আওয়ামী লীগ যুদ্ধদিনের কথা ১৯৭১
বই কালেকশন

Buy আওয়ামী লীগ যুদ্ধদিনের কথা ১৯৭১ Online in Bangladesh

লেখক: মহিউদ্দিন আহমদ

4.40
(9 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: মহিউদ্দিন আহমদ
  • Publisher: প্রথমা প্রকাশন
  • Isbn: 9789849274247
  • Number Of Pages: 192
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2017
৳ 403৳ 45010% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

‘আওয়ামী লীগ যুদ্ধদিনের কথা ১৯৭১’ বইয়ের ফ্ল্যাপের কথাঃ বাংলাদেশ রাষ্ট্রটির জন্ম স্বাভাবিকভাবে হয়নি। একটি রাষ্ট্র ভেঙে আরেকটি রাষ্ট্র, তা-ও আবার আপসে নয়, রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এমন উদাহরণ বিরল। বাংলাদেশের ঠিকুজি খুঁজতে গেলে আওয়ামী লীগের প্রসঙ্গ এসে পড়ে। এই বইয়ে আছে দলটির ওই সময়ের পথচলার বিবরণ, যখন দেশ একটি যুদ্ধে জড়িয়ে পড়েছিল। এই যুদ্ধ ছিল বাঙালির দীর্ঘদিনের রাজনৈতিক লড়াইয়ের অনিবার্য গন্তব্য। আলোচনার মাধ্যমে দ্বন্দ্ব নিরসনের সম্ভাবনা নিঃশেষ হয়ে গিয়েছিল এবং আমরা একটা রক্তাক্ত অধ্যায়ে প্রবেশ করেছিলাম। আওয়ামী লীগ হয়ে উঠেছিল বাঙালির আশা-আকাঙ্ক্ষার প্রতীক। ওই পর্বের একটা ছবি আঁকা হয়েছে এই বইয়ে।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.40
(9 টি কাস্টমার রিভিউ)
5
78%
4
11%
3
11%
2
0%
1
0%
Minhaj Mehtaj.
Minhaj Mehtaj. ভেরিফাইড
11 Oct 2022

খুব ভাল বই। নিরপেক্ষ ইতিহাস জানতে গেলে এই বইটি পড়া দরকার

Tasnim Haque Rafi
Tasnim Haque Rafi ভেরিফাইড
01 Jun 2022

বইটি অনেক ভাল।

Sharif-Ar-Raffi
Sharif-Ar-Raffi ভেরিফাইড
01 Jan 2022

Informative!

S. Rashid
S. Rashid ভেরিফাইড
06 Aug 2021

আওয়ামি লীগের ইতিহাস নিয়ে মহিউদ্দিন আহমদের লেখা ২য় বইটি এটি। যুদ্ধকালীন সময়ের কিছুদিক তুলে এনেছেন সাবলীল ভাষায়। মনে হলো লেখক যেন একটু তাড়াহুড়ো করেছেন। আরো প্রাসঙ্গিক বিষয় লিখা যেত যা তিনি উল্লেখ করেন নি। বইতে আওয়ামি লীগের কেন্দ্রীয় চরিত্র হিসেবে আমরা দেখি শেখ মুজিবর রহমানের দোদুল্যমানতা। এককালের পাকিস্তান আন্দোলনের আবগি নেতা যেন ভারতের সাথে মিলে দেশভাগ করতে চাইছেন। কখনো আবেগাক্রান্ত হয়ে প্রায় কেঁদে বলছেন আমি কীভাবে দুই পাকিস্তান আলাদা করতে পারি, আবার কখনো বলছেন আমি স্বাধীনতার ঘোষণা দিয়ে গেছি। ভুট্টো ইয়াহিয়া মুজিব কেউই আসলে পাকিস্তান নিয়ে ভাবেন নি, ভেবেছেন নিজের স্বার্থ। তাই একতরফাভাবে মুজিবের উপর দায় চাপানোর যে চল দেখা যায় পাকিস্তানে সেটা ঠিক না। মহিউদ্দিন আহমদ আক্ষেপ করলেন আমাদের দেশে একাডেমিক মানসে ইতিহাস চর্চা এখনো শুরু হয় নাই, অথচ সেই ঘাটতিটা তিনিও পূরণ করতে সচেষ্ট হলেন না। বেশকিছু বিষয়ে একাডেমিক এনালিসিস করা বেশ সতর্কভাবে এড়িয়ে গেলেন। পাঠককে আরো বই পড়তে হবে সঠিক ইতিহাস জানার জন্য। এই কাজ বাংলাদেশে কঠিন। কারণ এখানে সবকিছুই রাজনীতিকরণ হয়ে যায়।

Md Rafiqul Islam
Md Rafiqul Islam ভেরিফাইড
22 Jun 2021

Excellent book

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)