

Buy আল্লাহ আপনাকে দেখছেন Online in Bangladesh
লেখক: শাইখ খালিদ আর রশিদ
- Author: শাইখ খালিদ আর রশিদ
- Publisher: হাসানাহ পাবলিকেশন
- Language: বাংলা
- Edition: ১ম প্রকাশ, ২০২০
পণ্য সারসংক্ষেপ (Summary)
"আল্লাহ আপনাকে দেখছেন" বইটির সূচিপত্র: অনুবাদকের কথা ৮ আল্লাহ ও বান্দারপারস্পরিক ভালােবাসা ১১ আল্লাহ বান্দাকে ভালােবাসার নিদর্শন ১২ বস্তুবাদী ধ্যান-ধারণার মূলােৎপাটন ১৩ উত্তম পদ্ধতিতে লালন-পালন ১৪ বান্দার হৃদয়কে করেন দয়ার্দ্র ও কোমল ১৫ বান্দার ডাকে তিনি সাড়া দেন ১৬ বান্দার তিনি প্রশংসা করেন ১৭ সমূহ বিপদ-মুসিবত দ্বারা পরীক্ষা করেন ১৮ খাতিমা বিল খায়র-সুন্দর পরিসমাপ্তি ২০ বান্দা আল্লাহকে ভালােবাসার প্রমাণ ২২ নির্জনতা ও একাকীত্বকে ভালােবাসা ২২ আসমান-জমিনে ছড়িয়ে পড়ে ভালােবাসার বার্তা ২৩ নিঝুম রাতের আঁধারে ২৫ খােদাপ্রেমে পাগল এক দাসী ২৬ ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ২৮ হৃদয়-মনে আঁকা তার নাম ৩২ জিকিরকারীর সম্মান ও মর্যাদা ৩৩ কুরআন তিলাওয়াত সর্বোত্তম জিকির ৩৬ আমিও কি ভালােবাসি তাকে ৩৭ বন্দি হও আনুগত্যের শৃঙ্খলে ৩৮ আনুগত্যের প্রতিদান ৪১ শামিল হয়েছ আজ ফজরের জামাতে? ৪৩ ভালােবাসার মিথ্যা দাবিদার ৪৪ আল্লাহর সঙ্গে সাক্ষাতের তীব্র আকাঙক্ষা ৪৬ যে কথায় হৃদয় জাগে ৪৭ আল্লাহ আপনাকে দেখছেন ৫০ মানব সৃষ্টির রহস্য ৫২
রিভিউ ও রেটিং (Review & Rating)

আজকে বইটা হাতে পেলাম, বইটা পড়ে ইনশাআল্লাহ রিভিউ দেওয়ার চেষ্টা করব।



খুব ভালো বই।

#Rokomari_Book_Club_Review_Competition ▪ #পোস্ট_নাম্বার :- ০২ ▪ #বইয়ের_নাম :- আল্লাহ আপনাকে দেখছেন ▪ #রিভিউ_লেখিকা :- মেহেরুন্নেসা খাতুন -------------------------------------------------------------------- ★প্রারম্ভিক কথন★ ------------------------------- আল্লাহ মানুষ এবং জ্বীনকে সৃষ্টি করেছেন তাঁর ইবাদত করার জন্য, আখিরাতের জন্য, জান্নাতের জন্য। অথচ এই চাকচিক্যময় দুনিয়ার মোহে আমরা ভুলতে বসেছি আমাদের চির আবাসস্থল আখিরাতকে। আল্লাহ পবিত্র কুরআনে আমাদের বহুবার সতর্কবাণী শুনিয়ে সাবধান করে দিয়েছেন কারা আমাদের সত্যিকারের বন্ধু আর কে আমাদের প্রকাশ্য শত্রু। পাশাপাশি আল্লাহ আমাদেরকে সাফল্য লাভ ও সফলতার চূড়ান্ত পথও বাতলে দিয়েছেন। তবুও আমরা উদাসীন। কিন্তু বিশ্বব্যাপী উম্মতের কতিপয় মহান ব্যক্তি দাওয়াহ’র মাধ্যমে আত্মভোলা এবং