

Buy বানান-রহস্য Online in Bangladesh
লেখক: বানান আন্দোলন
- Publisher: এশিয়া পাবলিকেশন্স
- Number Of Pages: 144
- Language: বাংলা
- Edition: New Edition, 2022
পণ্য সারসংক্ষেপ (Summary)
দৈনন্দিন জীবনে যত্রতত্র ভুল বানানের ছড়াছড়ি ও বানান-বিষয়ক নানা তর্ক-বিতর্ক যখন তুঙ্গে, ঠিক তখনই বানান আন্দোলন-এর উদ্যোগে প্রকাশিত হচ্ছে বানান-বিষয়ক একটি বিশ্লেষণধর্মী বই ‘বানান-রহস্য'। ‘বানান-রহস্য' বইটিতে বাংলা বানান-বিষয়ক যাবতীয় খুঁটিনাটি বিষয় ও ব্যাকরণিক নিয়ম পর্যাপ্ত উদাহরণ-সহ সহজ ও প্রাঞ্জল ভাষায় বর্ণনা করা হয়েছে, যা ছেলে-বুড়ো সকলের জন্যই পাঠোপযোগী। এই বইটি পাঠের মাধ্যমে একজন বাংলাভাষী সাধারণ মানুষ যেমন নিজের লেখালিখিতে শুদ্ধ বানান প্রয়োগের মাধ্যমে নিজেকে সমৃদ্ধ করতে পারবেন, ঠিক তেমনি স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ তাঁদের পাঠদানে এবং শিক্ষার্থীগণ তাদের পড়াশোনার কাজে বইটি ব্যবহার করতে পারবেন। এছাড়াও বাংলা অলিম্পিয়াড, বিসিএস ও নিয়োগ পরীক্ষা-সহ সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার বাংলা অংশে ভালো করতে এই বইটি সহায়ক ভূমিকা পালন করবে। কেউ যদি বাংলা বানান ও ব্যাকরণের নিয়মগুলো কঠিন ভেবে শিখতে ভয় পান, তাহলে সহজ ভাষায় লেখা এই বইটি আপনার জন্য। তাহলে আর দেরি কেন? আজই অবগাহন করুন বানানের রহস্যে!
রিভিউ ও রেটিং (Review & Rating)

সেরা ছিল। মাশাল্লাহ মাশাল্লাহ 💙

অনেক উপকারী। সবাইর জন্য ভালো হবে।
আমি ১২টি বই নিয়েছি । আমার বন্ধৃদের গিফট করেছি । অসাধারণ বই ।

মাশাল্লাহ দ্রুত পেয়েছি।
বানান শেখার জন্য দারুণ একটা বই।
প্রশ্ন ও উত্তর (Q/A)
বইটির কভার পেজ কী পেপার ব্যাক?
প্রিয় গ্রাহক, বইটি হার্ডকভার। ধন্যবাদ।
বইটির কভার পেজ কী পেপার ব্যাক?
প্রিয় গ্রাহক, বইটি হার্ডকভার। ধন্যবাদ।























