনেই বিয়ে করা উচিত। তাহলে আমরা প্রকৃত সুখী এবং সফলকাম হবো ইনশাআল্লাহ। আর সে লক্ষ্যেই আয়ান প্রকাশন এবার নিয়ে আসছে "বিবাহ বিভ্রাট" বইটি। বইটিতে যা আছে : বইটিতে বিবাহ, বিবাহের পূর্ববর্তী কর্মপরিকল্পনা এবং বিবাহের পরবর্তী সুখী জীবনের পাথেয় নিয়ে আলোচনা করা হয়েছে। বইটিতে বিয়ের সংজ্ঞা, অন্যান্য ধর্মে বিয়ে কী, ঘটক পর্ব, পাত্রীর কতটুকু অংশ দেখা জায়েজ, গায়ে হলুদ, বিয়ের দাওয়াত, গেইট প্রথা, দেনমোহর, ইসলামে বিবাহের তিন রুকন, বিয়েতে সম্মানি হিসেবে নতুন বউকে স্বর্ণ প্রদান, ওয়ালিমাসহ মোট ১২ টি বিষয়ে আলোচনা করা হয়েছে। আরো আলোচনা করা হয়েছে বিবাহ পরবর্তী সুখী জীবনের পাথেয় মূলক “সুন্দর গঠনমূলক পরিসমাপ্তি”। যার মধ্যে রয়েছে ১৯ টি বিষয়। এছাড়াও আমাদের সমাজে বিয়ে নিয়ে যতো ধরনের গর্হিত, অশ্লীল এবং বিদআতি কাজকর্ম প্রচলিত আছে তা নিয়েও আলোচনা করা হয়েছে। সর্বোপরি বইটাকে বিবাহ বিষয়ে সংক্ষিপ্তভাবে পূর্ণপাঠই বলা যায়। বইটি কাদের জন্য : বইটি তাদের জন্য যারা বিয়ের উপযুক্ত। যারা শীঘ্রই বিয়ে করবেন অথবা কিছু পরে বিয়ে করবেন। বইটি সেই সকল অভিভাবকদের জন্য যারা তাদের সন্তানদের বিয়ের কথা চিন্তা করছেন। বইটি তাদের জন্যও যারা ইতোমধ্যেই বিয়ে করে ফেলেছেন এবং সুখী জীবনযাপন করতে ইচ্ছুক। বইটি আমাদের যুবসমাজের মধ্যে কল্যানের পাথেয় হোক, আমিন। বইটির সংক্ষিপ্ত পরিচিতি : বইয়ের নাম : বিবাহ বিভ্রাট লেখক : নওরীন জাহান সম্পাদক : তানজিল আরেফীন আদনান প্রকাশনায় : আয়ান প্রকাশন পৃষ্ঠা সংখ্যা : ১১২ মুদ্রিত মূল্য : ২২০

Umme Aiman
Umme Aiman ভেরিফাইড
03 Jun 2022

📚বই সম্পর্কে- "বিয়ে" ইসলামী শরীয়তের একটি ফরজ বিধান। প্রতিটি নর-নারীর উপর বিয়ে সুন্নাত।এটিকে অর্ধেক দ্বীন পূরণের অংশ বলা হয়েছে। আমাদের সমাজে প্রচলিত এই বিয়েতে সুন্নাত অনুসরণের পরিবর্তে বিদয়াত কাজ কর্ম করা হয়।হালাল পরিণয়ের শুরুতেই যদি হারাম কাজ প্রবেশ করে তখন সেটার পরিপূর্ণ শুদ্ধতা নষ্ট হয়ে যায়।ঠিক দুধের মধ্যে এক ফোঁটা গরুর প্রস্রাব পড়ার মত।এই "বিবাহ বিভ্রাট" বইতে লেখিকা এমন সব বিষয় নিয়ে আলোচনা করেছেন।যা পড়লে, জানলে ইসলামী শরীয়ত অনুযায়ী বিয়ে শুদ্ধ হবে।বারাকায় ভরে উঠবে নব দাম্পত্য জীবন। 🌸শর্ট পিডিএফ পড়ে অনুভূতি: ___________________________________ বইটি ছোট-বড়, তরুণ-তরুণী, কিশোর- কিশোরী, বৃদ্ধ-বৃদ্ধা,বর-কনে সকল প্রজন্মের মানুষের জন্য শিক্ষণীয়।বিয়েতে সাধারণ মানুষ বিভিন্ন ধরনের শিরক করে ফেলে নিজের অজান্তেই।এটা না করলে অমঙ্গল হবে।গায়ে হলুদ থেকে শুরু করে অসংখ্য ভুল ভ্রান্তি পূরণ করাকে অবশ্যকীয় করেনিই। আমাদের জানা উচিত মুসলিমদের বিবাহ কেমন হতে পারে।সে সকল বিষয় সুন্দর ভাবে তুলে ধরেছেন। বিয়ের পর দাম্পত্য জীবনে স্বামীর উপর স্ত্রীর কর্তব্য।স্ত্রীর উপর স্বামীর কর্তব্য।বিবাহ পরবর্তী সময়কে একে অপরের জীবনের সুখ-দুঃখের পরিপূরক হবে।আর যখন স্ত্রীর উপর স্বামীর ভালবাসা থাকবে তখনি এই প্রচলিত পরকিয়ার মত দূষণ প্রবেশ করতে পারবে না। জীবন হবে সুখে শান্তিতে সমৃদ্ধ।এমনই সব পারিবারিক শিক্ষার বিষয় সমূহ বইটিতে ফুটে উঠেছে। পাঠকের হাতে কুরআন-হাদিসের রেফারেন্স সহ তুলে ধরতে চেয়েছেন বইয়ের সাথে সংশ্লিষ্ট সকলেই। 🌸পরিশেষে: _________________ সকলের জন্য এই বইটি অসম্ভব উপকারী। আমাদের জীবনে প্রতিনিয়ত অসংখ্য বিয়ের সম্মুখীন হতে হয়। আমাদের মূলত বিয়ে সম্পর্কে পরিপূর্ণ সঠিক জ্ঞান অর্জন করে,এসব অনৈইলামিক কার্য কালাপ থেকে দূরে থাকতে হবে।সবাইকে সঠিক ভাবে বোঝাতে সঠিক পথের সন্ধান দিতে এই বইটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। 📚বই সম্পর্কে- 📙 বই- বিবাহ বিভ্রাট 🖋️ লেখিকা- নওরীন জাহান 🖊️ সম্পাদনা- তানজিল আরেফীন আদনান প্রকাশনী- আয়ান প্রকাশন মুদ্রিত মূল্য- ২২০ পৃষ্ঠা সংখ্যা- ১১২ বাইন্ডিং- পেপারব্যাক