আল্লাহর দ্বীন থেকে বিচ্যুত মানুষদের হৃদয়ে তাওহীদের নূর জাগ্রত করতে সদা প্রস্তুত। তাই তাঁরা দ্বীন বিমুখ মানুষদেরকে ইসলামের দাওয়াহর উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় বক্তৃতা, অনুষ্ঠানের ব্যবস্থা করেন। এর সুফলও আসছে অভাবনীয় ভাবে। তাঁদের দাওয়াহ- তে সাড়া দিয়ে বহু মানুষ এখন অন্ধকার ছেড়ে আলোর পথে প্রত্যাবর্তন করছেন। আলহামদুলিল্লাহ। এমনই এক সুতনু ব্যক্তিত্বের দাঈ শাইখ খালিদ আর রশিদ (হাফিঃ) এর দুটো অনবদ্য লেকচারকে বাংলায় অনুবাদ করে পাঠকের সামনে মলাটবদ্ধ করে উপস্থাপন করেছেন মুফতি জুবায়ের রশীদ। যা হাসানাহ পাবলিকেশন থেকে সদ্য প্রকাশিত হয়েছে। ★বইটির বিষয়বস্তু★ --------------------------------- আলোচ্য বইটিতে আল্লাহ এবং বান্দার পারস্পরিক ভালোবাসা এবং সেই ভালোবাসার নিদর্শন, এবং বস্তুবাদী ধ্যান-ধারণার মূলোৎপাটন বর্ণিত আছে। আরও আছে, বান্দা যখনই আল্লাহকে ডাকেন, তিনি তখনই তাঁদের ডাকে সাড়া দেন। পাশাপাশি আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন প্রথমে জিবরাইল (আঃ) কে জানান এবং জিবরাইল (আঃ) তখন সম্মানিত ফেরেস্তা থেকে শুরু করে সমস্ত আসমানবাসীকে এটি জানান। এরফলে সমস্ত আসমান বাসী তাকে ভালোবাসেন। সর্বোত্তম জিকির হলো কুরআন তিলাওয়াত এবং জিকিরকারীর সম্মান ও মর্যাদা, সবরের ফল কতটা মিষ্টি, আনুগত্যের প্রতিদান স্বরূপ বান্দার জন্য কি কি আছে, ফজরের জামাতে শামিল হওয়ার আহ্বান ইত্যাদি বইটিতে আলোচনা করা আছে। আল্লাহ তাঁর সকল বান্দাকে সর্বাবস্থায় দেখছেন। বান্দা যে কথায় উচ্চারণ করুক না কেন আল্লাহ সব দেখছেন। এমনকি অন্তরের গোপন কথা সম্পর্কেও আল্লাহ অবহিত। যখন কেউ সালাতে দাঁড়ায়, যিকিরে তাঁকে স্মরণ করেন তখন তিনি তাঁদের দেখেন। কোনো বান্দা যখন জানতে পারবেন তাঁর রব তাঁকে সবসময় দেখছেন তখন তিনি হারাম কাজগুলো থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে সর্বদা চেষ্টা করবেন। সাথে সাথে এ আশাও রাখবেন যেহেতু তিনি আল্লাহকে ভয় করছেন সেহেতু আল্লাহ তাঁকে পরকালে শাস্তির মুখোমুখি করবেন না। এছাড়া আলোচ্য বইটিতে মানব সৃষ্টির রহস্য, আখেরাতের প্রস্তুতি, দুখের পরে অনাবিল সুখ, তাওয়াক্কুলের অর্থ, নামাজ কেমন প্রেমময় ইবাদত তার বিশ্লেষণ, ইহসানের পরিচয়, মুরাকাবার কি এবং এর অর্থ, আল্লাহর পবিত্র ও গুণবাচক নামসমূহের ইলম, যে সকল নামে আল্লাহকে ডাকা যাবে না সেইগুলোর