আহমদ ছফার প্রবন্ধ
বই কালেকশন

Buy আহমদ ছফার প্রবন্ধ Online in Bangladesh

লেখক: আহমদ ছফা

4.56
(9 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: আহমদ ছফা
  • Publisher: স্টুডেন্ট ওয়েজ
  • Isbn: 9789849139935
  • Number Of Pages: 188
  • Language: বাংলা
  • Edition: 3rd Printed, 2015
৳ 269৳ 30010% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

"আহমদ ছফার প্রবন্ধ"বইটির ভূমিকা: এই গ্রন্থের অন্তর্ভুক্ত রচনাগুলাে উনিশশাে ছেষট্টি থেকে উনিশশাে বিরানব্বই সালের মধ্যবর্তী সময়ে লিখিত। একজন মানুষের জীবনে তিরিশ বছর বড়াে কম সময় নয়। এই সময়ের পরিসরে আমার চিন্তাভাবনার মধ্যে কি ধরনের বিবর্তন ঘটেছে, তার একটা পরিচয় নিশ্চয়ই প্রবন্ধগুলাের মধ্যে পাওয়া যাবে। দুটো মূল রচনা এবং একটি অনুবাদ প্রবন্ধ ছাড়া অন্যান্য লেখা ইতিপূর্বে নানা সময়ে প্রকাশিত আমার প্রবন্ধ গ্রন্থ (ক) বাংলাভাষা রাজনীতির আলােকে (খ) বাঙালী মুসলমানের মন’ এবং (গ) শেখ মুজিবুর রহমান এবং অন্যান্য প্রবন্ধের অন্তর্ভুক্ত হয়েছিলাে। এই গ্রন্থ তিনটিতে সাহিত্য বিষয়ক রচনা ছাড়াও সামাজিক রাজনৈতিক ও সমকালীন প্রসঙ্গের ওপর লেখা বেশ কিছু রচনা স্থান পেয়েছে। শুধু সাহিত্যবিষয়ক রচনাগুলাে বেছে নিয়ে এই গ্রন্থে সংকলিত করা হয়েছে। এ পর্যন্ত প্রকাশিত আমার প্রবন্ধ পুস্তক সমূহে স্থান পাওয়া অন্য ধরনের লেখাগুলাে নিয়ে আরাে দুটো সংকলন. এই বছরে একই সময়ে প্রকাশিত হতে যাচ্ছে। আমার পূর্ব প্রকাশিত প্রবন্ধ পুস্তক সমূহের সবগুলাের নতুন সংস্করণ প্রকাশিত হবে সে বিষয়ে আমি নিশ্চিত নই। মুখ্যতঃ সে কারণে পূর্বে প্রকাশিত প্রবন্ধ গ্রন্থ তিনটি যাদের উৎসর্গ করেছিলাম সেই নামগুলাে বর্তমান সংকলনের ভূমিকায় উল্লেখ করা একটি কর্তব্য বলে মনে করি। বাংলাভাষা রাজনীতির আলােকে’ গ্রন্থটি আমি বেগম হুসনে আরা হক এবং আজিজুল হক সাহেবের নামে উৎসর্গ করেছিলাম। বাঙালী মুসলমানের মন’ গ্রন্থটি জনাব লুতফর রহমান সরকার এবং আমার প্রকাশক বন্ধু প্রয়াত মােস্তফা কামালের নামে উৎসর্গ করা হয়েছিলাে। শেখ মুজিবুর রহমান এবং অন্যান্য প্রবন্ধের উৎসর্গের পাতায় প্রীতিভাজন কাজী আকরম হােসেনের নাম উল্লেখ করা হয়েছিলাে। মূলতঃ মানুষ এবং নজরুলের কাছে আমাদের ঋণ’ এ রচনা দুটো পূর্বের কোনাে গ্রন্থে স্থান পায়নি। অপেক্ষাকৃত সাময়িককালে রচনা দুটো লেখা হয়েছে। মূলতঃ মানুষ’ লেখাটি সাপ্তাহিক উত্তরণে প্রকাশিত হয়েছিলাে। নজরুলের কাছে আমাদের ঋণ’ লেখাটি ১৯৬৯ সালের নজরুল জন্ম বার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমীতে পাঠ করার জন্য লেখা হয়েছিলাে। পরে লেখাটি কাব মুস্তফা নূরউল ইসলাম সম্পাদিত ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা সুন্দরম' এ রূপা হয়েছিলাে। পত্র পত্রিকার সম্পাদকবৃন্দ এবং পূর্ববর্তী প্রবন্ধ গ্রন্থসমূহের প্রকাশকদের কাছে আমি অপরিসীম ঋণে ঋণী। মুদ্রণের সময় লেখাগুলাের এম প্রকাশের কালানুক্রম রক্ষিত হয়নি। বিষয়ের প্রতি প্রাধান্য দেয়ার কারণেই "বইটির সূ চি প ত্র: শতবর্ষের ফেরারি-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ১৩ বাঙালী মুসলমানের মন ৫১ বাংলার চিত্র ঐতিহ্য : সুলতানের সাধনা ৬৯ বাংলা ভাষা : রাজনীতির আলােকে ৯২ ভাষা বিষয়ক চিন্তাভাবনা ১০৭ বাংলার সাহিত্যাদর্শ ১১৪ রবীন্দ্রনাথ ১২৪ নজরুলের কাছে আমাদের ঋণ ১২৯ মূলতঃ মানুষ ১৪০ মাণিক বন্দ্যোপাধ্যায়ের একটি চরিত্র ১৪৫ জীবনানন্দ দাশ : তার কাব্যের লােকজ উপাদান : সাম্প্রতিক নিরিখ ১৫০ গ্যোতে ও রবীন্দ্রনাথ ১৫৬ গ্যোতে-প্রাচ্য প্রতীচ্যের প্রেক্ষিতে ১৬০ গ্যোতে-জনৈক বাঙালীর দৃষ্টিতে ১৬৩ বাট্রাণ্ড রাসেল ১৬৮ টি, ই লরেন্স-বীরত্বের ওপর পর্যালােচনা ১৭৫

