এখনই ফিরে এসো
বই কালেকশন

Buy এখনই ফিরে এসো Online in Bangladesh

লেখক: ড. মুহাম্মাদ ইবনে আবদুর রহমান আরিফী

5.00
(5 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: ড. মুহাম্মাদ ইবনে আবদুর রহমান আরিফী
  • Publisher: হুদহুদ প্রকাশন
  • Isbn: 987984812128
  • Number Of Pages: 80
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2018
৳ 149৳ 24038% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

"এখনই ফিরে এসো" বইয়ের সংক্ষিপ্ত কথা:আমি গাড়িতে করে মক্কায় যাচ্ছিলাম। হঠাৎ রাস্তায় ভয়াবহ এক দুর্ঘটনা ঘটল। আমি আমার গাড়ি থামিয়ে দ্রুত দুর্ঘটনা কবলিত গাড়িটির কাছে গেলাম। উঁকি দিয়ে ভিতরে দেখলাম। আমার হার্টবিট দ্রুত বাড়তে থাকল। ফুঁপিয়ে কেঁদে উঠলাম। ভিতরের দৃশ্য ভয়াবহ। গাড়ির ড্রাইভার স্টিয়ারিংয়ের সাথে লেগে আছে। শাহাদাত আঙ্গুল দিয়ে আকাশের দিকে ইশারা করে আছে। তার চেহারা ছিল আলোকদীপ্ত। যেন এক টুকরো পূর্ণিমার চাঁদ। ছোট্ট মেয়েটি তার পিঠের সঙ্গে লেপ্টে আছে। দু’ হাতে বাবার গলা জড়িয়ে রেখেছে। বাবা-মেয়ে উভয়েই এই পৃথিবীকে ‘আল বিদা’ জানিয়ে ঊর্ধ্বজগতে চলে গেছে।হঠাৎ কেউ চিৎকার করে উঠল- পিছনের সিটে নারী ও শিশু আছে!…’ এভাবেই ঊর্ধ্বজগতে চলে গেল আহমাদ ও তার ছোট্ট মেয়ে। আমরাও সবাই চলে যাব একদিন। চলে যেতেই হবে। উলটে দেখুন এ বইয়ের ভিতরের পাতাগুলো। জানতে পারবেন ঊর্ধ্বজগতের যাত্রীদের বিভিন্ন শিক্ষণীয় ঘটনা ও সংবাদ। হতে পারে আকস্মিক যাত্রার পূর্বেই কিছুটা প্রস্তুতি গ্রহণ করতে পারবেন।"এখনই ফিরে এসো" বইয়ের সূচিপত্র:আমাদের কথা.....৬এক মিলিয়নিয়রের ঘটনা.....৮সে জান্নাতের ফল খাচ্ছে!.....১৩মৃত্যুর বিছানায়.....১৬আমি চার হাজার বার কুরআন খতম করেছি.....১৬তবুও সালাত ছাড়েননি!.....১৬শেষ আশা.....১৭যেমন কর্ম তেমন ফল.....১৮জানাযার সালাতের ফযীলত.....১৮আশ্চর্য স্বপ্ন.....১৯কবরের নিঃশব্দ আহ্বান.....২৩আমরা তাঁরই দিকে প্রত্যাবর্তনকারী.....২৬মৃত্যু কারও উপর দয়া করে না.....৩১লােকজন কি সালাত পড়েছে?.....৩২উমরের প্রশংসায় ইবনে আব্বাস.....৩৪মৃত্যুশয্যায় উপদেশ.....৩৫নবীজীর নাতি.....৩৭মুআবিয়া রা.-এর ইন্তেকাল.....৩৮আবদুল্লাহ ইবনে মােবারক রা.-এর ইন্তেকাল.....৩৮বেলাল রা.-এর ইন্তেকাল.....৩৯শিক্ষণীয় উপমা.....৩৯মৃত্যুর উপর ঈমান.....৪০মৃত্যু কী?.....৪০মালাকুল মউত কে?.....৪০মৃত্যুত্থান কোথায়, তা কেউ জানে না.....৪৩মৃত্যুর স্মরণ.....৪৩বাস্তবতা.....৪৪মৃত্যুর প্রস্তুতি.....৪৫মৃত্যুর পর উপকার দেয়, এমন কিছু আমল.....৪৬ওসিয়ত লিখন.....৪৭রুহের সাথে মৃত্যুর সম্পর্ক.....৪৭হাকীকত.....৪৮উর্ধ্ব জগতে.....৪৯সম্পদ আমার কোনাে কাজে আসেনি.....৫৫খলীফা হারুনুর রশীদ.....৫৫খলীফা আবদুল মালিক ইবনে মারওয়ান.....৫৭স্বীকারােক্তি.....৫৯আবু মুসা আ......৫৯উবাদা ইবনে সামেত রা......৬০উপদেশ.....৬১গুনাহের রাজ্যে.....৬২এক মদ্যপের ঘটনা.....৬২আরেক মদ্যপের ঘটনা.....৬২মদ্যশালা পর্যন্ত যেতে পারব!.....৬৩কালিমা নসীব হল না তার!.....৬৪মৃত্যুর স্থান-কাল একটুও এদিক-সেদিক হয় না.....৬৫কেমন ছিলেন তাঁরা.....৬৭আবু বাকরাহ রা. .....৬৭আবদুল্লাহ ইবনে মাসউদ আ. .....৬৭আমের ইবনে যােবায়ের.....৬৮আবদুর রহমান ইবনে আসওয়াদ.....৬৮ইয়াযীদ রাকাশী.....৬৯আমর ইবনুল আস রা. .....৬৯উমর ইবনে আবদুল আযীয আ. .....৭০ইবনে আসাকির আ. .....৭১উপদেশ.....৭২আমি তােমার প্রেমে গান গাই.....৭৩

