

Buy আদর্শ পরিবার সিরিজ Online in Bangladesh
লেখক: প্রফেসর ড. আব্দুল কারিম বাক্কার
- Author: প্রফেসর ড. আব্দুল কারিম বাক্কার
- Publisher: সমকালীন প্রকাশন
- Number Of Pages: 586
- Language: বাংলা
- Edition: 1st Published, 2021
পণ্য সারসংক্ষেপ (Summary)
রিভিউ ও রেটিং (Review & Rating)

ভালো বই।
আদর্শ পরিবার সিরিজ আমার পারিবারিক জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে। সহজ ভাষা, বাস্তব উদাহরণ আর কুরআন-হাদিসের আলোকে সাজানো উপদেশগুলো হৃদয়ে নাড়া দিয়েছে। যারা একটি শান্তিপূর্ণ ও ইসলামী আদর্শ পরিবার গঠন করতে চান, তাদের জন্য এই সিরিজ অপরিহার্য।

মোটামুটি
#আড্ডাখানায়_রকমারি #রিভিউ_২০২৩ বর্তমান সময়ের প্রেক্ষাপটে প্রতিটি পরিবারের জন্য গুরুত্বপূর্ণ একটি সিরিজ “আদর্শ পরিবার সিরিজ” একুশ শতাব্দীর এই সময়ে পারিবারিক কলহ, বিচ্ছেদ, দাম্পত্য জীবনে অশান্তি, সন্তানদের সাথে মা-বাবার দুরত্ত্ব, সন্তান প্রতিপালনে প্রতিকুলতার সম্মুখীন হওয়া, সন্তানদের মোবাইলের প্রতি আসক্তি ইত্যাদি সমস্যাবলি চোখে পড়ার মত। উক্ত সমস্যা নিরসনে প্রতিটি পরিবার কখনো কখনো হতাশায় ভোগে, দুশ্চিন্তা করে এবং এ সমস্যা হতে উত্তরনের পথের সন্ধান করে। ▪ বইয়ের বিষয়বস্তুঃ আদর্শ পরিবার সিরিজের ৬টি বই ১. সুখী পরিবার নির্মাণের রূপরেখা ২. সন্তান গড়ার কার্যকরী কৌশল ৩. পারিবারিক সম্পর্কের বুনন ৪. সন্তানের বয়ঃসন্ধিকালের মনস্তত্ত্ব ৫. শিশুদের সমস্যা আমাদের করণীয় ৬. শিশুকে বইমুখী করার কৌশল সিরিজটিতে সুখী পরিবার নির্মানের কৌশল, সন্তান প্রতিপালনের কৌশল, পারিবারিক সম্পর্ক উন্নয়নের উপায়, সন্তানের বয়ঃসন্ধিকালের মন-মানসিকতার পরিবর্তন সম্পর্কে ধারনা, বয়ঃসন্ধিকালে তাদের মনস্তত্ত্ব বুঝে আচরণ, কচি মনে জ্ঞান ও উৎকর্ষের বীজ বপনের চেষ্টা হিসেবে শিশুকে বইমুখী করার কার্যকরী কৌশল ইত্যাদি গুরুত্বপূর্ন বিষয়ের আলোচনা উঠে এসেছে। ▪ বইটি কেনো পড়বেনঃ একটি আদর্শ পরিবার সুখ ও শান্তি বজায় রাখার কৌশল জানতে, সন্তানকে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার উদ্ভাবনী ও কার্যকরী কৌশল আয়ত্ত্ব করতে, মোবাইল আসক্তি থেকে দূরে রেখে সন্তানকে পড়ার প্রতি মনোযোগী করার উপায় জানতে, বয়ঃসন্ধিকালে সন্তানের মনস্তত্ত্ব জেনে সেই অনুযায়ী সন্তানের সাথে সম্পর্কের মিষ্টিতা বজায় রাখতে এবং তাদের যেকোনো আচরনের সময়োপযোগী প্রতিক্রিয়া করতে। সর্বোপরি সন্তান প্রতিপালনের খুটিনাটি সকল বিষয়াদি জেনে এবং তা প্রাত্যহিক জীবনে প্রয়োগের মাধ্যমে একজন আদর্শ মা কিংবা বাবা হয়ে উঠতে বইগুলো পড়ার উপকারীতা লক্ষনীয়। ▪ পাঠ পর্যালোচনাঃ বইগুলোর বিষয়বস্তু ও বর্ণনাশৈলী খুবই চমকপ্রদ লেগেছে পাঠকমাত্রই মুগ্ধ হবেন, ইনশা আল্লাহ। সিরিজটিতে পরিবারের সম্পর্ক বুননের কৌশল এবং সন্তান প্রতিপালন বিভিন্ন কৌশল আলোচনা করা হয়েছে এবং তৎসংশ্লিষ্ট আরো কতিপয় বিষয়াদিও। আদর্শ পরিবারের স্বপ্ন বুনে চলা প্রতিটি দম্পতির জন্য বেশ উপকারী একটি সিরিজ যা ছয়টি বইয়ের সমন্বিতরূপ। সিরিজটিতে রয়েছে দাম্পত্যের সুমিষ্টতা বাড়ানোর পাশাপাশি প্যারেন্টিং টিপস। সন্তান প্রতিপালনের মত দায়িত্বকে সহজ করতে বইগুলো সহায়ক ভূমিকা পালন করবে। ▪ শেষকথাঃ প্রতিটি মা-বাবা ‘আদর্শ পরিবার সিরিজ’-এর পাঠগুলো রপ্ত করে নিয়ে তা বাস্তব জীবনে যথাযথভাবে প্রয়োগ করতে পারলে ভালো ফলাফলের আশা রাখা যায় ইনশা আল্লাহ। বইঃ আদর্শ পরিবার সিরিজ লেখকঃ প্রফেসর ড.আব্দুল কারিম বাক্কার প্রকাশনায়ঃ সমকালীন প্রকাশন || নুসাইবা ফাতিমা || ____২৯.১২.২০২৩

Boita onek valo























