আরজ আলী সমীপে
বই কালেকশন

Buy আরজ আলী সমীপে Online in Bangladesh

লেখক: আরিফ আজাদ

4.50
(289 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: আরিফ আজাদ
  • Publisher: সমকালীন প্রকাশন
  • Isbn: 9789843439567
  • Number Of Pages: 149
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2018
৳ 225৳ 30025% ছাড়
স্টক আউট (Stock Out)
ফরম্যাট / সংস্করণ নির্বাচন করুন:
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

‘আরজ আলী সমীপে’ বইয়ের সূচিপত্রঃ* ভূমিকার বিশ্লেষণ- ১৫* আত্নাবিষয়ক- ৩৩* ঈশ্বর সংক্রান্ত- ৪২* পরকাল বিষয়ক- ৭৪* ধর্ম সংক্রান্ত- ৮৫* প্রকৃতি বিষয়ক- ১০৩* বিবিধ- ১১৭* শেষ কথা- ১৪৭* লেখক পরিচিতি- ১৪৯ভূমিকার বিশ্লেষণ আরজ আলী মাতুব্বর উনার লেখা সত্যের সন্ধান বইয়ের শুরুর দিকে বলেছেন,“জগতে এমন অনেক বিষয় আছে, যেসব বিষয়ে দর্শন, বিজ্ঞান ও ধর্ম এক কথা বলে না।” প্রথমত, জগতের কোন কোন বিষয়ে দর্শন, বিজ্ঞান ও ধর্ম এক কথা বলে না তা আরজ আলী সাহেব উল্লেখ করেননি। দ্বিতীয়ত, জগতের কিছু কিছু বিষয়ে যে দর্শন, বিজ্ঞান আর ধর্ম এক কথা বলে না তা আসলে সত্য। সত্য এ কারণে যে, জগতের সকল বিষয়ে সমানভাবে দর্শন, বিজ্ঞান আর ধর্মকে কথা বলতে হয় না। আরজ আলী সাহেব যে ভুলটা শুরুতেই করে বসেছেন তা হলো, তিনি দর্শন, বিজ্ঞান আর ধর্মকে এক করে ফেলেছেন। অথচ, এ কথা স্বীকার্য যে, এই তিনটি বিষয়ের আলোচ্য বস্তু ভিন্ন ভিন্ন।পদার্থ কী কী দিয়ে গঠিত তা বিজ্ঞানের আলোচ্য বিষয়। ধর্মে পদার্থের গঠনের সরাসরি কোনো পাঠ নেই। আবার, ব্যভিচার করলে কেন শাস্তি পাওয়া উচিত সে পাঠ ধর্মের, কোনো কোনো দর্শনে কিছু বলা থাকলেও, বিজ্ঞানে তার উত্তর নেই…..

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.50
(289 টি কাস্টমার রিভিউ)
5
95%
4
5%
3
0%
2
0%
1
0%
Meher Nigar
Meher Nigar ভেরিফাইড
31 Jul 2024

আরিফ আজাদ স্যার এর বই মানেই কিছু অন্যরকম উৎসব। এই বইএ তিনি খুব সুন্দর ও সাবলীল ভাবে নাস্তিকতার বিরুদ্ধে যৌক্তিকতা তুলে ধরেছেন। প্রতিটি মানুসের মনের মাঝে অজানাকে জানার প্রয়াস সাভাবির,, তবে সেই প্রশ্নের ভুল উত্তর পাওয়ার মাদ্ধ্যমে তার ভেতরে ভুল ধারনা টাই বিরাজ করে। আরিফ আজাদ স্যার সেই ভুলটাকেই সঠিকে পরিনত করে দেখিয়েছেন এই বইটিতে। অসংখ্য ধন্যবাদ আরিফ আজাদ স্যারকে। 💜💜

