

Buy বাংলাদেশ সিভিল সার্ভিসের ইতিহাস Online in Bangladesh
লেখক: এ. কে. এম. আবদুল আউয়াল মজুমদার
- Author: এ. কে. এম. আবদুল আউয়াল মজুমদার
- Publisher: মুক্তচিন্তা
- Isbn: 9789849175896
- Number Of Pages: 428
- Language: বাংলা
- Edition: 1st Published, 2016
পণ্য সারসংক্ষেপ (Summary)
“বাংলাদেশ সিভিল সার্ভিসের ইতিহাস" বইটির ফ্ল্যাপ এর লেখাঃ গ্রন্থের লেখক একজন মেধাবী ছাত্র, মেধাবী শিক্ষক, অভিজ্ঞ আমলা, শিকড়সন্ধানী লেখক ও সুশাসন কর্মী। তিনি চৌদ্দ বছর বয়সে মুক্তিযুদ্ধ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালে সাংবাদিকতা করেছেন । মাঠ-প্রশাসনে উপজেলা ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা, অতিরিক্ত জেলা প্রশাসক এবং জেলা প্রশাসক হিসেবে চাকরিকালে বাংলার আনাচে-কানাচে ঘুরে বেড়ানাের সুযােগ পেয়েছেন। রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র ও শিক্ষক হিসেবে সিভিল সার্ভিসের ইতিহাস পড়েছেন এবং পড়িয়েছেন । এনএপিডি এবং পিএটিসিতে প্রধান নির্বাহী থাকাকালে দেশের সকল ক্যাডারের শিক্ষানবিস, মধ্যম-সোপান ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের কাছ থেকে দেখেছেন ।। ৩৩ বছরের কর্মজীবনে উল্লেখযােগ্য সংখ্যক স্বনামধন্য সিনিয়র অফিসারের তত্ত্ববধানে কাজ করেছেন। ব্যাপক তথ্য সংগ্রহ ও সার্বিক অভিজ্ঞতার আলােকে তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসের ইতিহাস' গ্রন্থটি রচনা করেছেন। গ্রন্থটিতে অনেক অজানা তথ্য সন্নিবেশিত হয়েছে। সম্ভবত সিভিল সার্ভিসের উপর এমন ব্যাপক তথ্যবহুল বই এটিই প্রথম। আশা করা যায়, গ্রন্থটি শিক্ষক, শিক্ষার্থী, ইতিহাসবিদ, গবেষকসহ সকল সুশীল সেবক ও পাঠকের কাছেই সমাদৃত হবে।
রিভিউ ও রেটিং (Review & Rating)

চমৎকার উপস্থাপন

A perfect history of Civil Service
অসাধারন একটি বই

ইতিহাস যে কোনো সমাজের, যে কোনো বিষয়ের শিকড়ের তথ্য-উপাত্ত, গৌরব-গ্লানি, অর্জন-বিসর্জন ইত্যাদি সংরক্ষণ করে। ইতিহাস নতুন প্রজন্মকে অতীত ঐতিহ্য, সফলতা ও ব্যর্থতার সন্ধান দেয়। ইতিহাস নবীনদের হৃদিপদ্ম হিসেবে উদ্ভাসিত করে। আবার কখনো তাদের মননকে বেদনার্ত করে তোলে। ইতিহাস মনশ্চক্ষু খুলে দেওয়ার এবং মনশ্চাঞ্চল্য সৃষ্টি করার উৎসরূপে কাজ করে। ইতিহাস মনস্বী। ইতিহাসকে বাদ দিয়ে রাষ্ট্র, সমাজ, সভ্যতা, সংস্কৃতি ও জীবন অচল। ইতিহাসের শিক্ষা ও অনুজ্ঞা মানবজীবনের সম্মুূখগমনের চালিকাশক্তি। ইতিহাসের ভালো-মন্দ চর্চার মাধ্যমেই ঘটানো যায় মনোজগতের বিকাশ, লাভ করা যায় সঠিক পথের সন্ধান এবং গ্রহণ করা যায় যথাযথ উদ্যোগ। ইতিহাস না পড়লে এবং ইতিহাস থেকে সঠিক শিক্ষা না নিলে খাঁটি মানুষ হওয়া যায় না। গ্রন্থের লেখক একজন মেধাবী ছাত্র, মেধাবী শিক্ষক, অভিজ্ঞ আমলা, শিকড়সন্ধানী লেখক ও সুশাসন কর্মী। তিনি চৌদ্দ বছর বয়সে মুক্তিযুদ্ধ করেছেন। ঢাকা বিশ^বিদ্যালয়ের ছাত্র থাকাকালে সাংবাদিকতা করেছেন। মাঠ-প্রশাসনে উপজেলা ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা, অতিরিক্ত জেলা প্রশাসক এবং জেলা প্রশাসক হিসেবে চাকরিকালে বাংলার আনাচে-কানাচে ঘুরে বেড়ানোর সুযোগ পেয়েছেন। রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র ও শিক্ষক হিসেবে সিভিল সার্ভিসের ইতিহাস পড়েছেন এবং পড়িয়েছেন। এনএপিডি এবং পিএটিসিতে প্রধান নির্বাহী থাকাকালে দেশের সকল ক্যাডারের শিক্ষানবিস, মধ্যম-সোপান ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের কাছ থেকে দেখেছেন। ৩৩ বছরের কর্মজীবনে উল্লেখযোগ্য সংখ্যক স্বনামধন্য সিনিয়র অফিসারের তত্ত্ববধানে কাজ করেছেন। ব্যাপক তথ্য সংগ্রহ ও সার্বিক অভিজ্ঞতার আলোকে তিনি ‘বাংলাদেশ সিভিল সার্ভিসের ইতিহাস’ গ্রন্থটি রচনা করেছেন। গ্রন্থটিতে অনেক অজানা তথ্য সন্নিবেশিত হয়েছে। সম্ভবত সিভিল সার্ভিসের উপর এমন ব্যাপক তথ্যবহুল বই এটিই প্রথম। আশা করা যায়, গ্রন্থটি শিক্ষক, শিক্ষার্থী, ইতিহাসবিদ, গবেষকসহ সকল সুশীল সেবক ও পাঠকের কাছেই সমাদৃত হবে।