রিভিউ ও রেটিং (Review & Rating)

5.00
(5 টি কাস্টমার রিভিউ)
5
100%
4
0%
3
0%
2
0%
1
0%
Mamtaj Alam
Mamtaj Alam ভেরিফাইড
25 Sep 2021

অসাধারণ

Md. Rasel Hossain
Md. Rasel Hossain ভেরিফাইড
02 May 2021

বইটা প্রথমে এক বন্ধুর ফেসবুক পোস্ট থেকে রিভিউ দেখে অর্ডার করলাম। পড়ে গল্পগুলোর প্রেমে পড়ে গেলাম। আসলেই গল্পের ছলে লেখক অন্ধকার থেকে আলোতে ফিরে আসার যে ডাক দিয়েছেন এতে লেখকের মুন্সিয়ানা আমাকে মুগ্ধ করেছে। সর্বোপরি বইটা পড়ে হয়তো অনেক ভাই ফিরে আসবে দীনের পথে। মহান আল্লাহ লেখকের পরিশ্রম কবুল করুক। রকমারিকেও ধন্যবাদ সময়মতো বই গুলোকে আমাদের দোরগোড়ায় পৌছে দেওয়ার জন্য।

Yusha Yamin
Yusha Yamin ভেরিফাইড
06 Oct 2020

ছোট্ট বই। আর লেখাও চমৎকার। তাই হয়ত দ্রুতই শেষ হয়ে যাবে, আর মনে হবে- ইশ! আরেকটু যদি পড়তে পারতাম! আর মন চাইবে, এখনি ফিরে আসতে...

Fakhrul
Fakhrul ভেরিফাইড
22 Sep 2020

আলহামদুলিল্লাহ বইটি অনেক ভালো। বইটির উপস্থাপনা অনেক চমৎকার। আর আমাদের মৃত্যুর জন্য সবসময় প্রস্তুতি নেওয়া উচিত কারন কখন কিভাবে কোন অবস্থায় হবে তা আমরা জানি না। আর বইটি পড়লে জানা যায় আমাদের আমল কেমন হওয়া উচিত এবং নিজেকে সংশোধন করার এক অন্যতম পন্থা

Hanif
Hanif ভেরিফাইড
01 Jul 2019

‘...আমি গাড়িতে করে মক্কা যাচ্ছিলাম। হঠাৎ রাস্তায় ভয়াবহ এক দুর্ঘটনা ঘটল। আমি আমার গাড়ি থামিয়ে দ্রুত দুর্ঘটনা কবলিত গাড়িটির কাছে গেলাম। উঁকি দিয়ে ভিতরে দেখলাম। আমার হার্টবিট দ্রুত বাড়তে থাকল। ফুঁপিয়ে কেঁদে উঠলাম। ভিতরের দৃশ্য ভয়াবহ। গাড়ির ড্রাইভার স্টিয়ারিংয়ের সাথে লেগে আছে। শাহাদাত আঙ্গুল দিয়ে আকাশের দিকে ইশারা করে আছে। হঠাৎ কেউ চিৎকার করে উঠল- পিছনের সিটে নারী ও শিশু আছে!...br এভাবেই ঊর্ধ্বজগতে চলে গেল আহমাদ ও তার ছোট্ট মেয়ে । আমরাও সবাই চলে যাব একদিন। চলে যেতেই হবে। তা হলে উল্টে দেখুন এ বইয়ের ভেতরের পাতাগুলো। জানতে পারবেন ঊর্ধ্বজগতের যাত্রীদের বিভিন্ন শিক্ষণীয় ঘটনা ও সংবাদ। হতে পারে আকস্মিক যাত্রার পূর্বেই কিছুটা প্রস্তুতি গ্রহণ করতে পারবেন...মনে রাখবেন, এ নশ্বর পৃথিবীর সবকিছুই ধ্বংসশীল...

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)