আল্লাহর প্রতি সুধারণা
বই কালেকশন

Buy আল্লাহর প্রতি সুধারণা Online in Bangladesh

লেখক: ইমাম ইবনু আবিদ দুন্ইয়া (রহিমাহুল্লাহ)

4.64
(16 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: ইমাম ইবনু আবিদ দুন্ইয়া (রহিমাহুল্লাহ)
  • Publisher: ওয়াফি পাবলিকেশন
  • Isbn: 9789843488619
  • Number Of Pages: 112
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2020
৳ 139৳ 17922% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

জাবের রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রসূল ﷺ-কে মৃত্যুর তিনদিন আগে বলতে শুনেছি, “তোমরা অবশ্যই যেন আল্লাহর প্রতি সুধারণা নিয়ে মৃত্যুবরণ করো।” . একজন মুমিনের জন্য যেসব গুণে গুণান্বিত হওয়া অপরিহার্য, তন্মধ্যে ‘আল্লাহর প্রতি সুধারণা’ অন্যতম। এটিই ‍মুমিনের মূল পুঁজি। কেননা, তার যত আমলই থাকুক না কেন, ত্রুটির কোনো শেষ নেই। উপরন্তু, আল্লাহর মহান শানের সম্মুখে পাহাড়সম আমলও ছাইতুল্য। আর গুনাহে নিমজ্জিত বান্দা যখন আল্লাহর শাস্তির কথা স্বরণ করে, তখন তার আশাকেই শেষ অবলম্বন হিসেবে দেখতে পায়। তাই আল্লাহর প্রতি সুধারণা রাখা প্রত্যেক মুমিন মুসলিমের জন্য অপরিহার্য। . কিন্তু আল্লাহর প্রতি সুধারণা বলতে কী বোঝায়? কীভাবে সুধারণা রাখতে হয়? এ বিষয়ে ইমাম ইবনু আবিদ দুনইয়া রহ.-এর রচিত حسن الظن بالله বা 'আল্লাহর প্রতি সুধারণা' একটি চমৎকার বই। এতে আল্লাহর প্রতি সুধারণা নিয়ে নবীজি ﷺ-এর হাদীস, সাহাবী এবং পরবর্তী প্রজন্মের উক্তি সংকলন করেছেন, দেখিয়েছেন কীভাবে আমরাও আল্লাহর প্রতি সুধারণা রাখতে পারি।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.64
(16 টি কাস্টমার রিভিউ)
5
81%
4
6%
3
0%
2
6%
1
6%
Tanvir Anjum Taki
Tanvir Anjum Taki ভেরিফাইড
23 Apr 2026

কিছু কারণে বইটা খারাপ লাগছে, আপনি যদি অত্যন্ত দুর্বল সনদের হাদীস দিবেন, তো সেটা আবার নিচে লিখে দিবেন কেন যে এটা দুর্বল হাদিস? যদি জানেন দুর্বল তো, লিখছেন কেন?।বইটা কেমন জানি একটা।

Tawhidul Islam
Tawhidul Islam ভেরিফাইড
31 Oct 2025

আলহামদুলিল্লাহ,,আল্লাহর প্রতি ভালোবাসা আশার জন্য,আল্লাহ আমাকে মাফ করবেন এমন ধারনা রাখান জন্য,এমন ইচ্ছাশক্তি রাখার জন্য অনেক ভালো একটি অনুপ্ররণা মূলক বই আলহামদুলিল্লাহ।

mda****com
mda****com ভেরিফাইড
13 Jan 2025

সুন্দর একটা বই, মহান আল্লাহর প্রতি সুধারণা সৃষ্টি হবে এই বইটি পড়লে। ইমাম আবিদ দুনিয়া একজন বড় মাপের লেখক ও আলেম ছিলেন।

Ahmed Antor
Ahmed Antor ভেরিফাইড
12 Sep 2024

আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর বই! আল্লাহর প্রতি সুধারণা রাখার যে কি পুরস্কার সেটি খুব সুন্দর ভাবে উপস্থাপন করা হয়েছে।

Review Upload 1
Review Upload 2
Review Upload 3
Review Upload 4
maryam khan
maryam khan ভেরিফাইড
05 Jul 2024

বইটি সত্যি অসাধারণ... আল্লাহ তাআলার প্রতি সুধরানো প্রতিষ্ঠার জন্য এই বইটি একবার পড়া আসলে উচিত। এতে করে আমাদের সহযাত চিন্তা থেকে বেরিয়ে আল্লাহ তায়ালার প্রতি শুধরানো প্রতিষ্ঠা করে ইবাদত করা সহজ হয় বলে আমার কাছে মনে হয়।

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)