বিবাহ: আহকাম ও মাসায়েল
বই কালেকশন

Buy বিবাহ: আহকাম ও মাসায়েল Online in Bangladesh

লেখক: জুবাইর আহমদ আশরাফ

4.50
(4 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: জুবাইর আহমদ আশরাফ
  • Publisher: রাহনুমা প্রকাশনী
  • Isbn: 9789849322078
  • Number Of Pages: 256
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2018
৳ 240৳ 40040% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

"বিবাহ: আহকাম ও মাসায়েল" বইয়ের সংক্ষিপ্ত কথা হযরত আনাস ইব্নে মালিক রাযিয়াল্লাহু আনহু বলেন, তিন ব্যক্তি উম্মাহাতুল মুমিনীন এর ঘরে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তারা এ বিষয়ে অবগত হওয়ার পর, তারা যেন তাঁর ইবাদতকে কম মনে করলেন। পরক্ষণেই তারা বললেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আমারা কোথায় আছি? তাঁরা তো পূর্ববর্তী পরবর্তী সকল গোনাহ ক্ষমা করে দেওয়া হয়েছ! তাদের একজন বললেন, আমি আজীবন সারা রাত্রি নামায আদায় করব। অপরজন বললেন, আমি সারা জীবন রোযা রাখব, একদিনও বাদ দেব না। অপর একজন বললেন, আমি চিরদিন নারীর সংশ্রব থেকে দূরে থাকব, কখনো বিবাহ করব না। অতঃপর তাদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন, তোমরা তো এরূপ এরূপ বললে। শুনে রাখ, আল্লাহর কসম! আমি তোমাদের মধ্যে আল্লাহকে সবচেয়ে বেশী ভয় করি, অথচ আমি রোযাও রাখি, বিরতিও দেই; রাত্রে নামাযও পড়ি, নিদ্রাও যাই। আমি বিবাহ বন্ধনেও আবদ্ধ হই। সুতরাং যে ব্যক্তি আমার এ সুন্নত থেকে মুখ ফিরিয়ে রাখে, সে আমার অনুসারীদের অন্তর্ভুক্ত নয়।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.50
(4 টি কাস্টমার রিভিউ)
5
75%
4
0%
3
0%
2
25%
1
0%
Asik Rahman
Asik Rahman ভেরিফাইড
10 Mar 2021

বইয়ের প্রিন্ট ভালো না। সামনে থেকে এপিঠ ওপিঠ দেখা যায়।

মোঃ নাহিদ হাসান (সজিব)
মোঃ নাহিদ হাসান (সজিব) ভেরিফাইড
11 Oct 2020

বিয়ে নিয়ে মুসলিম সমাজে অনেক ক্রেজিনেস তৈরী হয়েছে। বিশেষ করে বাঙালি মুসলিম সমাজে৷ অতিরিক্ত মাতামাতি করতে গিয়ে কখন যে বিয়ের মতো পবিত্র একটা জিনিস ইসলামের গণ্ডির বাইরে চলে যাচ্ছে তা খেয়ালই করা হয় না। বইটা বিয়ের আহকাম সম্বন্ধে জানার জন্যই পড়া। কিন্তু আমার দৃষ্টি বারবার অন্যদিকে চলে গেছে। ফিকহ শাস্ত্র ইসলামের বিস্তৃত একটা শাস্ত্র। শুনেইছি শুধু এতদিন। ফিকহের বিশাল সমুদ্রের মাত্র কয়েক ফোঁটা বইটা থেকে পেয়েছি। এতো জটিল জটিল সব ব্যাখ্যা আমাদের ফকিহগণ করে গেছেন। এখন বুঝছি কেন ইসলামকে স্বয়ংসম্পূর্ণ জীবনব্যবস্থা বলা হয়। বক্ষ্যমাণ বইটা বিয়ে করতে ইচ্ছুক এমন প্রতিটি মানুষেরই পড়া উচিৎ। কারণ ইসলামে বিয়ে তো স্রেফ খাহেশাত পূর্ণ করা নয়, ইসলামে বিয়ে একটা পবিত্র সম্পর্ক, ইবাদত। তাই স্রেফ কিছু আচার অনুষ্ঠানের মধ্যেই বিবাহের আনুষ্ঠানিকতা এমনটা ভাবলে ভুল করা হবে৷ আমাদের দায়িত্ব এ সম্বন্ধে জানা। নইলে আমরা আমাদের সোনালী প্রজন্ম গড়বো কীভাবে?

FAKIR AL MOKIT
FAKIR AL MOKIT ভেরিফাইড
23 Nov 2019

মাশাল্লাহ বইটিতে খুব ভালো লিখেছে

Shoruv
Shoruv ভেরিফাইড
15 Nov 2019

অনেক কিছু জানার মতো একটা বই

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)