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.56
(9 টি কাস্টমার রিভিউ)
5
100%
4
0%
3
0%
2
0%
1
0%
MD RAKIB
MD RAKIB ভেরিফাইড
29 Apr 2026

👍

Rashed Ähmmed
Rashed Ähmmed ভেরিফাইড
30 Mar 2022

outstanding

Md Sohag Gazi
Md Sohag Gazi ভেরিফাইড
18 Mar 2022

চমৎকার বই। বাংলার সাহিত্যের অনেক কিছু জানতে পারলাম।

suzan paul
suzan paul ভেরিফাইড
26 Jun 2021

analytical

Shuvo dutta
Shuvo dutta ভেরিফাইড
15 Jan 2020

১৮৮ পৃষ্ঠার বইটি পড়তে পুরো ৬ দিন সময় নিলাম।সময় নিলাম নাকি সময় লেগে গেল ঠিক বুঝতে পারছি না।তবে তাড়াহুড়ো করে পড়ে শেষ করতে চাইনি এটা সত্য। প্রবন্ধ জিনিসটা সাহিত্যের একটা গুরুত্বপূর্ণ অংশ হিসেবে আমার মনে হয়।প্রবন্ধে সাহিত্য সমালোচনা এবং নানাবিধ বিষয়াবলী এমনভাবে ফুটে উঠে যা খুঁটিয়ে খুঁটিয়ে পড়ার মতো ধৈর্যেরও প্রয়োজন আছে। ছফা আমার প্রিয় লেখক।তাঁর লেখা কঠিন বলেই মনে হয়।কঠিন লেখা পড়তে পারি না,কষ্ট হয়,বুঝিই না কিন্তু ছফা আমাকে কেন জানি টানে।এর সুনির্দিষ্ট কোনো কারণ আমি জানি না। এই প্রবন্ধে ছফা তাঁর প্রতিটি প্রবন্ধ বিশেষ ব কোনো উপলক্ষ এবং সাময়িক জিজ্ঞাসার তাগিদে লিখেছেন। মোট ১৬ টি প্রবন্ধ তিনি বইটিতে অন্তর্ভুক্ত করেছেন।এই প্রবন্ধে বঙ্কিমচন্দ্রের সাম্প্রদায়িক চেতনা,বাঙালী মুসলমানদের মন,বাংলা ভাষা,রবীন্দ্রনাথ, নজরুল,জীবনানন্দের কাব্যের লোকজ উপাদান,মানিকের চরিত্র,বাংলার চিত্র ঐতিহ্য, বাংলা সাহিত্যাদর্শ ইত্যাদি সম্পর্কিত বিষয়ে তাঁর ব্যক্তিগত ধারণা,মতামত,ইতিহাস পর্যালোচনা এবং নানাবিধ তথ্য উপস্থাপন করেছেন। তথ্যবহুল বইটির পাঠ শেষে অনেক বিষয় সম্পর্কে জানতে পারলাম।নিজের অজ্ঞতা খানিকটা দূর করতে পেরেছি বলে মনে হল।তবে পাঠ শেষে পাঠকের মতানৈক্য থাকতে পারে। ব্যক্তিগত রেটিং: ৪.৭/৫

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)