বিস্তারিত আলোচনা, উমায়ের ইবনে ওয়াহাবের ইসলাম গ্রহণের কাহিনী, আল্লাহ কোন কোন জিনিসের এবং কি কি ভাবে আমাদের সেইসব থেকে হেফাজত করেন তার বিস্তারিত পর্যালোচনা, নামাজের মাধ্যমে আল্লাহ বান্দার রিজিক বৃদ্ধি করেন ও বিপদ দূর করেন, বান্দার হৃদয়ে আল্লাহর নামসমূহের কতটা প্রভাব পড়ে সহ আরো বেশকিছু বিষয় আলোচনা করা হয়েছে এই বইটিতে। ★গ্রন্থটির প্রতিপাদ্য বিষয়★ -------------------------------- বইটির মূল প্রমেয় বিষয় দুটিঃ ১. বান্দা এবং আল্লাহর মধ্যস্থ ভালোবাসার বিভিন্ন প্রমাণাদি উপস্থাপন করে স্রষ্টা এবং সৃষ্টির মাঝে সুদৃঢ় বন্ধন তৈরি করার প্রয়াস। ২. দীর্ঘ বর্ণনা এবং আল্লাহর পবিত্র নাম ও গুণাবলির আলোচনা করে বান্দার অন্তরে বিশেষ এ অনুভূতি জাগ্রত করা যে, আল্লাহ তাকে দেখছেন। ★বইটির বিশেষত্ব★ ------------------------------- ♦ বইটি লেকচারের অনুবাদ হলেও এর সহজ, সরল, প্রাঞ্জল অনুবাদ পাঠকের মনে এক অন্য উষ্ণতার জন্ম দেবে। ♦ বইটির শব্দকোষ এবং ভাষাশৈলী প্রতিটি পাঠকের মনহরণ করবে। ♦সমগ্র বইটি কুরআন হাদীসের রেফারেন্সে সাজানো হয়েছে। ফুটনোটে কুরআনের সূরা ও আয়াত নম্বর এবং হাদীসের মান লিপিবদ্ধ আছে। ♦ আলোচ্য বইটি আল্লাহর মনোনীত বান্দা থেকে শুরু করে প্রতিটি উদাসীন বান্দার হৃদয়েও আশার প্রদীপ জ্বালাবে। ♦ বক্ষ্যমাণ বইটি বান্দাকে চিরকালীন সফলতার পথ বাতলে দেওয়ার পাশাপাশি শত কষ্টেও আল্লাহর ওপর তাওয়াক্কুল করে সারাজীবন সবর ও শোকরের মাধ্যমে জীবন কাটানোর অনুপ্রেরণা দেবে। ♦ শয়তানের সুনিপুণ রঙিন ছলচাতুরি এবং প্রতিশ্রুতির খামে বাক্সবন্দী রাখা প্রবঞ্চনা থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে এই গ্রন্থটি। ♦ বক্ষ্যমাণ বইটি পাঠকের অজান্তেই বসন্তের তুলিতে পরম যত্নে হৃদয়ে এঁকে দেবে আল্লাহর পরিচয়। ♦ এই গ্রন্থটি পাঠকের জীবনকে আল্লাহর রঙে, আল্লাহর ভালোবাসায়, মহান রবের চিন্তায় এবং আখিরাতের রঙিন স্বপ্নে তাড়িত করবে। অন্তরে জাগাবে বাঁচার রেণু, হৃদয়ে কাননে ছড়িয়ে দেবে পরিপূর্ণ ইমানের সৌরভ। অন্তরে সৃষ্টি করবে তাক্বওয়ার গুণাবলি। ♦ আলোচ্য বইটি নবী (সঃ) এর সুন্নতের অনুসরণের পাশাপাশি পাঠকের হৃদয়ে দুনিয়ার শিকড় উঠিয়ে সেখানে পরম যত্নে আখিরাতের বীজ বপন করবে। ♦ লেখক তাঁর সুন্দর লেখনীর দ্বারা ভালো-মন্দ, শুচি-অশুচি, পাপ-পূণ্য, পাপী-নেক্বকার, বন্ধু-শত্রু, উত্তম-অনুত্তম, সুন্দর-কুৎসিত, মঙ্গল-অমঙ্গলের