salma akther
salma akther ভেরিফাইড
02 Jun 2022

"যে ব‍্যক্তি বিয়ে করলো সে তার অর্ধেক দ্বীন পূর্ণ করলো।বাকি অর্ধেকের জন‍্য আল্লাহকে ভয় করুক।" (বায়হাকী) মানুষ প্রকৃতিগত ভাবে সমাজবদ্ধ হয়ে বাস করতে অব‍্যস্ত।একাকী বাস করা তার স্বভাবত সিদ্ধ নয়। তাই প্রয়োজন একজন জীবন সঙ্গীর যে হবে একান্ত আপন।বিবাহ মানুষকে এমন সঙ্গী দান করে এবং অর্ধেক দ্বীন পালনে সহায়তা করে। কিন্তু বর্তমান সময়ে বিয়ের আগে-পরে ও বিয়ের সময় এমন কিছু নিয়মকানুন পালন করি যা ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ।যেই বিয়ের মাধ‍্যমে অর্ধেক দ্বীন পূর্ণ হয় সেই বিয়েই হয় সুন্নাহ'র পরিপন্থি কাজ দিয়ে। বিয়ের সময় করণীয় ও বর্জনীয় বিষয় সম্পর্কে সঠিক জ্ঞান না থাকার ফলে এধরনের কাজ করা হয়।তাই আমাদের বিয়ের সময় করণীয় ও বর্জনীয় বিষয় সম্পর্কে জানতে হবে।আর এই সব জানতে '"নওরীন জাহানের'" "বিবাহ বিভ্রাট" বইটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। "বিবাহ বিভ্রাট" বইটিতে লেখিকা কুরআন-হাদীসের আলোকে বিয়ের আগে-পরে করণীয় ও বর্জনীয় বিষয় নিয়ে আলোচনা করেছেন। বিয়ের আগে পাত্রী দেখার নিয়ম,গায়ে হলুদ,দাওয়াত সমাচার, গেইট প্রথা, দেন-মহর নিয়ে বাড়াবাড়ি, সম্মানি হিসেবে স্বর্ণ আবদার ও বিয়ের ওয়ালিমা এই সব কিছু সুন্নাহ সম্মত উপায়ে পালন করা সম্পর্কে আলোচনা করা হয়েছে। এবং বিয়ের পরবর্তীতে সময়ে স্বামী-স্ত্রী একে অপরের জন‍্য করণীয় ও বর্জনীয় একে অপরের সাথে সম্পর্ক সুন্দর করার কিছু টিপস অত্যন্ত সুন্দর ভাবে আলোচনা করা হয়েছে। পরিশেষে বিবাহে বিদআত প্রথা পালনের কুফল ও শিক্ষনীয় বার্তার মাধ্যমে বইটির ইতি টানা হয়েছে। পরিশেষে বলতে চাই আমাদের ঘর ও পরিবারে বরকতময় পরিবেশ নিশ্চিত করার জন‍্য বিয়ের সমস্ত আয়োজন ও অনুষ্ঠান সুন্নাহ অনুযায়ী করা উচিত। আর তার জন‍্য প্রয়োজন উপযুক্ত গাইড লাইন। এই গাইড লাইন হিসেবে কাজ করবে "বিবাহ বিভ্রাট" বইটি ইনশাআল্লাহ। একনজরে বইটি👇 বই:- বিবাহ বিভ্রাট লেখিকা:- নওরীন জাহান সম্পাদনা:- তানজিল আরেফীন আদনান প্রকাশনী:- আয়ান প্রকাশন মুদ্রিত মূল্য:- ২২০৳ পৃষ্ঠা সংখ্যা:- ১১২

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)