

Buy আরশের মেহমান Online in Bangladesh
লেখক: ওমর আলী আশরাফ
- Author: ওমর আলী আশরাফ
- Publisher: মুহাম্মদ পাবলিকেশন
- Number Of Pages: 104
- Language: বাংলা
- Edition: 1st Published, 2024
পণ্য সারসংক্ষেপ (Summary)
আরশ হলো আল্লাহর আসন। যেখানে পৌঁছার কিংবা তার স্পর্শ পাওয়ার সাধ্য কারও নেই। সেই আরশের অধিপতি যিনি সমস্ত জগতের স্রষ্টা, মানুষের কল্যাণে পাঠিয়েছেন নবি ও কিতাব, তিনি মানুষের দুনিয়া থেকে ডেকে নিয়েছেন তাঁর মেহমান রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে। আমাদের কৌতূহল তৈরি হয়, কী ছিল সেই আয়োজনে? মাটির দুনিয়া থেকে কেমন ছিল সিদরাতুল মুনতাহার যাত্রা? এ বিষয়ে আমরা যতটুকু জানি, তা কি পূর্ণাঙ্গ? কিংবা আমাদের জানা বৃত্তান্ত কি পুরোপুরি শুদ্ধ? কোনো মানুষ কী করে হন আরশের অধিপতির মেহমান! একজন নবি ও মানুষ হিসেবে তিনি কেমন দেখেছেন সেই জগৎ ও নিদর্শনসমূহকে? কোন উপহারে অভিষিক্ত হয়েছেন মহান মেজবানের সান্নিধ্যে? উম্মতের জন্য কী নিয়ে এসেছেন সেই অলৌকিক জগৎ থেকে? কৌতূহলগুলোর সুরাহা হবে গল্পের ভাষ্যকার ওমর আলী আশরাফের এই বইয়ের জবানিতে। সঙ্গে আরও জানা যাবে এ প্রসঙ্গে যত অদ্ভুত আর মিথ্যা গল্পকেচ্ছার বৃত্তান্ত। যেগুলোকে আমাদের সমাজে সত্য হিসেবে প্রচার করা হয়, তার বাতুলতা তিনি তুলে ধরেছেন খুবই চমৎকার ভঙ্গিতে। পবিত্র হৃদয়ের নিবিষ্ট চেতনে বইটি পড়লে যে কারও অন্তর মহান আরশের অধিপতি ও তাঁর মেহমানের ভালোবাসা-আনুগত্যে উদ্দীপ্ত হবেই, ইনশাআল্লাহ।
রিভিউ ও রেটিং (Review & Rating)
নবীজির মিরাজের সবচেয়ে নির্ভরযোগ্য বই। এতে মিরাজ বিষয়ক অমূলক কথাবার্তার খণ্ডনও আছে।

আরশের মেহমান একটি অনুপ্রেরণামূলক ইসলামিক বই, যা আত্মশুদ্ধি, আখিরাত ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথ দেখায়। যারা ইসলামী চিন্তা-চেতনা নিয়ে ভাবতে ভালোবাসেন, তাদের জন্য এটি অবশ্যই পড়ার মতো একটি বই।
খুব ভালো বই। ❤️❤️❤️

মাত্রই এই ভালো বইটি পড়ে শেষ করলাম। আকারে বইটি ছোটো, কিন্তু খুবই সমৃদ্ধ। বলা যায় বাংলা ভাষায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মিরাজে এমন এক বিবরণ, যা আর দেখা যায় না। অনেক নতুন বিষয় জানলাম এবং জানা বিষয়ের হাদিসের রেফারেন্স পেলাম। খুবই ভালো বই।

'আরশের মেহমান' নাম দেখেই বইটার প্রেমে পড়ে গিয়েছিলাম। তার উপর এটি আমার প্রিয় লিখকের বই। কুরিয়ার থেকে নিয়ে এক বসায় পড়ে শেষ করে ফেললাম। এতো সুন্দর বই মিরাজ নিয়ে আমি আগে আর পাইনি। রকমারিকে ধন্যবাদ দ্রুত বইটি পৌছিয়ে দেওয়ার জন্য। খুব ভালো বই।























