

Buy আত্মনিবেদন Online in Bangladesh
লেখক: ফরিদ উদ্দিন রনি
- Author: ফরিদ উদ্দিন রনি
- Publisher: ঐতিহ্য
- Isbn: 9789849977360
- Number Of Pages: 176
- Language: বাংলা
- Edition: 1st Published, 2025
পণ্য সারসংক্ষেপ (Summary)
চব্বিশে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সরকারের অঙ্গসংগঠন ছাত্রলীগ-যুবলীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বন্দুকের নলের সামনে বুক পেতে দিয়ে নিজেকে আত্মোৎসর্গ করে দিয়েছেন অসংখ্য দিনমজুর বাবার ছেলে, কৃষকের ছেলে, শ্রমিকের ছেলে। শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে হাসিমুখে জীবন বিলিয়ে দিয়েছেন অসংখ্য চাকরিজীবী, রিকশাচালক, গার্মেন্টস শ্রমিক ও বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা। বাসাবাড়ির ছাদে কিংবা বারান্দায়ও ঝরেছে শিশু-কিশোরের জীবন। বাবা-মায়ের বাধা উপেক্ষা করে আন্দোলনে এসে প্রাণ দিতে হলো কয়েকজন নারীকেও। যাদের পরিবারের সদস্যরা সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় তাদের নাম ব্যতীত মানুষের অজানা রয়ে গেছে শত শত তরুণের আত্মত্যাগের গল্প। বিভিন্ন অংশীজন সমাজের ২৪ জনের গল্প তুলে ধরার চেষ্টা করা হয়েছে এই বইতে। ভবিষ্যতে তা সিরিজ হতে পারে। কীসের তাগিদে তারা রাস্তায় বেরিয়ে এসেছিলেন, কীভাবে সম্পৃক্ত হলেন আন্দোলনের সাথে, কীভাবে ঝরল তাদের প্রাণ, এমনকি পরিবারের সদস্যদের সাথে শেষ দিনগুলোতে আন্দোলন নিয়ে কী কথাবার্তা হয়েছিল তাদের...
রিভিউ ও রেটিং (Review & Rating)

জুলাই রেভুলেশন নিয়ে একটা বই কেনার ইচ্ছা ছিল। বই মেলায় প্রথম সপ্তাহেই মেবি শতাধিক বই চলে আসছে জুলাই ২০২৪ এর ঘটনাবলি নিয়ে। কনফিউজড হয়ে গেছিলাম কোনটা নেয়া যায়। শেষে Farid Uddin Rony এর লেখা আত্মনিবেদন বইটা নিলাম দুইটা কারণে। প্রথমত বইটাতে জুলাইয়ে শহীদ হওয়া ২৪ জন মানুষের জীবন কাহিনি উঠে এসেছে তাদের স্বজন ও আন্দোলনে অংশ নেয়া সহযোদ্বাদের মুখে। আবু সাইদ, মুগ্ধ এর স্টোরি হয়ত আমরা সবাই জানিনা। কিন্তু তাদের মতই আরও হাজারো মানুষ জীবন দিয়েছে দেশের জন্য। প্রতিটা স্টোরি পড়তে গিয়ে এতটা ইমোশনাল হয়ে গেছি। মনে হয়েছে শহীদ হওয়া প্রতিটা মানুষ আমার আপন কেউ। ধন্যবাদ ফরিদ উদ্দিন রনিকে এতটা ইফোর্ট দিয়ে জুলাই এর প্রকৃত ইতিহাস তুলে ধরার জন্য।



অসাধারণ একটি বই। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের শহীদ পরিবারগুলোর আর্তনাদ জানার জন্য হলেও বইটি পড়া দরকার।

























