

Buy বারো মাসের কৃষি Online in Bangladesh
লেখক: মোহাম্মদ মঞ্জুর হোসেন
- Author: মোহাম্মদ মঞ্জুর হোসেন
- Publisher: প্রান্ত প্রকাশন
- Isbn: 9789849132059
- Number Of Pages: 160
- Language: বাংলা
- Edition: 1st Published, 2016
পণ্য সারসংক্ষেপ (Summary)
“বারো মাসের কৃষি" বইটির ফ্ল্যাপ এর লেখাঃ সারা বছর জুড়েই বাংলার কৃষিতে ঘটে নানা কর্মকাণ্ড। কৃষকের গায়ের নােনা ঘামের বিনিময়ে বাংলার মাঠে হেঁসে ওঠে সােনালী ফসল। হঠাৎ বন্যা, খরা, ঝড়-জ্বলােচ্ছাসসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ কেড়ে নেয় এ হাঁসি। সে সাথে বিভিন্ন রােগ ও পােকার আক্রমণে। দিশেহারা হয়ে ওঠে আমাদের কৃষক। সময়মতাে মাঠে করণীয় কাজলাে যদি আগে থেকে জানা থাকে তবে সাবধান হওয়া যায় খুব সহজেই। বাঁচা যায় ক্ষতির হাত থেকে। বৃহত্তর কৃষির ভুবনে প্রধান প্রধান ফসলের করণীয় কাজগুলাে সংক্ষিপ্ত আকারে বাংলা মাস অনুযায়ী তুলে ধরা হয়েছে বারাে মাসের কৃষি বইটিতে। পরিবর্তিত জলবায়ুর সাথে অভিযােজিত কৃষির আধুনিক প্রযুক্তিগুলাে মাঠে। প্রয়ােগের কর্ম পরিকল্পনা তৈরিতে কৃষকের সহায়ক গ্রন্থ হিসেবে কাজ করবে এ বইটি। আশা করি বইটি কৃষকসহ সকল পাঠকদের উপকারে আসবে।
রিভিউ ও রেটিং (Review & Rating)
ভাল সম্পাদনা

Good
মোহাম্মদ মুঞ্জর হোসেন ছোটবেলা থেকেই লেখালেখি শুরু করেন। কৃষি বিষয়ক লেখাতে বেশ খ্যাতি অর্জন করেছেন। নিয়মিত তাঁর লেখা দৈনিক ও মাসিক পত্রপত্রিকাতে প্রকাশিত হয়। শিক্ষা জীবনে তিনি অনেক মেধাবী ছিলেন। সব পরীক্ষায় তিনি প্রথম ছিলেন। তিনি ২৭তম বিসিএস এ কৃষি ক্যাডার সার্ভিসে যোগ দেন ২০০৮ সালে। বর্তমানে কৃষি মন্ত্রণালয়ের অধিনে কৃষি তথ্য সার্ভিসে ‘তথ্য কর্মকর্তা’ পদে কর্মরত আছেন। তিনি কৃষকের মাঝে আধুনিক কৃষি বিষয়ক তথ্য প্রদান করে যাচ্ছেন। ‘বারো মাসের কৃষি’ বইটিতে তিনি বাংলা মাস অনুযায়ী বারো মাসের যেসব কৃষি কাজ হয়, যেসব ফসল উৎপাদন হয় সেসব তুলে ধরেছেন। এ দেশের প্রতিটি মানুষ পরোক্ষ প্রত্যক্ষ ভাবে কৃষির সাথে সম্পৃক্ত। আমাদের দেশের গ্রামীণ অর্থনীতি এখনও কৃষি নির্ভর। সারা বছর এদেশের মাঠে চলে কৃষি কাজ। এবং এদেশের কৃষকরা সারা বছর রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে ফসল ফলায়। যখন কৃষকদের সেই ফসল ঘরে উঠে তখন তাদের মুখে ফুটে উঠে হাসি। আবার যখন তাদের সেই কষ্টের ফসল বন্যায় ভেসে যায়, রোগ বা পোকামাকড়ে নষ্ট হয়ে যায় তখন তাদের দুঃখের শেষ থাকে না। সেই সময়টায় যদি সঠিক ভাবে এই কৃষি সমস্যার প্রতিকার ও প্রতিরোধ করা যেতো তা হলে কৃষকের লোকসান কিছুটা কমবে, বলা যায় অনেক আংশে কমে যাবে। কৃষিতে প্রধান প্রধান ফসলের করণীয় কাজগুলো সম্পর্কে বাংলা বারো মাস অনুযায়ী বর্ণনা করা হয়েছে এই বইটিতে। এতে কৃষকরা বেশ উপকৃত হবে এবং কৃষি গবেষক ও কৃষি ছাত্ররাও বেশ উপকৃত হবে এই বইটির মাধ্যমে।























