১০০১ মুসলিম আবিষ্কার ( মুসলিম সভ্যতার অনন্য গৌরবগাথা) - রঙিন মনাচিত্রসহ
বই কালেকশন

Buy ১০০১ মুসলিম আবিষ্কার ( মুসলিম সভ্যতার অনন্য গৌরবগাথা) - রঙিন মনাচিত্রসহ Online in Bangladesh

লেখক: ইমদাদ হোসেন

4.60
(44 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Publisher: মুসলিম ভিলেজ
  • Isbn: 9789849446729
  • Number Of Pages: 353
  • Language: বাংলা
  • Edition: তৃতীয় প্রকাশ, ২০২৫
৳ 859৳ 130034% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

অবশেষে প্রকাশ পাচ্ছে “১০০১ মুসলিম আবিষ্কার: মুসলিম সভ্যতার অনন্য গৌরবগাথা” বইটি। সম্পূর্ণ রঙিন, উন্নত কাগজ ও মানসম্মত বাইন্ডিং আপনাকে নিয়ে যাবে সম্পূর্ণ ভিন্ন এক রোমাঞ্চে। বইটি রচিত হয়েছে সাড়া জাগানিয়া 1001 Inventions: The Enduring Legacy of Muslim Civilization অবলম্বনে। বইটি প্রতিটি বাংলাভাষী মুসলিমদের সংগ্রহে রাখা আবশ্যক, কেননা: • মুসলিম সোনালি যুগ বলে তৃপ্তির ঢেকুর তুললেও যখন বলা হয় সভ্যতা বিনির্মাণে মুসলিমদের উল্লেখযোগ্য কি, তখন আমরা ইবনে সীনা, আল-ফারাবিসহ ঘুরে ফিরে দু’ চারজনের নাম বলে মুখ লুকাতে চেষ্টা করি। কিন্তু বই আপনার হাতে তুলে দিবে এক ভিন্ন অভিজ্ঞতা। বইটি সাথে থাকলে আপনাকে আর এদিক ওদিক তাকাতে হবে না, বরং মুসলিম অবদানের ফিরিস্তি বলতে বলেতেই ক্লান্ত হয়ে যাবেন, ইনশাআল্লাহ। • গৃহ, বিদ্যালয়, বাজার, হাসপাতাল, নগর, বিশ্ব ও মহাবিশ্বসহ ৯ বিভাগে বিভক্ত এই বইতে রয়েছে ৮৯-টি অধ্যায়। কিছু অধ্যায়ের নাম: কফি, ঘড়ি, ট্রিক ডিভাইস, ক্যামেরা, বিশ্ববিদ্যালয়, গণিত, ত্রিকোণমিতি, রসায়ন, জ্যামিতি, কৃষি বিপ্লব, মুদ্রা, সার্জারি, রক্ত সঞ্চালন, ভ্যাকসিন, ফার্মাসি, মানচিত্র, নৌচালন-বিদ্যা, সমাজ বিজ্ঞান, চাঁদের কলঙ্ক, আকাশে উড্ডয়ন ... কখনো কি ভেবেছেন: এসব ক্ষেত্রেও মুসলিমরা রেখেছে যুগান্তকারী অবদান? যদি ভেবে না থাকেন, তাহলে এবার নিজের চোখে দেখুন এবং হারিয়ে যান ১০০১ মুসলিম বিস্ময়ের জগতে। • ভ্যাকসিন নিয়ে বিশ্ব এখন তোলপাড়, কিন্তু এটার আদিতেও রয়েছে মুসলিমদের বিচরণ। আজ থেকে প্রায় ৩০০ বছর পূর্বে ইংল্যান্ডে প্রথম ভ্যাকসিন আনা হয় অটোমান তুর্কিদের থেকে। চক্রাকার গতিকে সরলরৈখিক গতিতে রূপান্তরকারী এবং পাম্প ও ইঞ্জিনের জন্য মহাগুরুত্বপূর্ণ ‘ক্রাংক ও সংযুক্ত রড সিস্টেম’ না হলে শিল্প বিপ্লব একেবারে অসম্ভব ছিল, আর এই একটি অবদানের জন্যই বর্তমান হিসেবে মুসলিম প্রকৌশলী আল-জাযারীর একাধিক নোবেল পাওয়ার কথা। অবাক হওয়ার মতো হলেও এগুলো কোনো কিচ্ছা-কাহিনী ও আজগুবি বয়ান নয়, বরং এগুলোর সবই যাচাইকৃত বাস্তবতা বা ফ্যাক্ট (fact)। আপনি এমন অসংখ্য ফ্যাক্ট (fact) এবং ইতিহাসের পিছনের ইতিহাস জানতে চান, তবে আজই সংগ্রহ করুন “১০০১ মুসলিম আবিষ্কার” বইটি।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.60
(44 টি কাস্টমার রিভিউ)
5
80%
4
5%
3
10%
2
0%
1
5%
Saifullah Al Rabby
Saifullah Al Rabby ভেরিফাইড
23 Jul 2025

