Buy আরবী ভাষা শিক্ষা Online in Bangladesh
লেখক: মাহমুদুল হেলাল সিরাজী
- Author: মাহমুদুল হেলাল সিরাজী
- Publisher: কুতুবুল মাসলাম
- Isbn: 978-984-95945-1-2
- Number Of Pages: 136
- Language: বাংলা
- Edition: 1st Published, 2025
পণ্য সারসংক্ষেপ (Summary)
বইটি বোঝার জন্য আরবী ভাষার শুধু এতটুকু জ্ঞানই যথেষ্ট যে, আপনি কুরআনুল কারীম দেখে দেখে পড়তে পারেন। বইটি শিক্ষকের সহায়তা ছাড়া নিজে নিজে বোঝার উপযোগী করে লেখা হয়েছে। আপনার আরবী ভাষা শিক্ষার যাত্রায় বইটি হতে পারে একটি শুভসূচনা।
রিভিউ ও রেটিং (Review & Rating)

লিখে পড়া বুঝানো খুবই কঠিন কাজ মনে হয় আমার কাছে। কিন্তু এ বইয়ে লেখক সেই কঠিন কাজটি সম্ভব করেছেন। এ বইটি শিক্ষকের সহায়তা ছাড়া নিজে নিজে পড়ে বুঝা যায়। তামিরুল মিল্লাত টঙ্গী ক্যাম্পাসে পড়াকালীন ২০১৫ সালের দিকে লেখকের কাছে আরবী ভাষা কোর্স করেছিলাম। যদিও অত ভালোভাবে পড়িনি। তবে ওনার বুঝানোর ধরণ এতটাই সহজ ও বোধগম্য ছিল যে, কিছু না শিখে উপায় ছিলনা। অল্প যা কিছুই আরবী শিখেছিলাম, যতদিন মাদরাসার পড়েছি, আরবী সাবজেক্টগুলোর ক্ষেত্রে উপকারে এসেছিল।

MāshāAllāh. such a great idea! I hope learners would be benefited greatly ʾIn shāʾ Allāh.
“আরবী ভাষা শিক্ষা” বইটি আরবী শেখার প্রাথমিক পর্যায়ে অত্যন্ত সহায়ক। সহজ ভাষায় শব্দার্থ ও মৌলিক বাক্য গঠন উপস্থাপন করা হয়েছে, ফলে ব্যাকরণের জটিলতা এড়ানো যায়। ধাপে ধাপে পাঠ বিন্যাস ও পর্যাপ্ত অনুশীলন শিক্ষার্থীদের দৃঢ় ভিত্তি গড়তে সাহায্য করে। নতুনদের জন্য এটি একটি কার্যকর সূচনা।
"আরবি ভাষা শিক্ষা" বইটি আরবি শেখার পথে একটি সুসংগঠিত ও প্রাঞ্জল দিকনির্দেশনা। এতে সহজ ভাষায় ব্যাকরণের মূল নিয়মগুলো উদাহরণসহ উপস্থাপন করা হয়েছে, ফলে নতুন শিক্ষার্থীরাও জটিল বিষয় সহজে আত্মস্থ করতে পারে। যারা কুরআন-হাদিস বুঝতে চান বা শুদ্ধ আরবি বলতে ও লিখতে আগ্রহী—তাদের জন্য এই বইটি একটি দৃঢ় ভিত্তি গড়ে তুলবে, আরবি ভাষার প্রতি ভয় দূর করবে এবং শেখার আগ্রহ স্থায়ীভাবে বৃদ্ধি করবে, ইনশাআল্লাহ।