Emon Reja
Emon Reja ভেরিফাইড
05 Feb 2024

আলহামদুলিল্লাহ। আমি বইটি হাতে পাওয়ার পর অনেক দূর পড়েও ফেলেছি। অনেক সুন্দরভাবে এবং সাবলীল ভাষায় আরজ আলী মাতব্বরের অযুক্তিক অবাস্তব এবং ধর্ম জ্ঞানহীন প্রশ্ন এবং উক্তি গুলোর, যৌক্তিক এবং ধর্মীয় বিধি বিধান অনুসারে জবাব দিয়েছেন যা হয়তো সাধারণ মানুষের এবং আরজ আলীর মতো লোকেদের কাছে একটু হলেও সঠিক চিন্তা ভাবনার উদ্রেক ঘটাবে। আপনাদের ও পড়ার অনুরোধ রইলো।😊

Md. A. M. tarif
Md. A. M. tarif ভেরিফাইড
31 Oct 2023

বইয়ের নাম:আরজ আলী সমীপে ক্যাটাগরি:ইসলামি মতবাদ ও আদর্শ লেখক:আরিফ আজাদ পৃষ্ঠা সংখ্যা:১৪৮ সম্প্রতি বইটা পড়ে শেষ করলাম।আরিফ আজাদ স্যারের অন্যান্য বইয়ের মতো এটাও দারুণ এক বই।বইটা মূলত দেশের এক নাস্তিকবাদী লেখক 'আরজ আলী মাতুব্বর' এর 'সত্যের সন্ধানে' বইয়ে উত্থাপিত বিভিন্ন ধরনের বিভ্রান্তিমূলক প্রশ্নের উত্তর। ব্যাক্তিগত মতামত:আরিফ আজাদ স্যারের বই ভালো লাগার অন্যতম কারণ হলো তিনি তার লেখার মাধ্যমে বোঝান যে, ইসলামের ছোটছোট বিষয়ও আমাদের জন্য শিক্ষণীয়।এই বইয়ের ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি।বইটিতে তিনি আরজ আলী মাতুব্বর এর অনেক বিভ্রান্তিমূলক প্রশ্নের উত্তর উপযুক্ত উদাহরণ ও দলিলসহ বর্ণনা করছেন।সবচেয়ে বড় বিষয় হলো বিবর্তন বলতে আমাদের এখন যা শেখানো হয়, তার যেকোনো অস্তিত্ব নেই, সেটাও তিনি উপযুক্ত প্রমাণ ও ঘটনার মাধ্যমে বর্ণনা করেছেন।উল্লেখ্য, ১৪৮ পৃষ্ঠার বইয়ের ২৯ পৃষ্ঠাই তিনি বিবর্তন নিয়ে আলোচনা করেছেন৷ সর্বোপরি, বইটি পড়ে আমার যেমন ইসলামের জ্ঞান আরো বৃদ্ধি পেয়েছে, তেমনি অনেক অজানা প্রশ্নের উত্তর পেয়েছি,আলহামদুলিল্লাহ

Review Upload 1
Review Upload 2
TAMIM-UL-ISLAM
TAMIM-UL-ISLAM ভেরিফাইড
26 Jan 2022

আরজ আলী সাহেব মেসেজ দিয়েছেন জীবন যেখানে যেমন আছে তার আগে অন্যরকম গল্পগুলো পড়ে মা এবং বাবার দোয়া নিয়ে নবি (সাঃ) এর জীবনের দিকে প্রত্যাবর্তন করো,না হলে উপর ওয়ালার কাছে জবাবদিহি করতে হবে...।

Arif Shahriar
Arif Shahriar ভেরিফাইড
09 Mar 2021

অসাধারণ যুক্তির মাধ্যমে আরজ আলী ও তার মতো নাস্তিকদের প্রশ্নের সঠিক ব্যাখ্যা করা হয়েছে। এতো সুন্দর যুক্তিসঙ্গত উত্তরের পরেও যদি কেউ সঠিক দ্বীন চিনতে না পারে তাহলে এটা তার দুর্ভাগ্য।

প্রশ্ন ও উত্তর (Q/A)

প্রশ্ন

How many pages?

উত্তর

Number of Pages 149.

প্রশ্ন

How many pages?

উত্তর

Number of Pages 149.

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)