Just read this book, it will blow your mind.

MD. Al-Amin
MD. Al-Amin ভেরিফাইড
13 Jun 2025

আলহামদুলিল্লাহ। এইমাত্র হাতে পেলাম।

Sohel Hasan
Sohel Hasan ভেরিফাইড
25 Mar 2025

"১০০১ মুসলিম আবিষ্কার" বইটি মুসলিম সভ্যতার অবদান ও গৌরবময় ইতিহাস সম্পর্কে জানতে আগ্রহী পাঠকদের জন্য একটি মূল্যবান সংযোজন। বইটি আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে, আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশে মুসলিম বিজ্ঞানীদের অবদান কতটা গুরুত্বপূর্ণ ছিল।

Suad Khan
Suad Khan ভেরিফাইড
16 Oct 2024

Great!!

Sumaiya
Sumaiya ভেরিফাইড
23 May 2024

সম্পূর্ণ বই গ্লসি পেপারের ভেবে নিয়েছিলাম। আসলে শুধু প্রথম ১৫ পৃষ্ঠা গ্লসি পেপারের আর বাকি পৃষ্ঠাগুলো সাধারণ কাগজের। রঙিন হলেও লো রেজ্যুলেশনের ঘোলা ছবি দেওয়া, মার্জিন ঠিকঠাক নাই, জায়গায় জায়গায় প্রিন্টিং অভারলেপ হয়েছে। অনুবাদ ও সংক্ষিপ্ত। আর বইয়ের মধ্যে অনুবাদক,প্রকাশকের কথা উল্লেখ থাকলেও মূল সম্পাদক সালিম টি এস.আল-হাসসানির সম্পর্কে একটা লাইন ও লিখা হয়নাই। একটা সংক্ষিপ্ত পরিচয় দেয়া উচিৎ ছিলোনা? যেখানে অনুবাদকের কথা বইয়ের শুরু,শেষ মিলে ৩ বার দেওয়া। যাই হোক, আসল কথা হলো যেই দাম সেই অনুযায়ী বইয়ের কোয়ালিটি দেখে সন্তষ্ট হতে পারলাম না।

প্রশ্ন ও উত্তর (Q/A)

প্রশ্ন

সম্পূর্ণ বই রঙিন না সাদাকালো?? এবং মোট কত পৃষ্ঠার?

উত্তর

জি, সম্পূর্ণ বই রঙিন এবং মোট পৃষ্ঠা ৩৫৩ ।

প্রশ্ন

বইটির সাথে কি জ্যাকেট কভার এবং মানচিত্র পাবো?

উত্তর

প্রিয় গ্রাহক, জি! পাবেন।

প্রশ্ন

বইটা কি জ্যাকেট কভার এবং মানচিত্রসহ পাওয়া যাবে??

উত্তর

প্রিয় গ্রাহক, বইটি হার্ডকভার সংস্করণে উপলব্ধ এবং এতে কোনো জ্যাকেট কভার থাকবে না। তবে, এটি মানচিত্রসহ প্রদান করা হবে। ধন্যবাদ।

প্রশ্ন

এটার ইংলিশ ভার্শন টা আছে?

উত্তর

প্রিয় গ্রাহক, নিম্নের লিংকে পেয়ে যাবেন। https://www.rokomari.com/book/143885/1001-inventions

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)