

Buy আকিদাহ আত তাওহীদ Online in Bangladesh
লেখক: ড. শায়খ সালিহ আল ফাওযান
- Author: ড. শায়খ সালিহ আল ফাওযান
- Publisher: সিয়ান পাবলিকেশন
- Isbn: 9789843367716
- Number Of Pages: 254
- Language: বাংলা
- Edition: 1st Published, 2015
পণ্য সারসংক্ষেপ (Summary)
"আকীদাহ আত-তাওহীদ" বইয়ের কথা: মহান আল্লাহ আমাদের চোখের সামনেই তাঁর এককত্বের অগণিত উদাহরণ রেখে দিয়েছেন, যেন আমরা তা উপলব্ধি করতে পারি। করতেও পারেন অনেকে। জাত-পাত নির্বিশেষে অনেককেই শুনবেন উপরওয়ালা ‘একজন’-এর কথা বলতে। এভাবে সৃষ্টির পরতে পরতে মহান আল্লাহ তাঁর এককত্বের নিদর্শন রেখে দিয়েছেন। তাঁকে চিনিয়ে দিয়েছেন। কিন্তু তাঁর ‘ইবাদাত কীভাবে করতে হবে তা বাতলে দেওয়ার জন্য পাঠিয়েছেন রসূল “তোমাদেরই মধ্য থেকে”। যিনি তাদেরই জাতির ও প্রকৃতির হবেন; সুখ-দুঃখ, আনন্দ-বেদনা, ইত্যাদি দিক থেকে তাদেরই মতো অনুভূতি ও বোধসম্পন্ন হবেন; তাদেরই সমাজের ও মর্ত্যের বাসিন্দা হবেন। নবী-রসূল প্রেরণের এ ধারাবাহিকতায় সর্বশেষ রসূল মুহাম্মাদ (সা.) এসেছেন এবং চলেও গিয়েছেন চৌদ্দশত বছরেরও বেশী পূর্বে। এরপর সাহাবায়ে কেরাম, তাবি‘ঊন, তাবি‘উত তাবি‘ঈন, আইম্মায়ে মুজতাহিদীন ও সালাফ আস সালিহীনগণ তাওহীদের এই ঝাণ্ডাকে সমুন্নত রাখতে চেষ্টা করেছেন। এযুগের প্রথিতযশা আলিম ড. সালিহ আল ফাওযান রচিত আকীদাহ আত-তাওহীদ গ্রন্থ আমাদের জীবন ও সমাজের উপর জগদ্দল পাথরের মতো চেপে বসা শির্ক-কুফরের পাথরটিকে একটু হলেও সরাতে পারবে; আলোকিত করবে আমাদের জীবনকে তাওহীদের নির্মল আলোয়।
রিভিউ ও রেটিং (Review & Rating)
#review_s জীবনের যেকোনো পথে অগ্রসর হওয়ার আগে হাঁটতে শেখা, অলিগলি ও পথঘাট চিনে নেওয়া অত্যন্ত জরুরি। ঠিক তেমনই আমাদের ইসলামের পথেও রয়েছে সুনির্দিষ্ট নিয়মনীতি, বিধিবিধান ও গন্তব্যপথ। এই পথে চলার জন্য প্রয়োজন পরিশুদ্ধ জ্ঞান ও সঠিক দিকনির্দেশনা। নতুবা বিভ্রান্তি, বিপথগামিতা ও অন্ধকারচ্ছন্ন পরিবেশ আমাদের ঘিরে ধরতে পারে। . দিনশেষে যদি সুনির্দিষ্ট গন্তব্যে পৌঁছানো না যায়, তবে আমাদের সমস্ত পরিশ্রমই বৃথা যাবে। তাই প্রয়োজন একটি নির্ভরযোগ্য পথপ্রদর্শক, যিনি কুরআন ও সহীহ হাদীসের আলোকে আমাদের পথ দেখাবেন। . এই লক্ষ্যেই প্রখ্যাত আলেম, ধর্মতত্ত্ববিদ ও গবেষক প্রফেসর ড. মানজুরে ইলাহী (হাফিজাহুল্লাহ) অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ করেছেন। তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলিম, সৌদি আরবের স্থায়ী ফাতওয়া বোর্ডের সম্মানিত সদস্য শাইখ ড. সালিহ আল-ফাওযান (হাফিজাহুল্লাহ)-র রচিত বিখ্যাত "আত-তাওহীদ" গ্রন্থকে অনুবাদ করে আমাদের সামনে "আকিদাহ আত-তাওহীদ" নামক গ্রন্থ তুলে ধরেছেন। . এই গ্রন্থ শুধু আকিদার মৌলিক শিক্ষা নয়, বরং তাওহীদের প্রকৃত উপলব্ধি, শিরক থেকে আত্মরক্ষা এবং ঈমানকে বিশুদ্ধ রাখা, কালেমার শর্ত ও প্রয়োগ, রাসূল ﷺ ও তাঁর সাহাবিদের প্রতি আমাদের বিশ্বাস। জাহিলিয়াত ও বিদ'আত থেকে সর্বদা সতর্কতা অবলম্বনের দিকনির্দেশনা প্রদান করেছেন। যারা ইসলামের মৌলিক ভিত্তি জানার জন্য আগ্রহী, তাদের জন্য এই বইটি হতে পারে এক অনন্য সফরসঙ্গী। . . বই: আকিদাহ আত-তাওহীদ। মূল: ডা. সালিহ আল ফাওযান হাফিজাহুল্লাহ অনুবাদ: ড. মানজুরে ইলাহী হাফিজাহুল্লাহ প্রকাশনায়: SEAN Publication
অনুবাদ খুব ভালো লেগেছে।
Best book
Best boi
Must-read book to know about islamic akida
প্রশ্ন ও উত্তর (Q/A)
আসসালামু 'আলাইকুম। বইটিতে কি "আল ওয়ালা ওয়াল বারা" আলোচিত হয়েছে???
দুঃখিত, এই বিষয়ে আলোচনা হয় নি।
বইটি কখন স্টকে পাওয়া যাবে?
দুঃখিত, এটি নির্ভর করে প্রকাশনী কর্তৃক রিপ্রিন্ট করার মাধ্যমে, তাই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না কবে পাওয়া যাবে।
বইটি কি হার্ড কভার নাকি পেপার ব্যাক
প্রিয় গ্রাহক, জি, বইটি হার্ডকভার। ধন্যবাদ।
আসসালামু 'আলাইকুম। বইটিতে কি "আল ওয়ালা ওয়াল বারা" আলোচিত হয়েছে???
দুঃখিত, এই বিষয়ে আলোচনা হয় নি।























