

Buy আপনার দু’আ কি কবুল হচ্ছে না Online in Bangladesh
লেখক: মাওলানা যুলফিকার আহমদ নকশবন্দী
- Author: মাওলানা যুলফিকার আহমদ নকশবন্দী
- Publisher: মাকতাবাতুল হাসান
- Number Of Pages: 110
- Language: বাংলা
- Edition: 1st Published, 2015
পণ্য সারসংক্ষেপ (Summary)
"আপনার দু’আ কি কবূল হচ্ছে না" বইয়ের কথা:নশ্বর এই পৃথিবী হলো পরীক্ষা কেন্দ্র। প্রত্যেক মানুষকেই এ পৃথিবীতে বসবাস করার সময় বিভিন্ন ধরনের অবস্থা, ঘটনা-দুর্ঘটনা, প্রীতিকর ও অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হতে হয়। কিছু লোককে দেখা যায়, এ ধরনের প্রতিকূল পরিস্থিতির মুখে পড়লে ভীষণ ডিপ্রেশনের শিকার হয়ে দু‘আ করাই ছেড়ে দিয়ে বসে। কাউকে এ কথাও বলতে শুনা যায় যে, ভাই, আমি অনেক দু‘আ করেছি; কিন্তু কবূল হয় না।আমাদেরকে অবশ্যই এ প্রশ্নের উত্তর খুঁজতে হবে যে, আমাদের মাঝে এমন কোন প্রতিবন্ধকতা রয়েছে; যার কারণে আমাদের দু‘আ গুলো কবূল হচ্ছে না ?এই বইটিতে সে বিষয়গুলো বিস্তারিত তুলে ধরা হয়েছে । কবুল না হওয়ার বিভিন্ন কারণ ও দু‘আর কবূলিয়ত ত্বরান্বিত করার উপায় সম্পর্কে বিশ্লেষণমূলক আলোচনা পেশ করা হয়েছে। আশা করি, এ গ্রন্থটি হবে আমাদের হৃদয়ের অসংখ্য জিজ্ঞাসার উত্তর। হতে পারে , এটি হবে নিরাশার অন্ধকারে আপনার জন্যে আশার প্রদীপ।
রিভিউ ও রেটিং (Review & Rating)
Excellent book. I really recommend this.

দোয়ার ক্ষেত্রে আমাদের সকলের যেই বিষয় গুলো মেনে ও বুঝে দোয়া করা উচিত তা আমরা বেশির ভাগ মানুষ বুঝতে পারিনা বা জানিনা, আর এই বইটিতে সেই সকল বিষয় খুব সুন্দর ভাবে গুছিয়ে পাঠকের জন্য সহজ করে বুঝানো হয়েছে।























