আছে কোনো অভিযাত্রী?
বই কালেকশন

Buy আছে কোনো অভিযাত্রী? Online in Bangladesh

লেখক: শাইখ আব্দুল মালিক আল কাসিম

5.00
(3 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: শাইখ আব্দুল মালিক আল কাসিম
  • Publisher: রুহামা পাবলিকেশন
  • Number Of Pages: 96
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2019
৳ 89৳ 12428% ছাড়
স্টক আউট (Stock Out)
ফরম্যাট / সংস্করণ নির্বাচন করুন:
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

কল্যাণের অভিযাত্রী উত্তম ব্যবহার ও মার্জিত আচরণে অভ্যস্ত হয়ে ওঠে। সে নিজেকে গড়ে তোলে একজন দায়ি হিসেবে। চিন্তার স্বচ্ছতায়, চরিত্রের পবিত্রতায় আর লেনদেনের সততায় সে সবার পরিচিত মুখ। তার হাত ধরে হিদায়ত লাভ করে অনেকেই।তার কথা শুনে, সাহচর্যে থেকে, তার চিন্তা-ভাবনার সংস্পর্শে এসে বদলে যায় কত মানুষের জীবন! কত মানুষ উঠে আসে আলোর পথে! সুন্দর হয়ে ওঠে কত মানুষের পথচলা!কোমল হৃদয়ের এক দায়ি সে। সহজেই কাছে টানতে পারে যে কাউকে। অকৃত্রিম ব্যবহার ও সরল আচরণে সে খুঁজে নেয় দিশেহারা হৃদয়ের প্রবেশপথ। অল্প কথায় সে স্পর্শ করে শ্রোতাদের মন।মানুষের ভুলত্রুটি সে ক্ষমা করে দেয় নির্দ্বিধায়। নীরবে সহ্য করে তাদের দুর্ব্যবহার।হৃদয়ের অন্তহীন উদারতা আর ব্যবহারের সরলতা অবশেষে তাকে পৌঁছে দেয় সাফল্যের দোরগোড়ায়। হিদায়তের আলোতে উদ্ভাসিত হয় তার সাহচর্যধন্য মানুষগুলো। প্রশান্তিতে ভরে যায় তার অন্তর। একজন মানুষের হিদায়ত লাভ করা তার জন্য লাল বর্ণের উট পাওয়ার চেয়েও উত্তম।সে কখনো নিজের ভুলের পক্ষে সাফাই গায় না। কারও থেকে প্রতিশোধও নেয় না। রাগান্বিত হয় না মূর্খ লোকদের অজ্ঞতাপ্রসূত আচরণে। বরং মানুষের অসঙ্গত আচরণগুলোর পথ ধরেই সে হৃদয়ে প্রবেশ করার রাস্তা খুঁজে নেয়। অবশেষে তারা আল্লাহর বাণী ও প্রিয়নবির সুন্নাহর আলোচনা শোনার জন্য মাথা নুয়ে দেয়। অন্তর থেকে বের হওয়া কথা অন্তরে গিয়েই আঘাত করে।তার সান্নিধ্যে থেকে হিদায়ত লাভ করেছে এমন এক যুবক কয়েক বছর পর এসে তাকে বলে—আপনার ধৈর্য ও সহনশীলতার কথা আমি কখনো ভুলতে পারব না। প্রথম সাক্ষাতেই আমার অসংলগ্ন আচরণগুলো যেভাবে আপনি নির্দ্বিধায় সহ্য করেছেন! গতকাল বিকেলে নিজের বাড়াবাড়িগুলো স্মরণ করে নিজেই লজ্জিত হয়েছি...উত্তরে স্নেহসিক্ত কণ্ঠে তরুণ দায়ি বলে—চলো, কেমন ছিল নববি তরবিয়ত, তার একটি নমুনা দেখে আসি... স্বচ্ছন্দে অসংলগ্ন কাজ করা এক বেদুইনের সঙ্গে তিনি কেমন আচরণ করেছিলেন?হজরত আনাস র. বলেন: ‘একবার জনৈক গ্রাম্য লোক এসে মসজিদে নববির ভেতরে একপাশে পেশাব করতে বসে। সাহাবারা তাকে ধমক দেয়। রাসুলুল্লাহ স. তাদের থামিয়ে দেন। তার প্রস্রাব করা শেষ হলে তিনি প্রস্রাবের ওপর পানি ঢেলে দেয়ার নির্দেশ দেন।’আমি তাকে বলি—‘আমাদের অনেকেই এই বেদুইনের তুলনায় তুচ্ছ ভুল করেও বেশ রূঢ়তা ও বাজে মন্তব্যের শিকার হয়।’নতুন কিছু উপলব্ধি করার ভঙ্গি করে সে বলে: রাসুলুল্লাহ স.-এর সকল কাজে আমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। তার আচার-ব্যবহার থেকেই আমাদের শিখতে হবে দাওয়াতের পদ্ধতি।কুরআন কত সুন্দরই না বলেছে—فَبِمَا رَحْمَةٍ مِنَ اللَّهِ لِنْتَ لَهُمْ وَلَوْ كُنْتَ فَظًّا غَلِيظَ الْقَلْبِ لَانْفَضُّوا مِنْ حَوْلِكَ “আল্লাহর দয়ায় তুমি তাদের প্রতি কোমল-হৃদয় হয়েছিলে। যদি তুমি রূঢ় ও কঠিনচিত্ত হতে তবে তারা তোমার আশপাশ হতে সরে পড়ত।”দাওয়াহর ময়দানে কাজ করতে হলে প্রয়োজন ধৈর্য, সহিষ্ণুতা ও ক্ষমার মতো মহৎ গুণাবলি।যে ব্যক্তিই আল্লাহকে রব বলে বিশ্বাস করে, ইসলামকে সত্য দ্বীন হিসেবে মেনে নেয় এবং মুহাম্মদ স.-কে রাসুল হিসেবে স্বীকৃতি দেয়, নিঃসন্দেহে সে একজন দায়ি; সর্বত্র ও সর্বদা সে দাওয়াতের কর্মী। পরিবার, সমাজ ও জাতির প্রতি দাওয়াতের যে ঋণ, তা অবশ্যই তাকে শোধ করতে হবে।আছে কোনো উদ্যোগী?আছে কোনো অভিযাত্রী?