পার্থক্য ভীষণ মমতার সূরে পাঠকদের সামনে উপস্থাপন করেছেন। ★পাঠ্যানুভূতি★ -------------------------- পেপারব্যাক হলেও বইয়ের প্রচ্ছদটা সবথেকে বেশি আকর্ষণীয়। আমার ভীষণ ভীষণ পছন্দের। আর ভিতরের কন্টেন্ট নিয়ে তো নতুন করে বলার কিছুই নেই। ভীষণ সুন্দর ম্যাসেজ এবং সহজ, সাবলীল, সকলের বোধগম্য অনুবাদ আর সময়োপযোগী একটি বই। বারবার ছুঁয়ে দেখতে এবং পড়তে ইচ্ছে করে। ভীষণ সুখপাঠ্য একটি বই। তাই সকলকে অনুরোধ করবো বইটি অন্তত একবার পড়ুন। ইন শা আল্লাহ উপকার পাবেন। এমন বই আরও আসুক এই দোওয়ায় রইল। বইটি পড়ার সময় বারবার মনে হচ্ছিল আল্লাহ আমাকে এতো এতো এতো ভালোবাসেন। আর আমিও আমার রবকে এতো ভালোবাসি। সুবহানাল্লাহ! বারবার কেউ যেন বলে যাচ্ছে "আল্লাহ তোমাকে দেখছেন।" বইটি পড়ার পর যখন মন পাপের প্রতি আকৃষ্ট হচ্ছে তখন মন বলছে 'আল্লাহ আমাকে দেখছেন', সুতরাং সাবধান। আবার যখন অশ্রু নয়নে রাতের আঁধারে মন খারাপের বিশাল বড়ো সামিয়ানা তৈরি করছি, তখন মন বলছে 'আল্লাহ আমাকে দেখছেন', সুতরাং মন খারাপ নয়, খুব শীঘ্রই এই সময়টা বদলে যাবে ইন শা আল্লাহ। আলহামদুলিল্লাহ। মুমিন বান্দা আর আল্লাহর ভালোবাসার সম্পর্ক সমস্ত সম্পর্ক থেকে আলাদা, মজবুত এবং সর্বোচ্চ স্তরের। আর আল্লাহ তাই পবিত্র কুরআনে বলেছেন, "আল্লাহ তাদের ভালোবাসেন এবং তারাও আল্লাহকে ভালোবাসে।" (সূরাঃ আল-মায়িদাঃ ৫৪) -------------------------------------------------------------------- ★বই পরিচিতি★ ---------------------------- ▪️ বই : আল্লাহ আপনাকে দেখছেন ▪️ লেখক : শাইখ খালিদ আর-রশিদ ▪️ অনুবাদক : মুফতি জুবায়ের রশীদ ▪️ প্রকাশনী : Hasanah Publication ▪️ প্রচ্ছদ মূল্য : ১৩৪ টাকা ▪️ পৃষ্ঠা সংখ্যা : ১০০ ▪️ বাইন্ডিং : পেপারব্যাক
হৃদয়ে আল্লাহ ভীতি জাগ্রত করার জন্য এই বইটি বেস্ট
বুক রিভিউ বই: আল্লাহ আপনাকে দেখছেন পাঠ অনুভূতি: বইটার শুরুর দিকের ঊনপঞ্চাশ পৃষ্ঠার আলোচনা সারসংক্ষেপ ছিলো- আল্লাহ ও তার বান্দা একে অপরকে কিরুপ ভালোবাসে এ বিষয়ে। এই অংশে আল্লাহ তার বান্দাকে কত পরম মমতায় ভালোবাসেন সে দিকটা বইয়ের লেখক কুরআন ও হাদিসের মাধ্যমে সুন্দর জ্ঞানগর্ভ আলোচনার মাধ্যমে উপস্থাপন করেছেন। আল্লাহ তার বান্দাকে ভালোবাসার নিদর্শন হিসেবে জানিয়ে দিয়েছেন যখন তারা আল্লাহকে ডাকে তখন তিনি তাদের ডাকে সাড়া দেন। তার সম্মানিত ফেরশতাদেরকে সে বান্দার ব্যাপারে অবহিত