

Buy জোবায়ের’স জিকে (সাধারণ জ্ঞান) Online in Bangladesh
লেখক: জোবায়ের আহমেদ
- Author: জোবায়ের আহমেদ
- Publisher: Arts Publications
- Number Of Pages: 920
- Language: Bangla & English
- Edition: 30th Edition, August 2025
পণ্য সারসংক্ষেপ (Summary)
বিশ্ববিদ্যালয় ভর্তি, বিসিএস ও সরকারি-বেসকারি বিভিন্ন পদে চাকরি প্রার্থীদের বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়ে সাধারণ জ্ঞানে ভালো করার জন্য আদর্শ একটি বই।যেকোন পরীক্ষায় সাধারণ জ্ঞান একটা কমন বিষয়। অনেক কিছু জানা থাকার পরেও আমরা সঠিকভাবে উত্তর করতে পারিনি, কিংবা সময়ের জন্য হয়তো পুরো সিলেবাস শেষ করতে পারিনা। আবার পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আছে সেটাও হয়তো আমরা অনেকে জানিনা। সব কিছুকে সহজ করতে ও সহজে মনে রাখতে জোবায়ের’স GK বইটি আপনার জন্য সহায়ক হতে পারে। চাইলে আপনার সংগ্রহে রাখতে পারেন বইটি।জোবায়ের’স GK বইয়ের সহায়ক হিসেবে ৪০০০ mcq সম্বলিত Supplement সম্পূর্ণ ফ্রী। জোবায়ের’স GK বইয়ের সাথে আপনার Supplement টি বুঝে নিন।
রিভিউ ও রেটিং (Review & Rating)

ভালো একটা বই। হেল্পফুল। অনেককিছুই বই থেকে শিখতে পেরেছি। তবে একেবারে নির্ভুলও নয়। ভুল ছিলো, যার কারণে কনফিউজড হয়ে যেতাম।

সাধারণ জ্ঞানের জন্য উত্তম একটি বই এই বছরের। এইগুলা আমাদের টপ টেনিং এবং বুঝিয়ে উপস্থাপন করা হয়েছে এডমিশন এবং চাকরিপ্রার্থীদের জন্য। খুবই ভালো। ধন্যবাদ লেখকে এত সুন্দর উপস্থাপন করার জন্য



বইটার সাইজ মোটামুটি সুন্দর এবং ভিতরের লেখাগুলাও সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে লিখা! সাথে সাপ্লিমেন্ট টা খুবই উপকারী, কোনরকম প্রশ্নব্যাংক আলাদাভাবে না কিনেই জিকে এর একটা কমপ্লিট প্রস্তুতির জন্য সেরা একটা বই! ১ মাস পর আরো একটা রিভিউ দিচ্ছি, সেটা হলো শুরুর দিকে যেই পেজগুলো আছে সেইসবের সেলাই খুব সহজেই খুলে যাচ্ছে, সেলাই আরেকটু সুন্দর ভাবে দিলে ভালো হতো

অসাধারণ একটি বই, সাথে রয়েছে গুরুত্বপূর্ণ mcq সহ একটি সাপ্লিমেন্ট যেটা খুব হেল্পফুল, বাজারের সকল বইয়ের থেকে জুবায়ের জিকে বই অনন্য



• এই বইটার ভালো দিক হচ্ছে: সকল তথ্য সিকুয়েন্স অনুসারে টপিক ও সাবটপিকে ভাগ করে সাজানো নির্ভুল তথ্যাদি দিয়ে। • তবে এই বইটার যে দুইটা দিকের দিক আমার ভালো লাগেনি তা হলো: বইয়ের সূচীপত্রে অনেক সাব টপিকের বিষয়ে উল্লেখ নেই। অথচ বইয়ের ভিতর সেগুলো রয়েছে। সূচীপত্রে কম সাব টপিক দেখে পড়ার আগ্রহ জাগলেও ভিতরে গিয়ে নতুন নতুন সাব টপিকগুলো দেখলে খানিকটা বিরক্তই লাগে। আর বইয়ে ব্যবহার করা ম্যাপ এর ছবিগুলোতে আরেকটু ক্লিয়ারিটি দরকার। যেমন: জেলাগুলোর প্রকৃত সাইজ ও অবস্থান সঠিক রাখা। যারা ম্যাপ নিয়ে আইডিয়া রাখেন তাদের কাছে বিষয়টা চোখে পড়ার মতো। আবার বইয়ের তথ্য অনুসারে কর্কটক্রান্তি রেখা কুমিল্লা ও চুয়াডাঙ্গা বরাবর অতিক্রম করে। অথচ ম্যাপে দেখা যাচ্ছে কুমিল্লার জায়গায় ব্রাহ্মণবাড়িয়া জেলার উপর দিয়ে সেটা যাচ্ছে। আশাকরি জুবায়ের ভাইয়া এসব দিকে নজর দিবেন।
প্রশ্ন ও উত্তর (Q/A)
eta ki notun edition?
প্রিয় গ্রাহক, জি, বইটির নতুন সংস্করণ হলো ৩০তম সংস্করণ, আগস্ট ২০২৫। ধন্যবাদ।
pre order korle Kobe pabo
প্রিয় গ্রাহক, বইটি প্রি-অর্ডার করা হলে 15 Nov 2025 তারিখে প্রকাশ পেতে পারে বলে প্রকাশনী থেকে জানানো হয়েছে। তবে বিশেষ কোন কারণে প্রকাশিত হওয়ার তারিখ পরিবর্তন হতেও পারে। ধন্যবাদ।
Notun Edition kobe prokashito hbe and 2026 e ki new edition released hbe?
নতুন (৩১তম) সংস্করণ আসবে জুলাই ২০২৬ এ।
৩১তম সংস্করণ কবে আসবে?
নতুন (৩১তম) সংস্করণ আসবে জুলাই ২০২৬ এ।