রিভিউ ও রেটিং (Review & Rating)

5.00
(3 টি কাস্টমার রিভিউ)
5
100%
4
0%
3
0%
2
0%
1
0%
Farrukh Ahmmed Nayan
Farrukh Ahmmed Nayan ভেরিফাইড
08 Apr 2021

আমরা যারা দ্বীনে অবদান রাখতে চাই, সমাজটাকে একটু হলেও পরিবর্তন করতে চাই, কিন্তু নিজের যোগ্যতা ও সামর্থ্য নিয়ে সংশয়ে থাকি, কি করবো, কি করা যায়, কোন জায়গা থেকে শুরু করবো ভেবে বের করতে পারি না তাদের জন্য এই বইটি। এতে অনেকগুলো হৃদয়ছোয়া উদ্যোগের কথা বলে দেয়া আছে। এক বা একাধিকই আপনার সামর্থ্য বা যোগ্যতার সাথে মিলবেতো বটেই পছন্দসইও হয়ে যাবে ইনশাআল্লাহ।

Sabbir
Sabbir ভেরিফাইড
11 Oct 2019

শাইখ আব্দুল মালিক আল কাসিমের এক বিস্ময়কর সৃষ্টি—“হাল মিন মুশাম্মির’। দ্বীনের পথে এক অনন্য সাধারণ মোটিভেশন। অনবদ্য সব দাওয়াহ-প্রকল্প, কল্যাণের পথে উঠে আসার অভিনব সব আইডিয়া, আখিরাতের পাথেয় সংগ্রহের রকমারি কর্মসূচি আর শাইখের অপূর্ব ভাষাশৈলীর ঝঙ্কার—সব মিলিয়ে পাঠক বন্ধুদের জন্য ব্যতিক্রমধর্মী এক উপহার।বইটি পড়তে পড়তে শাইখের অপূর্ব ভাষাশৈলী আপনাকে মোহিত করবে। একটি পুলকিত বিস্ময়বোধ তাড়া করে ফিরবে আপনাকে। আপনি অনুভব করবেন কল্যাণের বারিধারায় স্নাত হতে ব্যাকুল হয়ে উঠেছে আপনার হৃদয়। অনেকগুলো কল্যাণ-প্রকল্পের একটি না একটি আপনার ভালো লেগে যাবেই।সাতাশটি অভিযাত্রায় ছড়িয়ে থাকা অসংখ্য প্রকল্প আপনার চিন্তার নতুন দিগন্ত খুলে দেবে। একই আদলে নিজের পরিবার, সমাজ, পরিবেশ ও সামর্থ্যরে আলোকে বাস্তবক্ষেত্রে আপনিও খুঁজে পাবেন আরও অনেক প্রকল্প। দ্বীনি দায়িত্ববোধ ও লেখকের উৎসাহ আপনাকে পথ প্রদর্শন করবে নিত্য নতুন কর্মক্ষেত্রের সন্ধানে। বই: আছে কোন অভিযাত্রী? লেখক: শাইখ আব্দুল মালিক আল কাসিম। প্রকাশনী: রুহামা পাবলিকেশন।

Abdullah Al Kawser
Abdullah Al Kawser ভেরিফাইড
30 Sep 2019

'আছে কোনো অভিযাত্রী' মূলত আলোর পথের যাত্রীদের জন্য একটি অনুপ্রেরণামূলক নির্দেশিকা। পাঠক এখানে পাবে উৎকৃষ্ট পাথেয়ের সন্ধান। এই বইয়ের নিবিড় অধ্যয়ন নির্জীব মনকে সজীব করে তুলবে। অলস হৃদয়কে ভরে দেবে অতুলনীয় উদ্যমে।

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)