করেন। দুনিয়ার কোনো মানুষ আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেলে আপনি ভীষণ আনন্দিত হন আর যখন আপনার রব আপনার প্রশংসা ফেরেশতা ও তাদের মাধ্যমে দুনিয়াবাসীকে জানিয়ে দেন তখন বিষয়টা আপনার নিকট কতটা আনন্দের হয় সেটা বলার অপেক্ষা রাখে না। আল্লাহ প্রেমে পাগল এক দাসীর ঘটনা বিবেক নাড়িয়ে দিবে। বান্দা সত্যি তার রবকে ভালোবাসে কিনা সে যাচাইটুকু করতে বান্দাকে তার ধৈর্য পরীক্ষায় উত্তীর্ণ হতে বলা হয়েছে। যে বান্দা আল্লাহকে ভালোবাসে তাকে আল্লাহর সঙ্গে সাক্ষাতের তীব্র আকাঙ্খা রাখতে নির্দেশ দেয়া হয়েছে। বইয়ের পঞ্চাশ পৃষ্ঠায় সূরা শুআরার ২১৭ থেকে ২২০ আয়াতের আলোচনা নিয়ে এসে আমাদেরকে আশাজাগানিয়া সুসংবাদ দেয়ার পাশাপাশি আল্লাহকে ভয় করতে নির্দেশ দেয়া হয়েছে। এ আয়াত থেকে বইটার নামকরণ করা হয়েছে 'আল্লাহ আপনাকে দেখছেন'। ' আর পরাক্রমশালী ও দয়াময় আল্লাহর ওপর ভরসা করো, যিনি তোমাকে দেখতে পান যখন তুমি নামাজে দাঁড়াও এবং দেখতে পান সেজদাহকারীর মাঝে তোমার ওঠাবসা। তিনি সবকিছু শ্রবণ করেন, সবকিছু জানেন।' আল্লাহ তার বান্দা সকলকে সর্বাবস্থায় দেখছেন। যখন কেউ নামাজে দাঁড়ায়, যিকিরে তাকে স্মরণ করে তখন তিনি তাদের দেখেন। কোনো বান্দা যখন জানতে পারবে তার রব তাকে সবসময় দেখছেন তখন সে হারাম কাজগুলো থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে দৃঢ় হবে। সাথেসাথে এ আশাও রাখবে যেহেতু সে আল্লাহকে ভয় করছে সেহেতু আল্লাহ তাকে পরকালে শাস্তির মুখোমুখি করবেন না। বইতে মানব সৃষ্টির রহস্য, আখেরাতের প্রস্তুতি, দুখের পরে অনাবিল সুখ, তাওয়াক্কুলের অর্থ, নামাজ প্রেমময় ইবাদত,ইহসানের পরিচয়, মুরাকাবার অর্থ, আল্লাহর গুণবাচক নামসমূহের ইলম, যে নামে আল্লাহকে ডাকা যাবে না, আল্লাহ আপনাকে হেফাজত করেনসহ আরো বেশকিছু বিষয় আলোচনা করা হয়েছে। বইটা খুবই সুখপাঠ্য। জীবনের লক্ষ্য উদ্দেশ্য থেকে দূরে সরে যাওয়া মানুষগুলো বইটার বদৌলতে নতুন করে বাঁচতে শিখবে। মন ও হৃদয়ে নতুন উদ্দীপনা কাজ করবে যেটা তাকে রবের নিকটবর্তী করবে ইনশাআল্লাহ। অনুবাদের মান : অনুবাদের মান যথেষ্ট ভালো। বই পড়ে মনে হয়নি কোনো অনুবাদ বই পড়ছি। সাবলীল সর্বজন বোধগম্য সহজ অনুবাদের জন্য অনুবাদকের নাম পাঠক হৃদয়ে বহুদিন গেঁথে থাকুক। ছাপা ও বাঁধাই: বইটির ছাপা ও বাঁধাই ভালো হয়েছে। মলাটটা আকর্ষণীয় করার পরামর্শ থাকবে।























