

Buy অতসী মামি Online in Bangladesh
লেখক: মানিক বন্দ্যোপাধ্যায়
- Author: মানিক বন্দ্যোপাধ্যায়
- Publisher: অবসর প্রকাশনা সংস্থা
- Isbn: 9789848797655
- Number Of Pages: 162
- Language: বাংলা
- Edition: 1st Published, 2016
পণ্য সারসংক্ষেপ (Summary)
‘অতসী মামি’ মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম গল্পসংগ্রহ। এতে অন্তর্ভুক্ত গল্পগুলো হলো যথাক্রমে অতসী মামি, নেকি, বৃহত্তর মহত্তর, শিপ্রার অপমৃত্যু, সর্পিল, পোড়াকপালি, আগন্তুক, মাটির সাকি, মহাসংগম এবং আত্মহত্যার অধিকার। মানিক বন্দ্যোপ্যাধয় তাঁর লেখক-জীবনের উত্তরকালে অতসী মামি সম্পর্কে তাঁর ‘উপন্যাসের কথা, প্রবন্ধে লিখেছেন: অতিজানা অতিচেনা মানুষকে করেছিলাম অতসী মামির নায়ক-নায়িকা। সত্যই চমৎকার বাঁশি বাজাতেন চেনা মানুষটি, বেশি বাজালে মাঝে মাঝে সত্যই তাঁর গলা দিয়ে রক্ত পড়ত এবং সত্যই তিনি ছিলেন আত্মভোলা খেয়ালি প্রকৃতির মানুষ। ভদ্রলোকের বাঁশি বাজানো সত্যই অপছন্দ করতেন তাঁর স্ত্রী। মাঝে মাঝে কেঁদে কেটে অনর্থ করতেন।.... কারণ, কাহিনি রূপকথা হলেও নায়কনায়িকা জীবন্ত মানুষ, উদ্ভটভাবে হলেও কাহিনিতে প্রতিফলিত হয়েছে মাটির পৃথিবীর দুটি মানুষের বাস্তব প্রেম।
রিভিউ ও রেটিং (Review & Rating)
অসম্ভব সুন্দর একটি বই । সবার ই উচিত বইটি পড়া
#রকমারি_বইপোকা_রিভিউ_প্রতিযোগিতা রিভিউ___জুলাই//১১ বই__অতসী মামি লেখক__মানিক বন্দ্যোপাধ্যায় ধরন__ছোটগল্প পেইজ_-১৬২ রকমারি মুল্য__১৫৮ বাংলা সাহিত্যের অন্যতম কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়। তিনি ছিলে আকস্মিক মেধার অধিকারী। তিনি পড়ালেখায় ছিলেন অত্যন্ত ভাল। গণিত নিয়ে অনার্স করার সময় বন্ধুদের সাথে বাজি ধরে রচনা করেন তার বিখ্যাত ছোটগল্প অতসী মামি। এটি ছাপা হলে তার সাহিত্যিক গুণাবলি লোকচক্ষুর সামনে আসে। তারপর একাধারে নিরলসভাবে লিখে গেছেন গল্প, উপন্যাস। এই প্রয়াত লেখকের বেশ কিছু গল্পের একটা সমগ্র হিসেবে প্রকাশিত বইটি। বইটিতে স্থান পেয়েছে, ১/ অতসী মামি, ২/নেকী, ৩/বৃহত্তর মহত্তর ৪/শিপ্রার অপমৃত্যু ৫/সর্পিল ৬/পোড়াকপালি ৭/আগন্তুক ৮/মাটির সাকি ৯/মহাসংগম ১০/আত্মহত্যার অধিকার তৎকালীন সমসাময়িকতা বিবেচনায় প্রতিটি ছোটগল্পের ভিতর কথার খেলায় সামাজিকতা ও সেসময়কার সমাজ ফুটে ওঠেছে। যেমন অতসী মামি গল্পে দেখানো হয়েছে হত দরিদ্র অতসী মামির সংসার, তাদের জীবনযাত্রা। কিন্তু সবচেয়ে বিস্ময়কর ছিল একজন কলাকারের জীবনের কস্ট। সেই বেদনার ইতি টানে মামির প্রেম। এরকম বিচিত্র সব দিকে মহিমময়ী গল্পগগুলো। নিসন্দেহে ভাল লাগবেই। প্রতিক্রিয়া__ বইটার নাম গল্পটা আমার বিশেষ প্রিয়। এছাড়াও বাকিগুলোতে যে সাবলীলতা দেখানো হয়েছে তাতে গল্পের প্রেমে পড়া কি অযৌক্তিক? রেটিং__ ৯/১০ রকমারি লিঙ্ক__ https://www.rokomari.com/book/113290/%e0%a6%85%e0%a6%a4%e0%a6%b8%e0%a7%80-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%ae%e0%a6%bf
আসাধারণ একটা বই। আমার বিশেষ পছন্দ অতসী মামি ও নেকি গল্প দুটি।























