

Buy ব্যাটল ফর পাওয়ার Online in Bangladesh
লেখক: সোহেল রানা ২
- Author: সোহেল রানা ২
- Publisher: গার্ডিয়ান পাবলিকেশনস
- Isbn: 9789849658481
- Number Of Pages: 304
- Language: বাংলা
- Edition: 1st Published, 2022
পণ্য সারসংক্ষেপ (Summary)
ইতিহাস বদলে যায় যুদ্ধ-সংগ্রাম, বিদ্রোহ আর বিপ্লবে। উত্থান হয় ক্ষমতার নতুন ভরকেন্দ্র ও পরাশক্তির। যুগে যুগে এভাবেই ক্ষমতা ও সাম্রাজ্যবাদের রূপান্তর ঘটেছে। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে দুনিয়া দেখল জ্বালানি তেলের অভূতপূর্ব দাপট! বিংশ শতাব্দী থেকে দুনিয়ার ক্ষমতা- কাঠামোই উলটপালট করে দিলো এই তেল অস্ত্র। তেলের পরশে বদলে গেল মরুর দেশ সৌদি আরব, উপসাগরীয় ক্ষুদ্র রাষ্ট্র কাতার, কুয়েত, আমিরাত, ওমান ও বাহরাইন। পশ্চিমা অয়েলম্যানদের কারসাজিতে প্রায় ধ্বংস হলো লিবিয়া, ইরাক আর ইয়েমেন। অন্যদিকে রাশি রাশি নিষেধাজ্ঞার বোঝা মাথায় নিয়েও শত্রুর মুখে ছাই দিয়ে তেল আশীর্বাদে দিব্যি টিকে আছে ইরান ও ভেনিজুয়েলা। ব্যাটল ফর পাওয়ার আপনাকে শোনাবে সেই সব রোমাঞ্চকর কাহিনি; নিয়ে যাবে বিশ্ব রাজনীতির দুর্গম গিরিপথে।
রিভিউ ও রেটিং (Review & Rating)
খুবই হতাশ হলাম। এভাবে বই লিখে? কোনো আগামাথা নেই লেখার। লেখক তার ইচ্ছেমতো লিখে গেছেন। ভালো লাগে নি।
তেল যখন আন্তর্জাতিক বাজারে মূল্যবান এক পণ্য, তখন এই বস্তু নিয়ে রাজনীতি-অপরাজনীতির শেষ নেই। পুঁজিবাদী পশ্চিমাদের লোভের জিহ্বা বরাবরই লকলক করে এগিয়ে এসেছে তেল সমৃদ্ধ মধ্যপ্রাচ্যের পানে। ফলে এই অঞ্চলে রাজনীতি নিয়ে ঘটে গেছে অনেক দাবা চালাচালি। ঘটেছে যুদ্ধ-বিগ্রহ, গণহত্যা, লুণ্ঠন। ঠিক যেন বাজারে আগুন লাগিয়ে ধোঁয়ার অন্ধকারে পণ্য লুণ্ঠন কিংবা ঘোলাপানিতে মাছ শিকার। এতদসত্ত্বেও শত্রুর নাকের ডগায় তেলের আশীর্বাদ নিয়ে সমুন্নত আছে ইরান ও ভেনিজুয়েলা। চলুন তাহলে জেনে নেই এইসব পটপরিবর্তন ও উত্থান-পতনের গল্পগুলো....

মধ্যপ্রাচ্যে পরাশক্তি গুলো তেলের রাজনীতি ও তেল সংক্রান্ত যুদ্ধ নিয়ে বিষদ জানার ইচ্ছা থাকলে এই বইটি নিতে পারেন৷ খুব ভাল একটা বই৷ বাইন্ডিং ও খুব ভাল৷ একটা প্রিমিয়াম প্রিমিয়াম ভাব আছে৷

মধ্যপ্রাচ্যে দেশগুলো যে যুদ্ধ চলছে, এটা কারণ এই বিষ-ফোঁড়া নামক 'ইসরাঈল' রাষ্ট্র ৷ মার্কিন সাম্রাজ্যবাদী তেলে জন্য ব্যবহার করছে ইসরাঈলকে। আর, জায়নবাদ-ও ((Zionism) মার্কিন যুক্তরাষ্ট্রেকে হাতিয়ার বানাচ্ছে ইসরাঈলে জন্য। সাম্রাজ্যবাদ সে স্বার্থে জন্য যুদ্ধ করে তা হচ্ছে অর্থনৈতিক কারণ। আর, জায়নবাদে স্বার্থ হচ্ছে আদর্শ (Ideal)। সে আদর্শ হচ্ছে, ভূমি পূজা ও জাতি পূজা। অর্থাৎ, ইসরাঈল ও ইহুদী। সন্ত্রাস (Terrorist) মুক্ত করার জন্য মার্কিন সাম্রাজ্যবাদী গনতন্ত্র (Democracy) ছড়িয়ে দেয়া নামে, যে যুদ্ধ বারোটা বাজাচ্ছে তা মধ্যপ্রাচ্যে, পূর্ব-ইউরোপ, পূর্ব-এশিয়ায়, দক্ষিণ-আমেরিকায় ও আফ্রিকায়, তা হচ্ছে একটা ঢাল। Democracy মতবাদ কেউ যদি গ্রহন করে স্বেচ্চায়, তাহলে সাম্রাজ্যবাদী ধান্ধাবাজ (Bluff) করে, তাঁবেদার বানাতে চাইবে সে রাষ্ট্রগুলোতে। আর, যদি রাষ্ট্রগুলো আদর্শ হয় সাম্যবাদ (Communism), তাহলে জাতিসংঘের মাধ্যমে 'সন্ত্রাসী' খেতাব দিয়ে প্রথম অর্থনৈতিক অবরোধ, দ্বিতীয়ত, হুকুম দিবে অস্ত্রগুলো ধবংস করতে, সবশেষে সামরিক ক্যু করে ক্ষমতা দখল করতে চাইবে। This is Conspiracy of Imperialism. এর উদাহরণঃ কিউবা, ভিয়েতনাম, উত্তর-কোরিয়া, আফগানিস্তান, ইরাক, সিরিয়া, ইরান। এখন মধ্যপ্রাচ্যে (Middle East) দেশগুলোতে যুদ্ধ চলছে, তা সমাধান দিতে যায় কোন মুসলিম রাষ্ট্রের প্রধান বা সেনাবাহিনী অথবা, মুসলিম প্রতিষ্ঠান তাহলে যা-যা চলচ্চিত্র হবে, এরূপ ... ভেতরে সামরিক ক্যু হয়ে গেছে৷ বা, আততায়ী হাতে নিহত হয়েছে বাদশাহ। বা, উপ-জাতি গুলো বিদ্রোহ (Revolt) করা শুরু করে দিয়েছে। দুশমনে কাছ থেকে হামলার আতংক, মুসলিম প্রতিষ্ঠান গুলো রহস্যজনক ভাবে নিরব হওয়া শত-শত ফাঁদ তৈরি করে রেখেছে, Zionism । এমনকি, মার্কিন সাম্রাজ্যবাদ পর্যন্ত আওতা বাইরে নয়, জায়নবাদ কাছ থেকে।
The book is unique.























